Breaking News
দৈনিক জনপথ

রায়পুরায় ২ পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ শিক্ষার্থীর মৃত্যু, আহত অন্তত ১০

জনপথ ডেস্ক2,719
রায়পুরায় ২ পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ শিক্ষার্থীর মৃত্যু, আহত অন্তত ১০
রায়পুরা উপজেলার সংঘর্ষে ১৪ বছরের স্কুলছাত্র মুস্তাকিম মিয়ার মৃত্যু, আহত অন্তত ১০ জন।

নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে সংঘর্ষে মুস্তাকিম মিয়া (১৪) নামে এক স্কুলছাত্র গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের চরাঞ্চল সায়দাবাদ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ওই এলাকার সৌদি প্রবাসী মাসুদ রানার ছেলে এবং স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সায়দাবাদ এলাকায় দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এর আগেও একাধিক সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ অন্তত ৮ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। একটি পক্ষের নেতৃত্বে রয়েছেন হানিফ মাস্টার এবং অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন এরশাদ মিয়া।

সর্বশেষ বিরোধের জেরে বুধবার সকাল ৬টার দিকে এরশাদ মিয়ার অনুসারীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হানিফ মাস্টারের অনুসারীদের বাড়িতে হামলা চালায়। এসময় অপর পক্ষ প্রতিরোধ গড়ে তুললে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষ চলাকালে এরশাদ গ্রুপের সাবেক ইউপি সদস্য ফিরোজ মিয়ার ভাতিজা মাসুম ওরফে চাইনার ছোড়া গুলিতে শিক্ষার্থী মুস্তাকিম গুলিবিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ তিনজন হলেন—সায়দাবাদ এলাকার রফিকুল ইসলাম (৩৭), সোহান (২৬) ও রোজিনা বেগম (৩৫)। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা মোতায়েন আছেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী অবস্থান করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

নিহতের মা শাহানা বেগম বলেন, ‘সকালে আমার ছেলে ঘর থেকে বের হয়ে বাড়ির আঙিনায় দাঁড়িয়ে ছিল। তখন সাবেক ইউপি সদস্য ফিরোজ মিয়ার ভাতিজা মাসুম ওরফে চাইনা গুলি করে আমার ছেলেকে হত্যা করে। আমরা কোনো দলের নই, নিরপেক্ষ। যারা আমার বুক খালি করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিমল চন্দ্র ধর জানান, গুলিবিদ্ধ অবস্থায় মুস্তাকিমকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক পরীক্ষায় তার শরীরের বামপাশে গুলির চিহ্ন পাওয়া যায় এবং গুলিটি শরীর ভেদ করে বেরিয়ে গেছে। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

রায়পুরা থানার ওসি মো. মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। আহতদের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সম্পর্কিত সংবাদ

স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহনন

স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহনন

নওগাঁর আত্রাইয়ে এক যুবক তার নিজবাড়িতে স্ত্রী ও দুই বছরের কন্যাকে ছুরিকাঘাতে হত্যা করার পর আত্মহত্যা ...

1 মাস আগে
ভোলায় ফেরিঘাট থেকে ১ হাজার ৩৬০ বস্তা সার জব্দ, আটক ১

ভোলায় ফেরিঘাট থেকে ১ হাজার ৩৬০ বস্তা সার জব্দ, আটক ১

ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট থেকে চারটি ট্রাকবোঝাই ১ হাজার ৩৬০ বস্তা (প্রায় ৬৮ মেট্রিক টন) ইউরিয়া...

1 মাস আগে
তরুণ-তরুণীকে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

তরুণ-তরুণীকে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

পাবনার ঈশ্বরদীতে বুধবার (৪ মার্চ) সকালে এক তরুণ ও তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয়...

1 মাস আগে
ছিনতাইকারীর কবজি কেটে দিল জনতা

ছিনতাইকারীর কবজি কেটে দিল জনতা

টঙ্গীর সাতাইশ এলাকায় বুধবার (৪ মার্চ) রাতে এক ছিনতাইকারীকে ধরে গণধোলাইয়ের পর হাতের কবজি কেটে পুলিশে ...

1 মাস আগে
শিশুকে ধর্ষণের দায় স্বীকার, অভিযুক্ত নজরুল গাজী আটক

শিশুকে ধর্ষণের দায় স্বীকার, অভিযুক্ত নজরুল গাজী আটক

যশোরের অভয়নগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নজরুল গাজী (৩৪) স্থানীয় বাসিন্দাদের গণধোলাইয়ের পর পুলি...

1 মাস আগে
সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডে ইকো-পার্কের দুর্গম পাহাড়ে গলায় ছুরিকাঘা...

1 মাস আগে
শেখ হাসিনাসহ ২৮৬ জনের মামলা অন্য আদালতে বদলি, শুনানি ৯ মার্চ

শেখ হাসিনাসহ ২৮৬ জনের মামলা অন্য আদালতে বদলি, শুনানি ৯ মার্চ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার ...

1 মাস আগে
মা হওয়া হলো না ফারজানার, অন্তঃসত্ত্বা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

মা হওয়া হলো না ফারজানার, অন্তঃসত্ত্বা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে ফারজানা আক্তার (২৮) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে...

1 মাস আগে
অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

যশোরের অভয়নগরে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং বাজার তদারকি বাড়াতে ...

1 মাস আগে
কাটা হাত-পা উদ্ধারের পর মিলল দেহহীন মস্তক

কাটা হাত-পা উদ্ধারের পর মিলল দেহহীন মস্তক

রাজধানীতে খণ্ডিত মানবদেহ উদ্ধারের ঘটনায় নতুন অগ্রগতি এসেছে। এর আগে হাত-পা উদ্ধার হওয়ার পর শনিবার (২৮...

1 মাস আগে