Breaking News
দৈনিক জনপথ

‘৫০ হাজার পুলিশ থাকলেও ঘরে গিয়ে তোকে মেরে ফেলব’—চট্টগ্রামে হত্যার হুমকির অডিও ভাইরাল

জনপথ ডেস্ক3,143
‘৫০ হাজার পুলিশ থাকলেও ঘরে গিয়ে তোকে মেরে ফেলব’—চট্টগ্রামে হত্যার হুমকির অডিও ভাইরাল
‘৫০ হাজার পুলিশ থাকলেও ঘরে গিয়ে তোকে মেরে ফেলব’—চট্টগ্রামে হত্যার হুমকির অডিও ভাইরাল

চট্টগ্রামে এক ব্যক্তিকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগীর দাবি, অডিওতে কণ্ঠটি নগরের চিহ্নিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ইমনের। বিষয়টি নিয়ে প্রাণনাশের আশঙ্কায় ভুক্তভোগী পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।

হুমকি পাওয়া ব্যক্তি আজিজ উদ্দিন নগরের বায়েজিদ বোস্তামী থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি নিহত সরোয়ার হোসেন ওরফে বাবলার ছোট ভাই।

আজিজ উদ্দিন জানান, গত রবিবার হোয়াটসঅ্যাপে প্রায় ২ মিনিট ৩০ সেকেন্ডের একটি অডিও বার্তা পান তিনি, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অশ্লীল গালাগালসহ প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়।

অডিওতে বলা হয়, ‘কয় দিন ঘরে বসে থাকবি, প্রশাসন কয় দিন পাহারা দেবে। তোর ভাইকে ১০ হাজার মানুষের মধ্যে মেরেছি। ৫০ হাজার পুলিশ নিয়ে থাকলেও ঘরে গিয়ে তোকে মেরে ফেলব।’ এছাড়া গুলি করে হত্যার হুমকি দিয়ে আরও ভয়ংকর বক্তব্য শোনা যায়।

উল্লেখ্য, গত বছরের ৫ নভেম্বর নগরের বায়েজিদ বোস্তামী থানার খন্দকারপাড়া এলাকায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগ চলাকালে গুলিতে নিহত হন সরোয়ার হোসেন ওরফে বাবলা। ওই ঘটনায় এরশাদ উল্লাহসহ আরও চারজন আহত হন। মামলায় এখন পর্যন্ত ১৫ জন গ্রেপ্তার হলেও মূল শুটার শনাক্ত হয়নি।

আজিজ উদ্দিন বলেন, ভাই হত্যার পর থেকেই নিয়মিত হুমকি পাচ্ছেন তিনি। সর্বশেষ হুমকির বিষয়টি বায়েজিদ বোস্তামী থানার ওসি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে অবহিত করেছেন বলে জানান তিনি।

এদিকে অভিযুক্ত মোবারক হোসেন পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। বায়েজিদ বোস্তামী থানার ওসি জাহিদুল কবির বলেন, বিদেশি নম্বরের হোয়াটসঅ্যাপ ব্যবহার করে হুমকি দেওয়া হচ্ছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্র জানায়, ফটিকছড়ির কাঞ্চনগরের বাসিন্দা মোবারক হোসেন নগরের একাধিক আলোচিত হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ অন্তত সাতটি মামলা রয়েছে এবং তিনি অপরাধ জগতের পলাতক নেতা ছোট সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত।

সম্পর্কিত সংবাদ

স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহনন

স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহনন

নওগাঁর আত্রাইয়ে এক যুবক তার নিজবাড়িতে স্ত্রী ও দুই বছরের কন্যাকে ছুরিকাঘাতে হত্যা করার পর আত্মহত্যা ...

3 মাস আগে
ভোলায় ফেরিঘাট থেকে ১ হাজার ৩৬০ বস্তা সার জব্দ, আটক ১

ভোলায় ফেরিঘাট থেকে ১ হাজার ৩৬০ বস্তা সার জব্দ, আটক ১

ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট থেকে চারটি ট্রাকবোঝাই ১ হাজার ৩৬০ বস্তা (প্রায় ৬৮ মেট্রিক টন) ইউরিয়া...

3 মাস আগে
তরুণ-তরুণীকে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

তরুণ-তরুণীকে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

পাবনার ঈশ্বরদীতে বুধবার (৪ মার্চ) সকালে এক তরুণ ও তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয়...

3 মাস আগে
ছিনতাইকারীর কবজি কেটে দিল জনতা

ছিনতাইকারীর কবজি কেটে দিল জনতা

টঙ্গীর সাতাইশ এলাকায় বুধবার (৪ মার্চ) রাতে এক ছিনতাইকারীকে ধরে গণধোলাইয়ের পর হাতের কবজি কেটে পুলিশে ...

3 মাস আগে
শিশুকে ধর্ষণের দায় স্বীকার, অভিযুক্ত নজরুল গাজী আটক

শিশুকে ধর্ষণের দায় স্বীকার, অভিযুক্ত নজরুল গাজী আটক

যশোরের অভয়নগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নজরুল গাজী (৩৪) স্থানীয় বাসিন্দাদের গণধোলাইয়ের পর পুলি...

3 মাস আগে
সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডে ইকো-পার্কের দুর্গম পাহাড়ে গলায় ছুরিকাঘা...

3 মাস আগে
শেখ হাসিনাসহ ২৮৬ জনের মামলা অন্য আদালতে বদলি, শুনানি ৯ মার্চ

শেখ হাসিনাসহ ২৮৬ জনের মামলা অন্য আদালতে বদলি, শুনানি ৯ মার্চ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার ...

3 মাস আগে
মা হওয়া হলো না ফারজানার, অন্তঃসত্ত্বা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

মা হওয়া হলো না ফারজানার, অন্তঃসত্ত্বা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে ফারজানা আক্তার (২৮) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে...

3 মাস আগে
অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

যশোরের অভয়নগরে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং বাজার তদারকি বাড়াতে ...

3 মাস আগে
কাটা হাত-পা উদ্ধারের পর মিলল দেহহীন মস্তক

কাটা হাত-পা উদ্ধারের পর মিলল দেহহীন মস্তক

রাজধানীতে খণ্ডিত মানবদেহ উদ্ধারের ঘটনায় নতুন অগ্রগতি এসেছে। এর আগে হাত-পা উদ্ধার হওয়ার পর শনিবার (২৮...

3 মাস আগে