Breaking News
দৈনিক জনপথ

শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

জনপথ ডেস্ক1,832
শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
শেরপুরের দুটি স্থানে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল এক নারীর, আহত হয়েছেন আরও তিনজন।

শেরপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন এবং অন্তত তিনজন আহত হয়েছেন। নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের রাঙাডুবা তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় একটি বাসের সঙ্গে একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারী নিহত হন।

পুলিশ জানায়, নিহত নারীর পরিচয় নিশ্চিত না হলেও তিনি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই নারী মারা যান। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

অন্যদিকে, একই দিন সকাল ১০টার দিকে শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া এলাকার মিয়া খালি মোড়ে আরেকটি সড়ক দুর্ঘটনা ঘটে। ঢাকা অভিমুখী সিয়াম নামের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী সিএনজি অটোরিক্সার সংঘর্ষ হলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

এ ঘটনায় সিএনজিতে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং অপর দুইজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, দুর্ঘটনায় আহত তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

জামালপুরে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মৃত্যু

জামালপুরে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মৃত্যু

জামালপুরের মেলান্দহে বিয়ের দাওয়াত শেষে ফেরার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত ...

9 ঘণ্টা আগে
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সোমবার (২ মার্চ) সকাল ৮টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায়...

3 দিন আগে
প্রতিমন্ত্রী সাকিকে নিরাপত্তা দিতে যাওয়ার পথে পুলিশের গাড়ি উল্টে আহত ৭

প্রতিমন্ত্রী সাকিকে নিরাপত্তা দিতে যাওয়ার পথে পুলিশের গাড়ি উল্টে আহত ৭

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকিকে নিরাপত...

6 দিন আগে
পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেলচালক নিহত

পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেলচালক নিহত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নে বুধবার দুপুরে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল মালেক (৭০) নামে...

1 সপ্তাহ আগে
দাঁড়িয়ে থাকা ট্রাককে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২

দাঁড়িয়ে থাকা ট্রাককে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিখিল বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্...

1 সপ্তাহ আগে
ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৭

ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৭

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদী ইউনিয়নের আড়ুয়া মাঠে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপ...

3 সপ্তাহ আগে
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মঙ্গলবার সকালে পাবনার সাঁথিয়ার শোলাবাড়িয়া এলাকায় দুই যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায়...

3 সপ্তাহ আগে
ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদী এলাকায় বাসচাপায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা ন...

1 মাস আগে
গৌরীপুরে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত অন্তত ৪

গৌরীপুরে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত অন্তত ৪

ময়মনসিংহের গৌরীপুরে দুইটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আনুমানিক ৬০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত ...

1 মাস আগে
আক্কেলপুরে মিনি পিকআপ–সিএনজি মুখোমুখি সংঘর্ষ, কাঁচামাল ক্রেতা নিহত

আক্কেলপুরে মিনি পিকআপ–সিএনজি মুখোমুখি সংঘর্ষ, কাঁচামাল ক্রেতা নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে মিনি পিকআপ ও কাঁচামালবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে সোহাগ চন্দ্র দাস (২৫) নামে ...

1 মাস আগে