Breaking News
দৈনিক জনপথ

মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসী হামলা, ইরানের পাল্টা জবাব: এক দিনে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পুরো চিত্র

আন্তর্জাতিক ডেস্ক2,749
মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসী হামলা, ইরানের পাল্টা জবাব: এক দিনে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পুরো চিত্র
ইরানের তেল আভিভে ব্যপক মিসাইল হামলা
সর্বশেষ আপডেট: ইরান-ইসরায়েল-মার্কিন সংঘাত; এক নজরে গোটা দিনের ঘটনাপঞ্জি

সকাল ৬টা: ইরানের 'ওয়াদা-ই-সাদেক ৪'-এর পঞ্চম ধাপ শুরু  
সকাল ৮টা: বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েতে হামলা  
সকাল ১০টা: তেল আবিব ও হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা  
দুপুর ১২টা: ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ে আঘাত  
বিকাল ৩টা: মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র হামলা  
সন্ধ্যা ৬টা: দুবাই বিমানবন্দর ও বুর্জ খলিফায় ড্রোন হামলা  
রাত ৮টা: হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা  
রাত ১০টা: তেল আবিবে হামলা অব্যাহত

বিশেষ প্রতিবেদন: মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা বাস্তব রূপ নিচ্ছে। ইরান, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত আজ নতুন মাত্রায় পৌঁছেছে। সকাল থেকে রাত পর্যন্ত উপসাগরীয় অঞ্চল ও ইসরায়েলে একের পর এক হামলা, পাল্টা হামলা ও কূটনৈতিক বিবৃতি এসেছে। নিচে গোটা দিনের ঘটনাপ্রবাহ তুলে ধরা হলো।

সকাল: ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা
ইরানের পঞ্চম ধাপের হামলা শুরু ইরানের ইসলামিক রেভলুশনারি গার্ড কর্পস (IRGC) 'ওয়াদা-ই-সাদেক ৪' অভিযানের পঞ্চম ধাপ শুরু করে। সকাল ৬টা থেকে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও শাহেদ ড্রোন নিক্ষেপ করা হয়।

যেসব লক্ষ্যবস্তুতে হামলা :
বাহরাইন : মার্কিন পঞ্চম ফ্লিটের সদর দপ্তরে একাধিক হামলা। মানামা নেভাল সাপোর্ট স্টেশনে ব্যাপক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড।
কাতার : আল-উদাইদ মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা। প্যাট্রিয়ট সিস্টেম ক্ষেপণাস্ত্র আটকানোর চেষ্টা চালালেও কয়েকটি আঘাত হানে।
সংযুক্ত আরব আমিরাত : দুবাইয়ের বুর্জ খলিফা ও বুর্জ আল-আরাবের কাছে ড্রোন হামলা। জেবেল আলী বন্দরে মার্কিন সরবরাহ জাহাজ অকার্যকর।
কুয়েত : কুয়েত সিটির মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, হতাহতের খবর।
ইসরায়েল : তেল আবিব, হাইফা ও আশদোদ বন্দরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় ভবনে সরাসরি আঘাত।
ইরানের মিসাইলের আঘাতে বড় গর্ত 
দুপুর: ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি

তেল আবিবে ধ্বংসযজ্ঞ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের একাধিক আবাসিক ও বাণিজ্যিক ভবন ধ্বংস হয়ে গেছে। এনবিসির লাইভ সম্প্রচারে তেল আবিবের আকাশে ক্ষেপণাস্ত্রের ধোঁয়া দেখা গেছে।

হাইফায় নৌঘাঁটিতে হামলা IRGC জানিয়েছে, হাইফায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি নৌঘাঁটি ও সামরিক জাহাজ নির্মাণ কারখানায় হামলা চালানো হয়েছে। গাজার উপকূলে একটি ইসরায়েলি জাহাজে আগুন জ্বলতে দেখেছেন ফিলিস্তিনিরা।
তেল আভিভে ধ্বংসপ্রাপ্ত ভবন 
 বিকাল: মার্কিন পাল্টা হামলা

মার্কিন নৌবাহিনীর টমাহক ক্ষেপণাস্ত্র হামলা মার্কিন নৌবাহিনী ইরানের কেরমানশাহ ও জানজানে ক্ষেপণাস্ত্র স্থাপনায় ৮টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরানের কোনারক নৌঘাঁটিতে ইরানি যুদ্ধজাহাজে আগুন ধরে যায়।

ইরানের হুঁশিয়ারি, IRGC জেনারেল ইবরাহিম জাব্বারি বলেন, "আজ আমরা পুরনো মিসাইল ছুড়েছি। নতুন এমন জিনিস ছুড়বো, যা ট্রাম্প জীবনেও দেখেননি।"

সন্ধ্যা: উপসাগরীয় অঞ্চলে নতুন হামলা

বাহরাইনে নতুন বিস্ফোরণ মানামা নেভাল সাপোর্ট স্টেশনে নতুন করে একাধিক বিস্ফোরণ। স্থানীয় বাহরাইনিরা মার্কিন স্থাপনায় হামলার খবরে উল্লাস করতে দেখা গেছে।

দুবাই বিমানবন্দরে হামলা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোন হামলার পর টার্মিনালে ধোঁয়া। ফ্লাইট কার্যক্রম বন্ধ, যাত্রীদের ওমান যাওয়ার পরামর্শ।

কাতারে ক্ষেপণাস্ত্র আটকানোর চেষ্টা আল-উদাইদ বিমানঘাঁটিতে প্যাট্রিয়ট সিস্টেম ক্ষেপণাস্ত্র আটকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তেল আভিভে ঝাঁঝরা হওয়া আরও একটি ভবন 

রাত: সর্বশেষ অবস্থা

খামেনেয়ির অবস্থান নিয়ে রহস্য ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেয়ির কম্পাউন্ডে হামলার পর তার অবস্থান নিয়ে গুঞ্জন চলছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিনি নিরাপদ আছেন এবং রাষ্ট্রব্যবস্থা স্বাভাবিক আছে। তবে বক্তব্য দেওয়ার কথা থাকলেও তিনি এখনো দেখা দেননি।

তেল আবিবে ক্ষেপণাস্ত্র বর্ষণ চলছেই রাত ১০টা পর্যন্ত তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত আছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র আটকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

হরমুজ প্রণালী বন্ধ ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে। বিশ্বের ৩০% তেল ও ২০% এলএনজি এই পথে পরিবাহিত হয়। জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

অন্য এঙ্গেল থেকে একই ভবন 
আন্তর্জাতিক প্রতিক্রিয়া

মার্কিন যুক্তরাষ্ট্র : "ইরানের হামলার জবাব দেওয়া হবে। প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।"
ইউরোপীয় ইউনিয়ন : "উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানাই।"
জাতিসংঘ : "জরুরি বৈঠক ডাকা হয়েছে। যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন।"
রাশিয়া : "ইরানের ওপর হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন।"
চীন : "শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজতে হবে।"


সম্পর্কিত সংবাদ

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

2 মাস আগে
বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর সৌদি আরবের বন্দর ছেড়ে আসা বাংলাদেশ শিপিং করপোরেশনের জা...

2 মাস আগে
পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। জেন–জি প্রজন্মের নেতৃত্বে ...

3 মাস আগে
ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা সম্পর্কে রাশিয়া গোপনে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে—এমন...

3 মাস আগে
ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর কিউবার সরকার পরিবর্তনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহ...

3 মাস আগে
ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের আসামের কার্বি আংলং জেলায় সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, যার ফলে দেশটির বিমানবা...

3 মাস আগে
পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

চীন ও ইরান হরমুজ প্রণালি দিয়ে তেল ও কাতারের গ্যাসবাহী জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ দিতে আলোচনা...

3 মাস আগে
আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্র...

3 মাস আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রেক্ষাপটে দুই দেশের অস্ত্রভাণ্ডার কতটা শক্তিশালী এবং তা দ্রুত ...

3 মাস আগে
কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) নর্থ কিভু প্রদেশের রুবায়া অঞ্চলে একটি কলটান খনিতে ভূমিধসে...

3 মাস আগে