মঙ্গলবার সকালে পাবনার সাঁথিয়ার শোলাবাড়িয়া এলাকায় দুই যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান।
দুর্ঘটনা মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানাধীন শোলাবাড়িয়া ব্রিজে ঘটে। মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শাহজাদপুর ট্রাভেলসের একটি বাস পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করছিল। পথে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত ৭ থেকে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মুস্তাফিজার রহমান বলেন, “তাৎক্ষণিকভাবে নিহত বা আহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে একজন শাহজাদপুর ট্রাভেলসের চালক এবং অপরজন মাছরাঙা পরিবহনের হেলপার।











