Breaking News
দৈনিক জনপথ

ঈদের আগেই বগুড়া-দিনাজপুরে মিলবে ফ্যামিলি কার্ড

জনপথ ডেস্ক2,424
ঈদের আগেই বগুড়া-দিনাজপুরে মিলবে ফ্যামিলি কার্ড
দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের আর্থিক সক্ষমতা বাড়াতে আসছে ফ্যামিলি কার্ড; ঈদের আগেই বগুড়া ও দিনাজপুরের পাইলট উপজেলায় কার্যক্রম শুরু হবে।

দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে নতুন উদ্যোগ হিসেবে আসছে ফ্যামিলি কার্ড কর্মসূচি। অর্থনৈতিক চাপ ও মূল্যস্ফীতির এই সময়ে সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়াতে এই বিশেষ কার্ডের পরিকল্পনা করেছে সরকার। আসন্ন ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে বগুড়া ও দিনাজপুরের ৮ উপজেলায় বাছাই করা হয়েছে। এর আওতায় প্রত্যেক সুবিধাভোগীকে মাসে ২ হাজার টাকা করে দেওয়া হতে পারে।

এতে ৫০ লাখ সুবিধাভোগীর জন্য বছরে সরকারকে গুনতে হবে ১২ হাজার কোটি টাকার বেশি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইতোমধ্যে বিভিন্ন প্রস্তাবনা নিয়ে ফ্যামিলি কার্ডের কর্মকৌশল তৈরি শুরু হয়েছে। যা চলতি সপ্তাহেই চূড়ান্ত হতে পারে। এছাড়া অর্থের জোগানে বিদ্যমান কিছু সামাজিক সুরক্ষা কর্মসূচির সঙ্গে নতুন এই উদ্যোগের সমন্বয় করা হতে পারে।

ফ্যামিলি কার্ডের জন্য শুরুতে বাছাই করা হয়েছে বগুড়া ও দিনাজপুরের ৮টি উপজেলাকে। এর মধ্যে পাইলট প্রকল্প শুরু হচ্ছে বগুড়ার গাবতলী ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়। এ ক্ষেত্রে হতদরিদ্র ও দরিদ্র পরিবারের সদস্যরা অগ্রাধিকারভিত্তিতে ফ্যামিলি কার্ড পাবেন বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। এজন্য সুবিধাভোগী বাছাইয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সবশেষ খানা জরিপকে আমলে নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিদ্যমান সামাজিক সুরক্ষা কর্মসূচির সঙ্গে নতুন এ উদ্যোগের সমন্বয় করা হচ্ছে। যা বাস্তবায়নে বছরে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচি থেকে ১ হাজার ২০৩ কোটি টাকা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভালনারেবল ওম্যান ডেভেলপমেন্ট কর্মসূচি থেকে ২ হাজার ২২৩ কোটি টাকা আসছে। এছাড়া বয়স্ক ও বিধবা ভাতা, মা ও শিশু সহায়তা কর্মসূচি থেকে আরো ২ হাজার ১২১ কোটি টাকা আসতে পারে।

সম্পর্কিত সংবাদ

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

2 মাস আগে
অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

দেশজুড়ে ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে রাখা এবং অবৈধ মজুত ও চোরাচালান রোধে নজরদারি জোরদার করেছে বর্ডার ...

2 মাস আগে
বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর সৌদি আরবের বন্দর ছেড়ে আসা বাংলাদেশ শিপিং করপোরেশনের জা...

2 মাস আগে
আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) দেশের বাণিজ্যঘাটতি বেড়ে প্রায় ১৬ দশমিক ৯১ বি...

2 মাস আগে
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ...

2 মাস আগে
মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসী হামলা, ইরানের পাল্টা জবাব: এক দিনে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পুরো চিত্র

মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসী হামলা, ইরানের পাল্টা জবাব: এক দিনে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পুরো চিত্র

মধ্যপ্রাচ্যে সংঘাত চরমে: ইরানের পাল্টা হামলায় ইসরায়েল ও মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু ইরানের 'ওয়াদা-ই-স...

3 মাস আগে
জাতির সূর্যসন্তানদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা

জাতির সূর্যসন্তানদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর সাভার জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা...

3 মাস আগে
নির্বাচনে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে

নির্বাচনে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে ব্যাপক প্র...

4 মাস আগে
দেশে পৌঁছেছে এক লাখ ৪০ হাজার প্রবাসী ভোটারের পোস্টাল ব্যালট

দেশে পৌঁছেছে এক লাখ ৪০ হাজার প্রবাসী ভোটারের পোস্টাল ব্যালট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো পোস্টাল ব্যালট দেশে পৌঁছাত...

4 মাস আগে
এনসিপি প্রতিনিধি দল, যেসব বিষয়ে হতে পারে আলোচনা

এনসিপি প্রতিনিধি দল, যেসব বিষয়ে হতে পারে আলোচনা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে যমুনায় পৌঁছেছে জাতীয় ...

4 মাস আগে