Breaking News
দৈনিক জনপথ

ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ

জনপথ ডেস্ক2,754
ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ
ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ

নরসিংদীতে একটি গাড়ির ওয়ার্কশপে আগুন লাগিয়ে চঞ্চল চন্দ্র ভৌমিক (২৩) নামে এক যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে শহরের পুলিশ লাইন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত চঞ্চল কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খোকন চন্দ্র ভৌমিকের ছেলে। তিনি নরসিংদী পুলিশ লাইন্স এলাকার খাঁবাড়ি মসজিদ মার্কেটের একটি গাড়ির ওয়ার্কশপে কর্মচারী হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতেও কাজ শেষে একটি মেস থেকে খাবার খেয়ে দোকানের ভেতরেই ঘুমিয়ে পড়েন চঞ্চল। গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের শাটারের নিচে আগুন ধরিয়ে দেয়। দোকানের ভেতরে পেট্রোল ও মবিল থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। এতে ভেতরে আটকা পড়ে চঞ্চল অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজে কয়েকজন ব্যক্তিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দোকানের শাটারে আগুন দিতে দেখা গেছে। এতে হত্যাকাণ্ডের অভিযোগ আরও জোরালো হয়েছে।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গুলশানা কবির জানান, অঙ্গার অবস্থায় এক যুবকের মরদেহ হাসপাতালে আনা হয়েছিল। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নরসিংদী মডেল থানার ওসি এ আর এম আল মামুন বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

সম্পর্কিত সংবাদ

স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহনন

স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহনন

নওগাঁর আত্রাইয়ে এক যুবক তার নিজবাড়িতে স্ত্রী ও দুই বছরের কন্যাকে ছুরিকাঘাতে হত্যা করার পর আত্মহত্যা ...

1 মাস আগে
ভোলায় ফেরিঘাট থেকে ১ হাজার ৩৬০ বস্তা সার জব্দ, আটক ১

ভোলায় ফেরিঘাট থেকে ১ হাজার ৩৬০ বস্তা সার জব্দ, আটক ১

ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট থেকে চারটি ট্রাকবোঝাই ১ হাজার ৩৬০ বস্তা (প্রায় ৬৮ মেট্রিক টন) ইউরিয়া...

1 মাস আগে
তরুণ-তরুণীকে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

তরুণ-তরুণীকে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

পাবনার ঈশ্বরদীতে বুধবার (৪ মার্চ) সকালে এক তরুণ ও তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয়...

1 মাস আগে
ছিনতাইকারীর কবজি কেটে দিল জনতা

ছিনতাইকারীর কবজি কেটে দিল জনতা

টঙ্গীর সাতাইশ এলাকায় বুধবার (৪ মার্চ) রাতে এক ছিনতাইকারীকে ধরে গণধোলাইয়ের পর হাতের কবজি কেটে পুলিশে ...

1 মাস আগে
শিশুকে ধর্ষণের দায় স্বীকার, অভিযুক্ত নজরুল গাজী আটক

শিশুকে ধর্ষণের দায় স্বীকার, অভিযুক্ত নজরুল গাজী আটক

যশোরের অভয়নগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নজরুল গাজী (৩৪) স্থানীয় বাসিন্দাদের গণধোলাইয়ের পর পুলি...

1 মাস আগে
সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডে ইকো-পার্কের দুর্গম পাহাড়ে গলায় ছুরিকাঘা...

1 মাস আগে
শেখ হাসিনাসহ ২৮৬ জনের মামলা অন্য আদালতে বদলি, শুনানি ৯ মার্চ

শেখ হাসিনাসহ ২৮৬ জনের মামলা অন্য আদালতে বদলি, শুনানি ৯ মার্চ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার ...

1 মাস আগে
মা হওয়া হলো না ফারজানার, অন্তঃসত্ত্বা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

মা হওয়া হলো না ফারজানার, অন্তঃসত্ত্বা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে ফারজানা আক্তার (২৮) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে...

1 মাস আগে
অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

যশোরের অভয়নগরে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং বাজার তদারকি বাড়াতে ...

1 মাস আগে
কাটা হাত-পা উদ্ধারের পর মিলল দেহহীন মস্তক

কাটা হাত-পা উদ্ধারের পর মিলল দেহহীন মস্তক

রাজধানীতে খণ্ডিত মানবদেহ উদ্ধারের ঘটনায় নতুন অগ্রগতি এসেছে। এর আগে হাত-পা উদ্ধার হওয়ার পর শনিবার (২৮...

1 মাস আগে