Breaking News
দৈনিক জনপথ

যুক্তরাষ্ট্র-ভারত ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি

জনপথ ডেস্ক3,741
যুক্তরাষ্ট্র-ভারত ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি
যুক্তরাষ্ট্র-ভারত ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি

আগামী ১০ বছরে প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে একটি রূপরেখা চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এটি জানান।

এক্সে পোস্টে হেগসেথ লিখেছেন, এ চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরোধমূলক সক্ষমতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। এটি দুই দেশের মধ্যে সমন্বয়, তথ্য ভাগাভাগি ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করবে।

আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে এক বৈঠকের পর হেগসেথ এ ঘোষণা দেন। কুয়ালালামপুরে চলমান আসিয়ান প্রতিরক্ষা সম্মেলনের ফাঁকে বৈঠকটি হয়।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, রাজনাথ সিংও এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি তাঁর ও হেগসেথের মধ্যে হওয়া বৈঠককে ‘ফলপ্রসূ’ বলে উল্লেখ করেছেন।

রাজনাথ লিখেছেন, ‘কুয়ালালামপুরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে আমার একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। আমরা “ফ্রেমওয়ার্ক ফর দ্য ইউএস-ইন্ডিয়া মেজর ডিফেন্স পার্টনারশিপ” নামের ১০ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষর করেছি। এর মধ্য দিয়ে আমাদের প্রতিরক্ষা খাতে বিদ্যমান দৃঢ় সম্পর্ক নতুন যুগে প্রবেশ করবে।’

রাজনাথ আরও বলেন, প্রতিরক্ষা রূপরেখা চুক্তিটি ভারত-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সম্পর্কের পুরো ক্ষেত্রে নীতিগত দিকনির্দেশনা দেবে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ আজ চীনের প্রতিরক্ষামন্ত্রী দং জুনের সঙ্গেও কথা বলেছেন।

এক্স পোস্টে হেগসেথ লিখেছেন, তিনি চীনের প্রতিরক্ষামন্ত্রীকে বলেছেন যে যুক্তরাষ্ট্র তাদের স্বার্থ রক্ষা করবে এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তির ভারসাম্য বজায় রাখবে। একই সঙ্গে তিনি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান অঞ্চলে চীনের তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এ অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করতে চাইছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ ইন্দোনেশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ডসহ কয়েকটি দেশের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা রয়টার্সকে এ কথা বলেছেন।

ওই কর্মকর্তা জানান, আসিয়ান বা দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোটের প্রতিরক্ষামন্ত্রীদের এ বৈঠকে অস্ট্রেলিয়া, নিউজ ডেস্ক িল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার প্রতিনিধিদলও উপস্থিত রয়েছে।

সম্পর্কিত সংবাদ

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) দেশের বাণিজ্যঘাটতি বেড়ে প্রায় ১৬ দশমিক ৯১ বি...

2 মাস আগে
বাজেট ভাবনায় যুদ্ধের প্রভাব: উচ্চতর প্রবৃদ্ধির লক্ষ্যে নতুন নীতি

বাজেট ভাবনায় যুদ্ধের প্রভাব: উচ্চতর প্রবৃদ্ধির লক্ষ্যে নতুন নীতি

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে বাংলাদেশেও প্রভাব পড়তে শুরু করেছে। বাজারে বিভিন্ন...

3 মাস আগে
ভারতকে রাশিয়া থেকে তেল কেনায় সাময়িক ছাড় দিল যুক্তরাষ্ট্র

ভারতকে রাশিয়া থেকে তেল কেনায় সাময়িক ছাড় দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ ভারতের রাশিয়া থেকে তেল কেনার ওপর সাময়িক ছাড় দিয়েছে। এই বিশেষ ছাড় ৩০ দিনের ...

3 মাস আগে
বাংলাদেশে পেট্রোল সরবরাহ কমানোর পরিকল্পনা

বাংলাদেশে পেট্রোল সরবরাহ কমানোর পরিকল্পনা

বাংলাদেশে পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল সরবরাহ কমানোর বিষয়ে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পেট্রোল নিয়ন্ত...

3 মাস আগে
মধ্যপ্রাচ্য সংকটে আজও ২৫ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্য সংকটে আজও ২৫ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা অস্থিরতার প্রভাব দেশের আকাশপথেও স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। ইরান, ইরাক, কু...

3 মাস আগে
সোনার দামে বড় পতন, ৪ মার্চের ভরির মূল্য প্রকাশ

সোনার দামে বড় পতন, ৪ মার্চের ভরির মূল্য প্রকাশ

টানা ছয় দফা বৃদ্ধি ঘটানোর পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কমেছে। বুধবার (৪ মার্চ) সকালে Bangladesh...

3 মাস আগে
সংঘাত অব্যাহত, তেলের দাম আরো বেড়েছে

সংঘাত অব্যাহত, তেলের দাম আরো বেড়েছে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেলের দাম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তেল উৎপাদনকারী এই অঞ্চলে...

3 মাস আগে
বাম্পার ফলনেও লোকসানে জয়পুরহাটের আলুচাষিরা

বাম্পার ফলনেও লোকসানে জয়পুরহাটের আলুচাষিরা

উত্তরাঞ্চলের কৃষিনির্ভর জেলা জয়পুরহাটে চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হলেও বাজারে দামের ভয়াবহ ধসে চরম ...

3 মাস আগে
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারিত হওয়ায় বৈদেশিক মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হার জ...

3 মাস আগে
জ্বালানি খাতে অশনিসংকেত: ভয়ানক প্রভাব পড়তে পারে অর্থনীতিতে

জ্বালানি খাতে অশনিসংকেত: ভয়ানক প্রভাব পড়তে পারে অর্থনীতিতে

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর সামরিক সংঘাত বিশ্বজুড়ে উত্তেজনা বাড়িয়েছে। দীর্ঘস্থায়ী হলে এবং...

3 মাস আগে