Breaking News
দৈনিক জনপথ

নাতীদের বিরুদ্ধে নানীসহ পরিবারের ১০ জনকে কুপিয়ে জখমের অভিযোগ

জনপথ ডেস্ক1,763
নাতীদের বিরুদ্ধে নানীসহ পরিবারের ১০ জনকে কুপিয়ে জখমের অভিযোগ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি বিরোধের জেরে নাতীরা প্রকাশ্যে নানীসহ ১০ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে।

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে মামা-মামী-নানীসহ ১০ জনকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে উপজেলার ধনপুর ইউনিয়ন গোলগাও গ্রামে এ ঘটনা ঘটেছে।

জখমদের মধ্যে গুরুতর অবস্থার ব্যক্তিদের সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জমি চাষাবাদের জন্য মো. আবুল কালাম (৫০) একাই জমিতে গেলে ছমেদ মিয়া (২৫), সাদেক মিয়া (২৩), সুমন মিয়া (২২) বাধা দেয়। পরে তারা হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কোপাতে শুরু করে।

স্থানীয়রা ও আবুল কালামের পরিবার বাধা দেয়ার চেষ্টা করলেও ছমেদ মিয়া, সাদেক মিয়া ও সুমন মিয়া আবুল কালামের বাড়িতে গিয়ে জোসনা বেগম (৪০), মা চমিরন বেগম (১০০) এবং মামাত বোনসহ আরও কয়েকজনকে কুপিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় সবাইকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। আবুল কালামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল ইসলাম জানিয়েছেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, তবে কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। আহতদের অবস্থা এখনও আশঙ্কাজনক।

সম্পর্কিত সংবাদ

স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহনন

স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহনন

নওগাঁর আত্রাইয়ে এক যুবক তার নিজবাড়িতে স্ত্রী ও দুই বছরের কন্যাকে ছুরিকাঘাতে হত্যা করার পর আত্মহত্যা ...

1 মাস আগে
ভোলায় ফেরিঘাট থেকে ১ হাজার ৩৬০ বস্তা সার জব্দ, আটক ১

ভোলায় ফেরিঘাট থেকে ১ হাজার ৩৬০ বস্তা সার জব্দ, আটক ১

ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট থেকে চারটি ট্রাকবোঝাই ১ হাজার ৩৬০ বস্তা (প্রায় ৬৮ মেট্রিক টন) ইউরিয়া...

1 মাস আগে
তরুণ-তরুণীকে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

তরুণ-তরুণীকে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

পাবনার ঈশ্বরদীতে বুধবার (৪ মার্চ) সকালে এক তরুণ ও তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয়...

1 মাস আগে
ছিনতাইকারীর কবজি কেটে দিল জনতা

ছিনতাইকারীর কবজি কেটে দিল জনতা

টঙ্গীর সাতাইশ এলাকায় বুধবার (৪ মার্চ) রাতে এক ছিনতাইকারীকে ধরে গণধোলাইয়ের পর হাতের কবজি কেটে পুলিশে ...

1 মাস আগে
শিশুকে ধর্ষণের দায় স্বীকার, অভিযুক্ত নজরুল গাজী আটক

শিশুকে ধর্ষণের দায় স্বীকার, অভিযুক্ত নজরুল গাজী আটক

যশোরের অভয়নগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নজরুল গাজী (৩৪) স্থানীয় বাসিন্দাদের গণধোলাইয়ের পর পুলি...

1 মাস আগে
সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডে ইকো-পার্কের দুর্গম পাহাড়ে গলায় ছুরিকাঘা...

1 মাস আগে
শেখ হাসিনাসহ ২৮৬ জনের মামলা অন্য আদালতে বদলি, শুনানি ৯ মার্চ

শেখ হাসিনাসহ ২৮৬ জনের মামলা অন্য আদালতে বদলি, শুনানি ৯ মার্চ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার ...

1 মাস আগে
মা হওয়া হলো না ফারজানার, অন্তঃসত্ত্বা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

মা হওয়া হলো না ফারজানার, অন্তঃসত্ত্বা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে ফারজানা আক্তার (২৮) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে...

1 মাস আগে
অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

যশোরের অভয়নগরে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং বাজার তদারকি বাড়াতে ...

1 মাস আগে
কাটা হাত-পা উদ্ধারের পর মিলল দেহহীন মস্তক

কাটা হাত-পা উদ্ধারের পর মিলল দেহহীন মস্তক

রাজধানীতে খণ্ডিত মানবদেহ উদ্ধারের ঘটনায় নতুন অগ্রগতি এসেছে। এর আগে হাত-পা উদ্ধার হওয়ার পর শনিবার (২৮...

1 মাস আগে