অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে যমুনায় পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টায় পৌঁছান তারা।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে আছেন- নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ ও সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপ-কমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।
এনসিপি নেতারা জানিয়েছেন, সাক্ষাৎকালে নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ এবং বর্তমান নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
সাক্ষাৎ শেষে যমুনার বাইরে সাংবাদিকদের ব্রিফ করবেন এনসিপির প্রতিনিধিরা।
আরও পড়ুন: অনিয়মের প্রমাণ থাকলে যেকোনো বিচার মেনে নেবো: আসিফ











