Breaking News
দৈনিক জনপথ

আক্কেলপুরে মিনি পিকআপ–সিএনজি মুখোমুখি সংঘর্ষ, কাঁচামাল ক্রেতা নিহত

জনপথ ডেস্ক••4,043
আক্কেলপুরে মিনি পিকআপ–সিএনজি মুখোমুখি সংঘর্ষ, কাঁচামাল ক্রেতা নিহত
আক্কেলপুরে মিনি পিকআপ–সিএনজি মুখোমুখি সংঘর্ষ, কাঁচামাল ক্রেতা নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে মিনি পিকআপ ও কাঁচামালবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে সোহাগ চন্দ্র দাস (২৫) নামে এক কাঁচামাল ক্রেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পূর্ণ গোপীনাথপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ চন্দ্র দাস বগুড়া সদর উপজেলার শশীবদনী এলাকার পরেশ চন্দ্র দাসের ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সকালে আক্কেলপুর–ক্ষেতলাল সড়কে একটি মিনি পিকআপের সঙ্গে কাঁচামাল বহনকারী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা কাঁচামাল ক্রেতা সোহাগ চন্দ্র দাস ঘটনাস্থলেই মারা যান।

সংঘর্ষের পর মিনি পিকআপটি রাস্তার পাশের একটি জমিতে উল্টে পড়ে। দুর্ঘটনার পর পিকআপের চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সিএনজির চালকসহ নিহত সোহাগ চন্দ্র দাসকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।’

সম্পর্কিত সংবাদ

জামালপুরে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মৃত্যু

জামালপুরে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মৃত্যু

জামালপুরের মেলান্দহে বিয়ের দাওয়াত শেষে ফেরার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত ...

7 মাস আগে→
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সোমবার (২ মার্চ) সকাল ৮টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায়...

7 মাস আগে→
প্রতিমন্ত্রী সাকিকে নিরাপত্তা দিতে যাওয়ার পথে পুলিশের গাড়ি উল্টে আহত ৭

প্রতিমন্ত্রী সাকিকে নিরাপত্তা দিতে যাওয়ার পথে পুলিশের গাড়ি উল্টে আহত ৭

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকিকে নিরাপত...

7 মাস আগে→
পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেলচালক নিহত

পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেলচালক নিহত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নে বুধবার দুপুরে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল মালেক (৭০) নামে...

7 মাস আগে→
দাঁড়িয়ে থাকা ট্রাককে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২

দাঁড়িয়ে থাকা ট্রাককে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিখিল বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্...

7 মাস আগে→
ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৭

ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৭

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদী ইউনিয়নের আড়ুয়া মাঠে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপ...

8 মাস আগে→
শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

শেরপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন এবং অন্তত তিনজন আহত হয়েছেন। নিহত নারীর পরিচয় এখন...

8 মাস আগে→
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মঙ্গলবার সকালে পাবনার সাঁথিয়ার শোলাবাড়িয়া এলাকায় দুই যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায়...

8 মাস আগে→
ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদী এলাকায় বাসচাপায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা ন...

8 মাস আগে→
গৌরীপুরে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত অন্তত ৪

গৌরীপুরে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত অন্তত ৪

ময়মনসিংহের গৌরীপুরে দুইটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আনুমানিক ৬০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত ...

8 মাস আগে→