Breaking News
দৈনিক জনপথ

যুক্তরাষ্ট্রের পারমাণবিক পদক্ষেপে রাশিয়ার কঠোর প্রতিক্রিয়া — পুতিন দিলেন পারমাণবিক পরীক্ষার প্রস্তুতির নির্দেশ

জনপথ ডেস্ক3,872

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিরাপত্তা পরিষদের সঙ্গে এক জরুরি বৈঠকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পারমাণবিক কার্যক্রম নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বৈঠকে প্রতিরক্ষা, গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলুসভ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বর্তমানে প্রায় ১৩,০০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম একটি নতুন আন্তমহাদেশীয় পারমাণবিক ক্ষেপণাস্ত্র (ICBM) তৈরির পরিকল্পনা করছে। এছাড়া তারা নতুন কৌশলগত সাবমেরিন নির্মাণ ও নিষ্ক্রিয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো পুনরায় সক্রিয় করার উদ্যোগ নিয়েছে।

বেলুসভ আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইউরোপ ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে, যার ফলে জার্মানি থেকে মধ্য রাশিয়া পর্যন্ত ক্ষেপণাস্ত্রের উড্ডয়ন সময় হবে মাত্র ৬ থেকে ৭ মিনিট।

রাশিয়ার প্রধান সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ বলেন, যুক্তরাষ্ট্র “নতুন পারমাণবিক পরীক্ষা” পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। অপরদিকে বিদেশি গোয়েন্দা সংস্থার প্রধান সের্গেই নারিশকিন অভিযোগ করেন, মস্কোর অনুরোধের পরও ওয়াশিংটন এই বিষয়ে কোনো সুস্পষ্ট জবাব দেয়নি।

বেলুসভ দাবি করেন, অক্টোবর মাসে যুক্তরাষ্ট্র একটি “প্রতিরোধমূলক পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলার অনুশীলন” চালিয়েছে, যা রাশিয়ার নিরাপত্তার জন্য “গুরুতর হুমকি”।

এ অবস্থায় প্রেসিডেন্ট পুতিন পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থাগুলোকে যৌথভাবে পারমাণবিক পরীক্ষার সম্ভাব্য প্রস্তুতি নিয়ে সমন্বিত প্রস্তাব তৈরির নির্দেশ দিয়েছেন।

তিনি স্পষ্টভাবে বলেন,

“যদি যুক্তরাষ্ট্র বা পারমাণবিক অস্ত্র নিষেধ চুক্তির (CTBT) অন্য স্বাক্ষরকারীরা পারমাণবিক পরীক্ষা চালায়, রাশিয়া তার উপযুক্ত জবাব দেবে।”

📍সূত্র: Reuters

সম্পর্কিত সংবাদ

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

3 মাস আগে
অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

দেশজুড়ে ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে রাখা এবং অবৈধ মজুত ও চোরাচালান রোধে নজরদারি জোরদার করেছে বর্ডার ...

3 মাস আগে
বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর সৌদি আরবের বন্দর ছেড়ে আসা বাংলাদেশ শিপিং করপোরেশনের জা...

3 মাস আগে
আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) দেশের বাণিজ্যঘাটতি বেড়ে প্রায় ১৬ দশমিক ৯১ বি...

3 মাস আগে
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ...

3 মাস আগে
আজকের দিন : ইতিহাসের আয়নায় ৪ মার্চ

আজকের দিন : ইতিহাসের আয়নায় ৪ মার্চ

প্রতিটি দিনই সময়ের স্রোতে মিলিয়ে যায়, কিন্তু কিছু দিন ইতিহাসের পাতায় স্থায়ী হয়ে থাকে। আজ বুধবার, ৪ ম...

4 মাস আগে
মেঘনা নদীতে মার্চ-এপ্রিল সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার

মেঘনা নদীতে মার্চ-এপ্রিল সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার

জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষণা করেছে, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘন...

5 মাস আগে
২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

প্রধানমন্ত্রী তারেক রহমানের অমর একুশে বইমেলার উদ্বোধন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চ...

5 মাস আগে
অবৈধ চাঁদাবাজি বন্ধে এমপির নির্দেশে মাইকিং

অবৈধ চাঁদাবাজি বন্ধে এমপির নির্দেশে মাইকিং

সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন নদীর ইজারাকৃত পয়েন্টে বিআইডব্লিউটিএর নির্ধারিত টোলের বাইরে চাঁদা উত্তোলন ব...

5 মাস আগে
যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিলেট নগরের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ...

5 মাস আগে