Breaking News
দৈনিক জনপথ

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

জনপথ2,758
আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) দেশের বাণিজ্যঘাটতি বেড়ে প্রায় ১৬ দশমিক ৯১ বিলিয়ন ডলার হয়েছে। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৩ দশমিক ২০ বিলিয়ন ডলার বেশি।

ব্যালান্স অব পেমেন্টের (বিওপি) সর্বশেষ তথ্য অনুযায়ী এই সময় পণ্য আমদানি বেড়েছে, কিন্তু পণ্য রপ্তানি কমে যাওয়ায় সামগ্রিক বাণিজ্যঘাটতি বৃদ্ধি পেয়েছে। তবে একই সময়ে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রায় ২১ শতাংশ বাড়ায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার হাত থেকে কিছুটা রক্ষা পেয়েছে।

তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে দেশের মোট পণ্য রপ্তানি আয় হয়েছে ২৯ দশমিক ২৬ বিলিয়ন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ কম। গত অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ৩০ দশমিক ০৪ বিলিয়ন ডলার। মূলত শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাকের রপ্তানি কমে যাওয়ায় সামগ্রিক রপ্তানি আয় কমেছে।

অন্যদিকে পণ্য আমদানি বেড়েছে প্রায় ৫ দশমিক ৬ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম আট মাসে মোট ৪৬ দশমিক ১৭ বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। আগের অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৪৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার।

বাণিজ্যঘাটতি বাড়লেও দেশের চলতি হিসাবের ঘাটতিতে সামান্য উন্নতি হয়েছে। চলতি অর্থবছরের আট মাসে চলতি হিসাবের ঘাটতি কমে দাঁড়িয়েছে প্রায় ১ বিলিয়ন ডলার, যেখানে আগের অর্থবছরের একই সময়ে তা ছিল ১ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।

চলতি হিসাব মূলত দেশের নিয়মিত বৈদেশিক লেনদেনের অবস্থা বোঝায়। এতে আমদানি-রপ্তানি, রেমিট্যান্সসহ বিভিন্ন নিয়মিত আয়-ব্যয় অন্তর্ভুক্ত থাকে। এই হিসাবে ঘাটতি থাকলে তা পূরণে বিদেশি ঋণের ওপর নির্ভরতা বাড়ে।

এদিকে আর্থিক হিসাবেও উন্নতির ইঙ্গিত পাওয়া গেছে। চলতি অর্থবছরের জুলাই–ফেব্রুয়ারি সময়ে আর্থিক হিসাবে উদ্বৃত্ত দাঁড়িয়েছে প্রায় ৪০৮ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল মাত্র ৪৩ কোটি ডলার।

বিশেষজ্ঞদের মতে, ট্রেড ক্রেডিট বাড়ার কারণেই আর্থিক হিসাবে এই উন্নতি দেখা যাচ্ছে। আলোচ্য সময়ে ট্রেড ক্রেডিটের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৫৬ কোটি ডলার। এর অর্থ হলো আগের রপ্তানির বকেয়া অর্থ দেশে প্রবেশ করেছে, যা বৈদেশিক লেনদেনের ভারসাম্যে ইতিবাচক প্রভাব ফেলেছে।

সম্পর্কিত সংবাদ

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

3 মাস আগে
অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

দেশজুড়ে ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে রাখা এবং অবৈধ মজুত ও চোরাচালান রোধে নজরদারি জোরদার করেছে বর্ডার ...

3 মাস আগে
বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর সৌদি আরবের বন্দর ছেড়ে আসা বাংলাদেশ শিপিং করপোরেশনের জা...

3 মাস আগে
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ...

3 মাস আগে
আজকের দিন : ইতিহাসের আয়নায় ৪ মার্চ

আজকের দিন : ইতিহাসের আয়নায় ৪ মার্চ

প্রতিটি দিনই সময়ের স্রোতে মিলিয়ে যায়, কিন্তু কিছু দিন ইতিহাসের পাতায় স্থায়ী হয়ে থাকে। আজ বুধবার, ৪ ম...

4 মাস আগে
মেঘনা নদীতে মার্চ-এপ্রিল সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার

মেঘনা নদীতে মার্চ-এপ্রিল সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার

জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষণা করেছে, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘন...

4 মাস আগে
২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

প্রধানমন্ত্রী তারেক রহমানের অমর একুশে বইমেলার উদ্বোধন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চ...

4 মাস আগে
অবৈধ চাঁদাবাজি বন্ধে এমপির নির্দেশে মাইকিং

অবৈধ চাঁদাবাজি বন্ধে এমপির নির্দেশে মাইকিং

সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন নদীর ইজারাকৃত পয়েন্টে বিআইডব্লিউটিএর নির্ধারিত টোলের বাইরে চাঁদা উত্তোলন ব...

4 মাস আগে
যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিলেট নগরের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ...

4 মাস আগে
পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল শুরু হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল শুরু হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ...

4 মাস আগে