রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মৃত ব্যক্তির সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম মো. মুন্নাফ (৬৮)। তিনি ঢাকার দোহার উপজেলার মালিকান্দা গ্রামের বাসিন্দা।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, স্টেশনের 'পকেট গেইট' এর সামনে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যবসায়ীরা। পরে তারা বিষয়টি রেলওয়ে থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।











