Breaking News
দৈনিক জনপথ

গান বাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা, স্ত্রী ফারজানা মুন্নীর আয়কর নথি জব্দের আদেশ

জনপথ ডেস্ক3,013
গান বাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা, স্ত্রী ফারজানা মুন্নীর আয়কর নথি জব্দের আদেশ
গান বাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা, স্ত্রী ফারজানা মুন্নীর আয়কর নথি জব্দের আদেশ

দেশের একমাত্র সংগীতভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গান বাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে তার স্ত্রী ফারজানা মুন্নীর আয়কর নথি জব্দেরও আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী আদালতে যুক্তি উপস্থাপন করেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান আদালতে আবেদন দুটি দাখিল করেন।

আবেদনে বলা হয়, কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। অভিযোগের পক্ষে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের কাজও অব্যাহত আছে। এ অবস্থায় তিনি বিদেশে চলে গেলে অনুসন্ধান কার্যক্রম ও ভবিষ্যৎ বিচারকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন ঠেকানো প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

অপর আবেদনে জানানো হয়, অনুসন্ধানকালে তাপসের স্থাবর ও অস্থাবর সম্পত্তি সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন সরকারি দপ্তরে চিঠি পাঠানো হয়। বেশিরভাগ দপ্তর থেকে তথ্য পাওয়া গেলেও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সন্দেহভাজন ব্যক্তি এবং তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা আয়কর সংক্রান্ত নথি সরবরাহ করেনি। ফলে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাপস ও তার স্ত্রী-সন্তানদের নামে থাকা আয়কর নথি জব্দ করা প্রয়োজন।

উল্লেখ্য, সঙ্গীত সুরকার, প্রযোজক ও গায়ক কৌশিক হোসেন তাপসের উদ্যোগে দেশি ও বিদেশি কণ্ঠশিল্পী ও বাদ্যযন্ত্রীদের সমন্বয়ে পরিচালিত গান বাংলার আন্তর্জাতিক সংগীত প্রকল্প ‘উইন্ড অব চেঞ্জ’ দেশে ও দেশের বাইরে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

সম্পর্কিত সংবাদ

স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহনন

স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহনন

নওগাঁর আত্রাইয়ে এক যুবক তার নিজবাড়িতে স্ত্রী ও দুই বছরের কন্যাকে ছুরিকাঘাতে হত্যা করার পর আত্মহত্যা ...

4 মাস আগে
ভোলায় ফেরিঘাট থেকে ১ হাজার ৩৬০ বস্তা সার জব্দ, আটক ১

ভোলায় ফেরিঘাট থেকে ১ হাজার ৩৬০ বস্তা সার জব্দ, আটক ১

ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট থেকে চারটি ট্রাকবোঝাই ১ হাজার ৩৬০ বস্তা (প্রায় ৬৮ মেট্রিক টন) ইউরিয়া...

4 মাস আগে
তরুণ-তরুণীকে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

তরুণ-তরুণীকে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

পাবনার ঈশ্বরদীতে বুধবার (৪ মার্চ) সকালে এক তরুণ ও তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয়...

4 মাস আগে
ছিনতাইকারীর কবজি কেটে দিল জনতা

ছিনতাইকারীর কবজি কেটে দিল জনতা

টঙ্গীর সাতাইশ এলাকায় বুধবার (৪ মার্চ) রাতে এক ছিনতাইকারীকে ধরে গণধোলাইয়ের পর হাতের কবজি কেটে পুলিশে ...

4 মাস আগে
শিশুকে ধর্ষণের দায় স্বীকার, অভিযুক্ত নজরুল গাজী আটক

শিশুকে ধর্ষণের দায় স্বীকার, অভিযুক্ত নজরুল গাজী আটক

যশোরের অভয়নগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নজরুল গাজী (৩৪) স্থানীয় বাসিন্দাদের গণধোলাইয়ের পর পুলি...

4 মাস আগে
সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডে ইকো-পার্কের দুর্গম পাহাড়ে গলায় ছুরিকাঘা...

4 মাস আগে
শেখ হাসিনাসহ ২৮৬ জনের মামলা অন্য আদালতে বদলি, শুনানি ৯ মার্চ

শেখ হাসিনাসহ ২৮৬ জনের মামলা অন্য আদালতে বদলি, শুনানি ৯ মার্চ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার ...

5 মাস আগে
মা হওয়া হলো না ফারজানার, অন্তঃসত্ত্বা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

মা হওয়া হলো না ফারজানার, অন্তঃসত্ত্বা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে ফারজানা আক্তার (২৮) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে...

5 মাস আগে
অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

যশোরের অভয়নগরে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং বাজার তদারকি বাড়াতে ...

5 মাস আগে
কাটা হাত-পা উদ্ধারের পর মিলল দেহহীন মস্তক

কাটা হাত-পা উদ্ধারের পর মিলল দেহহীন মস্তক

রাজধানীতে খণ্ডিত মানবদেহ উদ্ধারের ঘটনায় নতুন অগ্রগতি এসেছে। এর আগে হাত-পা উদ্ধার হওয়ার পর শনিবার (২৮...

5 মাস আগে