Breaking News
দৈনিক জনপথ

জ্বালানি খাতে অশনিসংকেত: ভয়ানক প্রভাব পড়তে পারে অর্থনীতিতে

জনপথ ডেস্ক2,975
জ্বালানি খাতে অশনিসংকেত: ভয়ানক প্রভাব পড়তে পারে অর্থনীতিতে
মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে দেশের জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রইসরায়েল এর সামরিক সংঘাত বিশ্বজুড়ে উত্তেজনা বাড়িয়েছে। দীর্ঘস্থায়ী হলে এবং আঞ্চলিক যুদ্ধে রূপ নিলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালির বন্ধ থাকার কারণে জ্বালানি তেল ও এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বর্তমানে বিপিসির কাছে ১৫ দিনের পরিশোধিত তেলের মজুত থাকলেও সরকারের প্রধান চিন্তা এলএনজি নিয়ে। দেশের বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে জ্বালানি সরবরাহ ব্যাহত হলে লোডশেডিং ও উৎপাদন ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এছাড়া আমদানি খরচ বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ পড়তে পারে।

বাংলাদেশের গ্যাসের চাহিদার ৩০ শতাংশের বেশি এলএনজি দিয়ে পূরণ হয়। মূলত কাতার ও ওমান থেকে দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে এলএনজি আসে, যার প্রধান পথ হরমুজ প্রণালী। প্রণালী বন্ধ থাকায় এলএনজি সরবরাহ অস্থিতিশীল হয়ে পড়তে পারে।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, যুদ্ধ দীর্ঘায়িত না হলে মার্চ পর্যন্ত সরবরাহে তেমন সমস্যা হবে না। তবে এলএনজি কার্গোর মধ্যে তিনটির সরবরাহ নিশ্চিত নয়। সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ শুরু হয়েছে।

বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানান, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর থেকে পরিশোধিত তেল আমদানি হওয়ায় আপাতত তেলের যোগান নিশ্চিন্ত। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা দেশের জ্বালানি খাতে প্রভাব ফেলবে।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, আন্তর্জাতিক আকাশ ও নৌপথে চলাচল বিঘ্নিত হলে সরবরাহের বাধা সৃষ্টি হতে পারে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলে শিল্প উৎপাদন ব্যয় ও সার খরচও বাড়বে। গত দুই মাসে ইরানের ওপর সম্ভাব্য হামলার কারণে আন্তর্জাতিক বাজারে ব্যারেলপ্রতি তেলের দাম ৬১ ডলার থেকে ৬৭ ডলারে বৃদ্ধি পেয়েছে। হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ হলে তেলের দাম আরও বেড়ে যেতে পারে।

সম্পর্কিত সংবাদ

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) দেশের বাণিজ্যঘাটতি বেড়ে প্রায় ১৬ দশমিক ৯১ বি...

2 মাস আগে
বাজেট ভাবনায় যুদ্ধের প্রভাব: উচ্চতর প্রবৃদ্ধির লক্ষ্যে নতুন নীতি

বাজেট ভাবনায় যুদ্ধের প্রভাব: উচ্চতর প্রবৃদ্ধির লক্ষ্যে নতুন নীতি

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে বাংলাদেশেও প্রভাব পড়তে শুরু করেছে। বাজারে বিভিন্ন...

3 মাস আগে
ভারতকে রাশিয়া থেকে তেল কেনায় সাময়িক ছাড় দিল যুক্তরাষ্ট্র

ভারতকে রাশিয়া থেকে তেল কেনায় সাময়িক ছাড় দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ ভারতের রাশিয়া থেকে তেল কেনার ওপর সাময়িক ছাড় দিয়েছে। এই বিশেষ ছাড় ৩০ দিনের ...

3 মাস আগে
বাংলাদেশে পেট্রোল সরবরাহ কমানোর পরিকল্পনা

বাংলাদেশে পেট্রোল সরবরাহ কমানোর পরিকল্পনা

বাংলাদেশে পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল সরবরাহ কমানোর বিষয়ে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পেট্রোল নিয়ন্ত...

3 মাস আগে
মধ্যপ্রাচ্য সংকটে আজও ২৫ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্য সংকটে আজও ২৫ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা অস্থিরতার প্রভাব দেশের আকাশপথেও স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। ইরান, ইরাক, কু...

3 মাস আগে
সোনার দামে বড় পতন, ৪ মার্চের ভরির মূল্য প্রকাশ

সোনার দামে বড় পতন, ৪ মার্চের ভরির মূল্য প্রকাশ

টানা ছয় দফা বৃদ্ধি ঘটানোর পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কমেছে। বুধবার (৪ মার্চ) সকালে Bangladesh...

3 মাস আগে
সংঘাত অব্যাহত, তেলের দাম আরো বেড়েছে

সংঘাত অব্যাহত, তেলের দাম আরো বেড়েছে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেলের দাম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তেল উৎপাদনকারী এই অঞ্চলে...

3 মাস আগে
বাম্পার ফলনেও লোকসানে জয়পুরহাটের আলুচাষিরা

বাম্পার ফলনেও লোকসানে জয়পুরহাটের আলুচাষিরা

উত্তরাঞ্চলের কৃষিনির্ভর জেলা জয়পুরহাটে চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হলেও বাজারে দামের ভয়াবহ ধসে চরম ...

3 মাস আগে
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারিত হওয়ায় বৈদেশিক মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হার জ...

3 মাস আগে
পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানা গেল

পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানা গেল

সরকারি কর্মচারীদের প্রতীক্ষিত নবম পে স্কেলের বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। সম্প্রতি অর্থ প্রতিমন্...

3 মাস আগে