Breaking News
দৈনিক জনপথ

নরসিংদীতে কিশোরীকে সৎবাবার থেকে ‘ছিনিয়ে’ হত্যা, ১৫ দিন আগে ‘ধর্ষণ’

জনপথ ডেস্ক699
নরসিংদীতে কিশোরীকে সৎবাবার থেকে ‘ছিনিয়ে’ হত্যা, ১৫ দিন আগে ‘ধর্ষণ’
নরসিংদীর মাধবদী উপজেলায় ১৫ বছর বয়সী কিশোরীকে সৎবাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করা হয়েছে। তার ১৫ দিন আগে ‘ধর্ষণ’ করা হয়েছিল বলে পরিবার অভিযোগ করেছেন।

নরসিংদীর মাধবদী উপজেলার কোতালিরচর দড়িকান্দী এলাকায় বৃহস্পতিবার সকালে একটি সরিষা ক্ষেত থেকে ১৫ বছর বয়সী কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত কিশোরী মাধবদীর বিলপাড় এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত। তার সৎবাবার বাড়ি বরিশালে।

মেয়েটির স্বজনদের অভিযোগ, ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে পাঁচ থেকে ছয়জনের একটি দল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মেয়েটিকে তুলে নিয়ে ‘ধর্ষণ’ করেছিল। বিষয়টি স্থানীয়ভাবে মহিষাশুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার আহমদের নেতৃত্বে মীমাংসা করা হয়।

মেয়েটির সৎবাবা জানিয়েছেন, বুধবার বিকালে মেয়েকে খালার বাড়িতে রাখতে যাচ্ছিলেন। পথে স্থানীয় বড়ইতলা এলাকায় নূরার নেতৃত্বে পাঁচজন মিলে তার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নেয়। পরে পরিবারের খোঁজাখুঁজির পরও মেয়েটিকে পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে সরিষা ক্ষেত থেকে মেয়েটির মরদেহ গলায় ওড়না পেঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।

নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অপরাধীদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

তরুণ-তরুণীকে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

তরুণ-তরুণীকে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

পাবনার ঈশ্বরদীতে বুধবার (৪ মার্চ) সকালে এক তরুণ ও তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয়...

14 ঘণ্টা আগে
ছিনতাইকারীর কবজি কেটে দিল জনতা

ছিনতাইকারীর কবজি কেটে দিল জনতা

টঙ্গীর সাতাইশ এলাকায় বুধবার (৪ মার্চ) রাতে এক ছিনতাইকারীকে ধরে গণধোলাইয়ের পর হাতের কবজি কেটে পুলিশে ...

14 ঘণ্টা আগে
শিশুকে ধর্ষণের দায় স্বীকার, অভিযুক্ত নজরুল গাজী আটক

শিশুকে ধর্ষণের দায় স্বীকার, অভিযুক্ত নজরুল গাজী আটক

যশোরের অভয়নগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নজরুল গাজী (৩৪) স্থানীয় বাসিন্দাদের গণধোলাইয়ের পর পুলি...

2 দিন আগে
সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডে ইকো-পার্কের দুর্গম পাহাড়ে গলায় ছুরিকাঘা...

2 দিন আগে
শেখ হাসিনাসহ ২৮৬ জনের মামলা অন্য আদালতে বদলি, শুনানি ৯ মার্চ

শেখ হাসিনাসহ ২৮৬ জনের মামলা অন্য আদালতে বদলি, শুনানি ৯ মার্চ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার ...

3 দিন আগে
মা হওয়া হলো না ফারজানার, অন্তঃসত্ত্বা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

মা হওয়া হলো না ফারজানার, অন্তঃসত্ত্বা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে ফারজানা আক্তার (২৮) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে...

4 দিন আগে
অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

যশোরের অভয়নগরে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং বাজার তদারকি বাড়াতে ...

4 দিন আগে
কাটা হাত-পা উদ্ধারের পর মিলল দেহহীন মস্তক

কাটা হাত-পা উদ্ধারের পর মিলল দেহহীন মস্তক

রাজধানীতে খণ্ডিত মানবদেহ উদ্ধারের ঘটনায় নতুন অগ্রগতি এসেছে। এর আগে হাত-পা উদ্ধার হওয়ার পর শনিবার (২৮...

4 দিন আগে
রংপুরে বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার, ডিলার আটক

রংপুরে বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার, ডিলার আটক

রংপুরে কালোবাজারে বিক্রির জন্য অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার করেছে রংপুর ম...

5 দিন আগে
নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে নাদিয়া সুলতানা (২) নামে এ...

5 দিন আগে