Breaking News
দৈনিক জনপথ

হাতকড়া পরিয়ে টাকা দাবি ভুয়া ডিবির, গণপিটুনির পর পুলিশে সোপর্দ

জনপথ ডেস্ক1,730
হাতকড়া পরিয়ে টাকা দাবি ভুয়া ডিবির, গণপিটুনির পর পুলিশে সোপর্দ
ময়মনসিংহে ভুয়া ডিবি চক্র

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পুলিশের পরিচয়ে প্রতারণায় জড়িত থাকার অভিযোগে ওয়াকিটকি, হাতকড়া ও ডিবি পুলিশের জ্যাকেটসহ ৫ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন:

  • ত্রিশাল উপজেলার সতেরপাড়া গ্রামের আবুল কালামের ছেলে শাহাদাত হোসেন (২৭)

  • ধরিলা মধ্যপাড়ার হেলাল উদ্দিনের ছেলে রাকিবুল হাসান রনি (২৪)

  • ছলিমপুর গ্রামের মোফাজ্জল হোসেন ছেলে সারোয়ার হোসেন (২৫)

  • ছলিমপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৫)

  • পৌরসভা এলাকার আ. মতিনের ছেলে সরোয়ার আলম (২১)

আজ বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০–১৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। পাঁচজনকে ৭ দিনের রিমান্ড চেয়ে জেলা ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১০ নম্বর আমলী আদালতে পাঠানো হয়েছে।

গতকাল বুধবার রাতে উপজেলার রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ডিবি পুলিশের পোশাক পরিহত চার যুবক কামাল ও হারুন নামের দুই ব্যক্তিকে হাতকড়া পরিয়ে ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা দাবি করেন। স্থানীয়দের সন্দেহ হলে এক জন পালিয়ে যায়। পরে জনতা তিনজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা সারোয়ার ও আশরাফুল ইসলামের নাম জানালে, তাদেরকে রাতেই ময়মনসিংহ চরপড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে জব্দ হয়েছে:

  • পাঁচটি ডিবি পুলিশের ভুয়া পরিচয়পত্র

  • দুটি হাতকড়া

  • একটি ওয়াকিটকি

  • ডিবি পুলিশের দুটি জ্যাকেট

  • দশটি ভুয়া গ্রেপ্তারি পরোয়ানার কাগজ

  • ৭ টি মোবাইল ফোন

  • একটি ডেক্সটপ, একটি মনিটর ও একটি প্রিন্টার

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে ভুয়া ডিবি পুলিশের পরিচয় দিয়ে মহাসড়কে ডাকাতি, চাঁদাবাজিসহ প্রতারণা চালিয়ে আসছে।

সম্পর্কিত সংবাদ

তরুণ-তরুণীকে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

তরুণ-তরুণীকে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

পাবনার ঈশ্বরদীতে বুধবার (৪ মার্চ) সকালে এক তরুণ ও তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয়...

13 ঘণ্টা আগে
ছিনতাইকারীর কবজি কেটে দিল জনতা

ছিনতাইকারীর কবজি কেটে দিল জনতা

টঙ্গীর সাতাইশ এলাকায় বুধবার (৪ মার্চ) রাতে এক ছিনতাইকারীকে ধরে গণধোলাইয়ের পর হাতের কবজি কেটে পুলিশে ...

13 ঘণ্টা আগে
শিশুকে ধর্ষণের দায় স্বীকার, অভিযুক্ত নজরুল গাজী আটক

শিশুকে ধর্ষণের দায় স্বীকার, অভিযুক্ত নজরুল গাজী আটক

যশোরের অভয়নগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নজরুল গাজী (৩৪) স্থানীয় বাসিন্দাদের গণধোলাইয়ের পর পুলি...

2 দিন আগে
সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডে ইকো-পার্কের দুর্গম পাহাড়ে গলায় ছুরিকাঘা...

2 দিন আগে
শেখ হাসিনাসহ ২৮৬ জনের মামলা অন্য আদালতে বদলি, শুনানি ৯ মার্চ

শেখ হাসিনাসহ ২৮৬ জনের মামলা অন্য আদালতে বদলি, শুনানি ৯ মার্চ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার ...

3 দিন আগে
মা হওয়া হলো না ফারজানার, অন্তঃসত্ত্বা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

মা হওয়া হলো না ফারজানার, অন্তঃসত্ত্বা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে ফারজানা আক্তার (২৮) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে...

4 দিন আগে
অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

যশোরের অভয়নগরে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং বাজার তদারকি বাড়াতে ...

4 দিন আগে
কাটা হাত-পা উদ্ধারের পর মিলল দেহহীন মস্তক

কাটা হাত-পা উদ্ধারের পর মিলল দেহহীন মস্তক

রাজধানীতে খণ্ডিত মানবদেহ উদ্ধারের ঘটনায় নতুন অগ্রগতি এসেছে। এর আগে হাত-পা উদ্ধার হওয়ার পর শনিবার (২৮...

4 দিন আগে
রংপুরে বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার, ডিলার আটক

রংপুরে বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার, ডিলার আটক

রংপুরে কালোবাজারে বিক্রির জন্য অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার করেছে রংপুর ম...

5 দিন আগে
নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে নাদিয়া সুলতানা (২) নামে এ...

5 দিন আগে