Breaking News
দৈনিক জনপথ

রাজশাহীতে মাকে খুন করে রাস্তায় ফেলে গেলেন ছেলে

জনপথ ডেস্ক1,923
রাজশাহীতে মাকে খুন করে রাস্তায় ফেলে গেলেন ছেলে

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে নির্মমভাবে খুন হয়েছেন এক মা। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর মরদেহ রাস্তায় ফেলে রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। পরে স্থানীয়দের হাতে আটক হয়ে পুলিশের কাছে সোপর্দ হয়েছেন অভিযুক্ত ছেলে সুমন।

শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মহানগরীর খড়খড়ি এলাকার পুরাতন কৃষি ব্যাংক মোড় এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত নারীর নাম সোহাগী খাতুন (৫৫)। তিনি ওই এলাকার বাসিন্দা আজিজুল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সুমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। শনিবার রাতে মাদকের টাকা জোগাড় করতে তিনি তার মায়ের কাছে টাকা দাবি করেন। কিন্তু সোহাগী খাতুন টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে ওঠেন সুমন। একপর্যায়ে ধারালো হাঁসুয়া দিয়ে মায়ের বুকে ও পেটে উপর্যুপরি আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই সোহাগী খাতুনের মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পর সুমন মায়ের মরদেহ রাস্তায় ফেলে রেখে বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ করে ভেতরে অবস্থান নেন। কিছু সময় পর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ওই বাড়িতে গিয়ে সুমনকে আটক করেন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সুমনকে আটক করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে নিহত সোহাগী খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক মাদকাসক্ত বলে জানা গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত সংবাদ

স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহনন

স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহনন

নওগাঁর আত্রাইয়ে এক যুবক তার নিজবাড়িতে স্ত্রী ও দুই বছরের কন্যাকে ছুরিকাঘাতে হত্যা করার পর আত্মহত্যা ...

1 মাস আগে
ভোলায় ফেরিঘাট থেকে ১ হাজার ৩৬০ বস্তা সার জব্দ, আটক ১

ভোলায় ফেরিঘাট থেকে ১ হাজার ৩৬০ বস্তা সার জব্দ, আটক ১

ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট থেকে চারটি ট্রাকবোঝাই ১ হাজার ৩৬০ বস্তা (প্রায় ৬৮ মেট্রিক টন) ইউরিয়া...

1 মাস আগে
তরুণ-তরুণীকে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

তরুণ-তরুণীকে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

পাবনার ঈশ্বরদীতে বুধবার (৪ মার্চ) সকালে এক তরুণ ও তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয়...

1 মাস আগে
ছিনতাইকারীর কবজি কেটে দিল জনতা

ছিনতাইকারীর কবজি কেটে দিল জনতা

টঙ্গীর সাতাইশ এলাকায় বুধবার (৪ মার্চ) রাতে এক ছিনতাইকারীকে ধরে গণধোলাইয়ের পর হাতের কবজি কেটে পুলিশে ...

1 মাস আগে
শিশুকে ধর্ষণের দায় স্বীকার, অভিযুক্ত নজরুল গাজী আটক

শিশুকে ধর্ষণের দায় স্বীকার, অভিযুক্ত নজরুল গাজী আটক

যশোরের অভয়নগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নজরুল গাজী (৩৪) স্থানীয় বাসিন্দাদের গণধোলাইয়ের পর পুলি...

1 মাস আগে
সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডে ইকো-পার্কের দুর্গম পাহাড়ে গলায় ছুরিকাঘা...

1 মাস আগে
শেখ হাসিনাসহ ২৮৬ জনের মামলা অন্য আদালতে বদলি, শুনানি ৯ মার্চ

শেখ হাসিনাসহ ২৮৬ জনের মামলা অন্য আদালতে বদলি, শুনানি ৯ মার্চ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার ...

1 মাস আগে
মা হওয়া হলো না ফারজানার, অন্তঃসত্ত্বা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

মা হওয়া হলো না ফারজানার, অন্তঃসত্ত্বা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে ফারজানা আক্তার (২৮) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে...

1 মাস আগে
অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

যশোরের অভয়নগরে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং বাজার তদারকি বাড়াতে ...

1 মাস আগে
কাটা হাত-পা উদ্ধারের পর মিলল দেহহীন মস্তক

কাটা হাত-পা উদ্ধারের পর মিলল দেহহীন মস্তক

রাজধানীতে খণ্ডিত মানবদেহ উদ্ধারের ঘটনায় নতুন অগ্রগতি এসেছে। এর আগে হাত-পা উদ্ধার হওয়ার পর শনিবার (২৮...

1 মাস আগে