Breaking News
দৈনিক জনপথ

মেকআপ রুমে শিশুশিল্পীকে যৌন হেনস্তা, সায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ লীনাপুত্রের

জনপথ ডেস্ক2,812
মেকআপ রুমে শিশুশিল্পীকে যৌন হেনস্তা, সায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ লীনাপুত্রের
জনপ্রিয় ভ্লগার সায়ক চক্রবর্তীর বিরুদ্ধে শৈশবের সময়কার মেকআপ রুমে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে।

পার্কস্ট্রিটের পাবে শিষ্টতাহীন আচরণের রেশ কাটতে না কাটতেই এবার আরও ভয়ঙ্কর অভিযোগের মুখে পড়লেন অভিনেতা ও জনপ্রিয় ভ্লগার সায়ক চক্রবর্তী। 

এবার অভিযোগের তীর আরও তীক্ষ্ণ—মেকআপ রুমে শিশুশিল্পীকে যৌন হেনস্তা। জনপ্রিয় লেখিকা ও প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে অর্ক গঙ্গোপাধ্যায় ফেসবুকে কারও নাম উল্লেখ না করে এক ‘জনপ্রিয় ভ্লগার’-এর বিরুদ্ধে অতীতের এক জঘন্য ঘটনার কথা ফাঁস করেছেন।

অর্ক গঙ্গোপাধ্যায় তার পোস্টে দাবি করেছেন, বর্তমান সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ওই ভ্লগারের বিরুদ্ধে কয়েক বছর আগে এক জনপ্রিয় ধারাবাহিকের মেকআপ রুমে শিশুশিল্পীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর এবং শিশুটির মা সব জানতে পারলে, অভিযুক্ত অভিনেতা সবার সামনে ক্ষমা চেয়ে তা মিটিয়ে দিয়েছিলেন।

আক্ষেপ প্রকাশ করে অর্ক লেখেন, “খুবই দুঃখজনক যে আমাদের সমাজে দুর্ব্যবহার, এমনকী যৌন হেনস্তার মতো অভিযোগকেও মানিয়ে নেওয়া হয়। ধারাবাহিক কিংবা সিনেমার সেটও ব্যতিক্রম নয়।” তিনি আরও যোগ করেন, অপরাধীকে ক্ষমা করে দেওয়ার ফলেই তারা বারবার অপরাধ করার সাহস পায়। অপরাধের ধরন বদলালেও, মানসিকতা বদলায় না।

সম্প্রতি পার্কস্ট্রিটের একটি জনপ্রিয় পাবে গিয়ে অভব্য আচরণের জন্য সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচিত হচ্ছেন সায়ক। ভাইরাল ভিডিও ডিলিট করে ক্ষমা চাইলেও বিতর্ক থামেনি। ঠিক এই সময়েই অর্কের পোস্ট জল্পনার আগুনে ঘি ঢেলেছে। শোনা যাচ্ছে, পোস্টটি দেখে সায়ক নিজেও নাকি অর্কের কাছে জানতে চেয়েছেন—কে সেখানে বলা হয়েছে। এই ঘটনা পরোক্ষভাবে প্রমাণ করে যে, সায়ক নিজেই চাপে আছেন।

অর্ক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে তিনি জানান, ঘটনাটি বেশ পুরনো। সে সময় শিশুটির মা কোনো আনুষ্ঠানিক অভিযোগ করেননি বা বিষয়টি আইনি প্রক্রিয়ায় নিতে চাননি। তাই প্রোডাকশন হাউসের পক্ষ থেকেও তখন কোনো কঠোর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। ক্ষমা চেয়ে বিষয়টি মিটমাট করা হয়েছিল। তবে পুরনো সেই ঘটনা ঘেঁটে নতুন করে তোপের মুখে পড়েছেন এই অভিনেতা।

সম্পর্কিত সংবাদ

স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহনন

স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহনন

নওগাঁর আত্রাইয়ে এক যুবক তার নিজবাড়িতে স্ত্রী ও দুই বছরের কন্যাকে ছুরিকাঘাতে হত্যা করার পর আত্মহত্যা ...

1 মাস আগে
ভোলায় ফেরিঘাট থেকে ১ হাজার ৩৬০ বস্তা সার জব্দ, আটক ১

ভোলায় ফেরিঘাট থেকে ১ হাজার ৩৬০ বস্তা সার জব্দ, আটক ১

ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট থেকে চারটি ট্রাকবোঝাই ১ হাজার ৩৬০ বস্তা (প্রায় ৬৮ মেট্রিক টন) ইউরিয়া...

1 মাস আগে
তরুণ-তরুণীকে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

তরুণ-তরুণীকে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

পাবনার ঈশ্বরদীতে বুধবার (৪ মার্চ) সকালে এক তরুণ ও তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয়...

1 মাস আগে
ছিনতাইকারীর কবজি কেটে দিল জনতা

ছিনতাইকারীর কবজি কেটে দিল জনতা

টঙ্গীর সাতাইশ এলাকায় বুধবার (৪ মার্চ) রাতে এক ছিনতাইকারীকে ধরে গণধোলাইয়ের পর হাতের কবজি কেটে পুলিশে ...

1 মাস আগে
শিশুকে ধর্ষণের দায় স্বীকার, অভিযুক্ত নজরুল গাজী আটক

শিশুকে ধর্ষণের দায় স্বীকার, অভিযুক্ত নজরুল গাজী আটক

যশোরের অভয়নগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নজরুল গাজী (৩৪) স্থানীয় বাসিন্দাদের গণধোলাইয়ের পর পুলি...

1 মাস আগে
সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডে ইকো-পার্কের দুর্গম পাহাড়ে গলায় ছুরিকাঘা...

1 মাস আগে
শেখ হাসিনাসহ ২৮৬ জনের মামলা অন্য আদালতে বদলি, শুনানি ৯ মার্চ

শেখ হাসিনাসহ ২৮৬ জনের মামলা অন্য আদালতে বদলি, শুনানি ৯ মার্চ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার ...

1 মাস আগে
মা হওয়া হলো না ফারজানার, অন্তঃসত্ত্বা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

মা হওয়া হলো না ফারজানার, অন্তঃসত্ত্বা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে ফারজানা আক্তার (২৮) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে...

1 মাস আগে
অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

যশোরের অভয়নগরে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং বাজার তদারকি বাড়াতে ...

1 মাস আগে
কাটা হাত-পা উদ্ধারের পর মিলল দেহহীন মস্তক

কাটা হাত-পা উদ্ধারের পর মিলল দেহহীন মস্তক

রাজধানীতে খণ্ডিত মানবদেহ উদ্ধারের ঘটনায় নতুন অগ্রগতি এসেছে। এর আগে হাত-পা উদ্ধার হওয়ার পর শনিবার (২৮...

1 মাস আগে