Breaking News
দৈনিক জনপথ

ভোলায় ‘মায়ের হাতে টাকা দিয়ে’ ৩ মাসের শিশু নিয়ে উধাও দুর্বৃত্তরা

জনপথ ডেস্ক893
ভোলায় ‘মায়ের হাতে টাকা দিয়ে’ ৩ মাসের শিশু নিয়ে উধাও দুর্বৃত্তরা
ভোলা সদর উপজেলায় মা সুমাইয়া বেগমকে অচেতন করে ৩ মাসের কন্যা শিশু জিদনি অপহরণ করেছে দুর্বৃত্তরা।

ভোলা সদর উপজেলায় আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মা সুমাইয়া বেগমকে চেতনানাশক দ্রব্য দিয়ে অজ্ঞান করে তার সাড়ে তিন মাস বয়সী কন্যা শিশু জিদনি অপহরণ করা হয়েছে। শিশুটিকে টিকা দিতে নেওয়ার সময় পশ্চিম ইলিশা ইউনিয়নের মালেরহাট ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

শিশুটির মা সুমাইয়া বেগমকে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ, র‌্যাব ও কোস্ট গার্ড। শিশুটি উদ্ধারের জন্য অভিযান শুরু করা হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে সুমাইয়া বেগম তার শিশুকে মালেরহাট কমিউনিটি ক্লিনিকে টিকা দিতে নিয়ে যাচ্ছিলেন। পথে দুজন মহিলা তাকে টাকা দেওয়ার কথা বলে চেতনাশক দ্রব্য দিয়ে অচেতন করে শিশুটিকে অটোরিকশায় নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর স্বজনরা শিশুর উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

শিশুর চাচা মো. জসিম চাকলাদার জানান, ক্লিনিকে যাওয়ার সময় দুটি মহিলা সুমাইয়ার সঙ্গে কথা বলে তার হাতে দুইশ টাকার নোট দেন। ওই টাকা হাতে নেওয়ার পরই সুমাইয়া অচেতন হয়ে পড়েন। শিশুর বাবা ও স্বজনেরা এলাকায় খোঁজাখুঁজি শুরু করেছেন এবং পুলিশকে হস্তক্ষেপের জন্য জানিয়েছেন।

ভোলা সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. জিয়া উদ্দিন জানান, এলাকায় মাইকিং করা হয়েছে ও চেক পোস্ট বসানো হয়েছে। শিশুটি উদ্ধারে পুলিশ সব ধরনের পদক্ষেপ নিচ্ছে।

সম্পর্কিত সংবাদ

তরুণ-তরুণীকে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

তরুণ-তরুণীকে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

পাবনার ঈশ্বরদীতে বুধবার (৪ মার্চ) সকালে এক তরুণ ও তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয়...

12 ঘণ্টা আগে
ছিনতাইকারীর কবজি কেটে দিল জনতা

ছিনতাইকারীর কবজি কেটে দিল জনতা

টঙ্গীর সাতাইশ এলাকায় বুধবার (৪ মার্চ) রাতে এক ছিনতাইকারীকে ধরে গণধোলাইয়ের পর হাতের কবজি কেটে পুলিশে ...

12 ঘণ্টা আগে
শিশুকে ধর্ষণের দায় স্বীকার, অভিযুক্ত নজরুল গাজী আটক

শিশুকে ধর্ষণের দায় স্বীকার, অভিযুক্ত নজরুল গাজী আটক

যশোরের অভয়নগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নজরুল গাজী (৩৪) স্থানীয় বাসিন্দাদের গণধোলাইয়ের পর পুলি...

2 দিন আগে
সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডে ইকো-পার্কের দুর্গম পাহাড়ে গলায় ছুরিকাঘা...

2 দিন আগে
শেখ হাসিনাসহ ২৮৬ জনের মামলা অন্য আদালতে বদলি, শুনানি ৯ মার্চ

শেখ হাসিনাসহ ২৮৬ জনের মামলা অন্য আদালতে বদলি, শুনানি ৯ মার্চ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার ...

3 দিন আগে
মা হওয়া হলো না ফারজানার, অন্তঃসত্ত্বা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

মা হওয়া হলো না ফারজানার, অন্তঃসত্ত্বা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে ফারজানা আক্তার (২৮) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে...

4 দিন আগে
অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

যশোরের অভয়নগরে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং বাজার তদারকি বাড়াতে ...

4 দিন আগে
কাটা হাত-পা উদ্ধারের পর মিলল দেহহীন মস্তক

কাটা হাত-পা উদ্ধারের পর মিলল দেহহীন মস্তক

রাজধানীতে খণ্ডিত মানবদেহ উদ্ধারের ঘটনায় নতুন অগ্রগতি এসেছে। এর আগে হাত-পা উদ্ধার হওয়ার পর শনিবার (২৮...

4 দিন আগে
রংপুরে বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার, ডিলার আটক

রংপুরে বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার, ডিলার আটক

রংপুরে কালোবাজারে বিক্রির জন্য অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার করেছে রংপুর ম...

5 দিন আগে
নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে নাদিয়া সুলতানা (২) নামে এ...

5 দিন আগে