Breaking News
দৈনিক জনপথ

ঘুষের অভিযোগে এসআইকে ‘কান ধরে উঠবস’, ভিডিও ভাইরাল

জনপথ ডেস্ক2,784
ঘুষের অভিযোগে এসআইকে ‘কান ধরে উঠবস’, ভিডিও ভাইরাল
ঘুষের অভিযোগে এসআইকে ‘কান ধরে উঠবস’, ভিডিও ভাইরাল

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ঢাকা-রাজশাহী মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। বাসের ধাক্কায় তিন অটোরিকশা যাত্রী নিহতের ঘটনায় অভিযুক্ত চালককে অর্থের বিনিময়ে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগ উঠেছে পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে।

রবিবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে পল্লাপুকুর এলাকায় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষার্থী শান্ত ইসলাম। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা বাসচালককে আটক করার চেষ্টা করলে অভিযোগ ওঠে, বেলপুকুর থানার এসআই জহিরুল ইসলাম কৌশলে অভিযুক্ত চালককে ঘটনাস্থল থেকে সরিয়ে দেন। এতে ক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এসআই জহিরুল ইসলাম কান ধরে দাঁড়িয়ে আছেন এবং চারপাশে উত্তেজিত জনতা তাকে তিরস্কার করছে। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘দেখেন, এটা বেলপুকুর থানার পুলিশ। ঘুষ খেয়ে ড্রাইভারকে ছেড়ে দেওয়ার শাস্তি এটা।’ এ সময় উপস্থিত জনতাকে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাত সাড়ে ৮টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজুনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সম্পর্কিত সংবাদ

স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহনন

স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহনন

নওগাঁর আত্রাইয়ে এক যুবক তার নিজবাড়িতে স্ত্রী ও দুই বছরের কন্যাকে ছুরিকাঘাতে হত্যা করার পর আত্মহত্যা ...

1 মাস আগে
ভোলায় ফেরিঘাট থেকে ১ হাজার ৩৬০ বস্তা সার জব্দ, আটক ১

ভোলায় ফেরিঘাট থেকে ১ হাজার ৩৬০ বস্তা সার জব্দ, আটক ১

ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট থেকে চারটি ট্রাকবোঝাই ১ হাজার ৩৬০ বস্তা (প্রায় ৬৮ মেট্রিক টন) ইউরিয়া...

1 মাস আগে
তরুণ-তরুণীকে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

তরুণ-তরুণীকে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

পাবনার ঈশ্বরদীতে বুধবার (৪ মার্চ) সকালে এক তরুণ ও তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয়...

1 মাস আগে
ছিনতাইকারীর কবজি কেটে দিল জনতা

ছিনতাইকারীর কবজি কেটে দিল জনতা

টঙ্গীর সাতাইশ এলাকায় বুধবার (৪ মার্চ) রাতে এক ছিনতাইকারীকে ধরে গণধোলাইয়ের পর হাতের কবজি কেটে পুলিশে ...

1 মাস আগে
শিশুকে ধর্ষণের দায় স্বীকার, অভিযুক্ত নজরুল গাজী আটক

শিশুকে ধর্ষণের দায় স্বীকার, অভিযুক্ত নজরুল গাজী আটক

যশোরের অভয়নগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নজরুল গাজী (৩৪) স্থানীয় বাসিন্দাদের গণধোলাইয়ের পর পুলি...

1 মাস আগে
সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডে ইকো-পার্কের দুর্গম পাহাড়ে গলায় ছুরিকাঘা...

1 মাস আগে
শেখ হাসিনাসহ ২৮৬ জনের মামলা অন্য আদালতে বদলি, শুনানি ৯ মার্চ

শেখ হাসিনাসহ ২৮৬ জনের মামলা অন্য আদালতে বদলি, শুনানি ৯ মার্চ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার ...

1 মাস আগে
মা হওয়া হলো না ফারজানার, অন্তঃসত্ত্বা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

মা হওয়া হলো না ফারজানার, অন্তঃসত্ত্বা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে ফারজানা আক্তার (২৮) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে...

1 মাস আগে
অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

যশোরের অভয়নগরে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং বাজার তদারকি বাড়াতে ...

1 মাস আগে
কাটা হাত-পা উদ্ধারের পর মিলল দেহহীন মস্তক

কাটা হাত-পা উদ্ধারের পর মিলল দেহহীন মস্তক

রাজধানীতে খণ্ডিত মানবদেহ উদ্ধারের ঘটনায় নতুন অগ্রগতি এসেছে। এর আগে হাত-পা উদ্ধার হওয়ার পর শনিবার (২৮...

1 মাস আগে