সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-১২ সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আহসান হাবিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তথ্য প্রযুক্তির সাহায্যে রোববার রাত সাড়ে ১০টার দিকে যমুনা সেতুর পশ্চিমপাড় টোল প্লাজা এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়।
এসময় একটি ট্রাক তল্লাশি করে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটক ট্রাকের চালক ইসমাইল হোসেন (৩১), দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মাটিকুড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।
র্যাব একটি ট্রাক ও একটি মোবাইল জব্দ করেছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।











