Breaking News
দৈনিক জনপথ

চাঁদা না দেওয়ায় অভয়নগরে জুটমিল মালিকের বাড়িতে ককটেল হামলা

জনপথ ডেস্ক2,272
চাঁদা না দেওয়ায় অভয়নগরে জুটমিল মালিকের বাড়িতে ককটেল হামলা
চাঁদা না দেওয়ায় রোমান জুটমিল মালিকের বাড়িতে রাতের সময়ে ককটেল বিস্ফোরণ; কেউ আহত হননি।

যশোরের অভয়নগরে চাঁদা না দেওয়ায় রোমান জুটমিলের মালিক মোহাম্মদ আলীর বাড়িতে ককটেল হামলা ঘটেছে। ঘটনা ঘটে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রামে। বিস্ফোরণে কেউ আহত হননি, তবে বাড়িতে আতঙ্ক সৃষ্টি হয়।

মোহাম্মদ আলীর ছেলে রাকিবুল ইসলাম জানিয়েছেন, দীর্ঘদিন ধরে একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র তাদের কাছ থেকে চাঁদা দাবি করছিল। চাঁদা না দেওয়ায় তাদেরকে ভয় দেখানোর উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। বিস্ফোরণের সময় বাড়িতে কেউ উপস্থিত না থাকায় কোনো হতাহত হয়নি।

ঘটনার পর অভয়নগর আর্মি ক্যাম্পের সদস্য ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। মোহাম্মদ আলীর ভাইপো মোহাম্মদ সজীব বলেন, গভীর রাতে এক বিকট শব্দে ঘুম ভেঙে যায় এবং ঘর থেকে বের হয়ে ধোঁয়া দেখতে পান। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল থেকে জালের কাঠি, লালটেপসহ বিস্ফোরণের আলামত উদ্ধার করে নিয়ে যায়।

অভয়নগর থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাহিদুল ইসলাম জানান, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রাত ২টার দিকে বিস্ফোরণের খবর আসে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ককটেল বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহনন

স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহনন

নওগাঁর আত্রাইয়ে এক যুবক তার নিজবাড়িতে স্ত্রী ও দুই বছরের কন্যাকে ছুরিকাঘাতে হত্যা করার পর আত্মহত্যা ...

1 মাস আগে
ভোলায় ফেরিঘাট থেকে ১ হাজার ৩৬০ বস্তা সার জব্দ, আটক ১

ভোলায় ফেরিঘাট থেকে ১ হাজার ৩৬০ বস্তা সার জব্দ, আটক ১

ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট থেকে চারটি ট্রাকবোঝাই ১ হাজার ৩৬০ বস্তা (প্রায় ৬৮ মেট্রিক টন) ইউরিয়া...

1 মাস আগে
তরুণ-তরুণীকে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

তরুণ-তরুণীকে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

পাবনার ঈশ্বরদীতে বুধবার (৪ মার্চ) সকালে এক তরুণ ও তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয়...

1 মাস আগে
ছিনতাইকারীর কবজি কেটে দিল জনতা

ছিনতাইকারীর কবজি কেটে দিল জনতা

টঙ্গীর সাতাইশ এলাকায় বুধবার (৪ মার্চ) রাতে এক ছিনতাইকারীকে ধরে গণধোলাইয়ের পর হাতের কবজি কেটে পুলিশে ...

1 মাস আগে
শিশুকে ধর্ষণের দায় স্বীকার, অভিযুক্ত নজরুল গাজী আটক

শিশুকে ধর্ষণের দায় স্বীকার, অভিযুক্ত নজরুল গাজী আটক

যশোরের অভয়নগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নজরুল গাজী (৩৪) স্থানীয় বাসিন্দাদের গণধোলাইয়ের পর পুলি...

1 মাস আগে
সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডে ইকো-পার্কের দুর্গম পাহাড়ে গলায় ছুরিকাঘা...

1 মাস আগে
শেখ হাসিনাসহ ২৮৬ জনের মামলা অন্য আদালতে বদলি, শুনানি ৯ মার্চ

শেখ হাসিনাসহ ২৮৬ জনের মামলা অন্য আদালতে বদলি, শুনানি ৯ মার্চ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার ...

1 মাস আগে
মা হওয়া হলো না ফারজানার, অন্তঃসত্ত্বা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

মা হওয়া হলো না ফারজানার, অন্তঃসত্ত্বা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে ফারজানা আক্তার (২৮) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে...

1 মাস আগে
অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

যশোরের অভয়নগরে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং বাজার তদারকি বাড়াতে ...

1 মাস আগে
কাটা হাত-পা উদ্ধারের পর মিলল দেহহীন মস্তক

কাটা হাত-পা উদ্ধারের পর মিলল দেহহীন মস্তক

রাজধানীতে খণ্ডিত মানবদেহ উদ্ধারের ঘটনায় নতুন অগ্রগতি এসেছে। এর আগে হাত-পা উদ্ধার হওয়ার পর শনিবার (২৮...

1 মাস আগে