Breaking News
দৈনিক জনপথ

বাজেট ভাবনায় যুদ্ধের প্রভাব: উচ্চতর প্রবৃদ্ধির লক্ষ্যে নতুন নীতি

জনপথ ডেস্ক1,790
বাজেট ভাবনায় যুদ্ধের প্রভাব: উচ্চতর প্রবৃদ্ধির লক্ষ্যে নতুন নীতি
ইরান–ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাব পড়ছে বাংলাদেশের বাজেট পরিকল্পনায়। নতুন সরকার ব্যয়সংকোচন নীতি থেকে বেরিয়ে উচ্চতর প্রবৃদ্ধি ও উন্নয়নমুখী বাজেট প্রণয়নের চিন্তায়।

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে বাংলাদেশেও প্রভাব পড়তে শুরু করেছে। বাজারে বিভিন্ন আমদানি পণ্যের দাম বেড়েছে এবং কিছু পণ্যের ঘাটতিও দেখা দিয়েছে। পরিস্থিতি সামলাতে সরকার নতুনভাবে বাজেট পরিকল্পনায় মনোযোগ দিচ্ছে।

ঈদের পর অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান প্রাক-বাজেট আলোচনা শুরু করবেন। তার আগে কো-অর্ডিনেশন কাউন্সিল বৈঠকে মুদ্রা ও বিনিময় হারসহ অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

গত বছরের নভেম্বরের সভায় চলতি অর্থবছরের জন্য ব্যয়সংকোচন নীতি নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে নতুন সরকার উদার ব্যয়নীতি চালু করার পরিকল্পনা করেছে। নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন ও উন্নয়ন বাজেট প্রণয়নের চেষ্টা চলাকালীন মধ্যপ্রাচ্যসংকট সরকারকে নতুন চিন্তায় ফেলেছে।

অর্থ মন্ত্রণালয় জানায়, জ্বালানি তেল, খাদ্যপণ্য, মূলধনি যন্ত্রপাতি ও এলএনজি আমদানিতে নতুন নীতি নেওয়া হচ্ছে। আগের ব্যয়সংকোচন নীতি অবলম্বন করলে সংকট বাড়তে পারে।

নতুন বাজেট উচ্চতর প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও বিনিয়োগ সহায়ক হিসেবে গঠন করা হবে। প্রস্তাবিত বাজেটের আকার ৮ লাখ ৪৮ থেকে ৮ লাখ ৫০ হাজার কোটি টাকার মধ্যে হতে পারে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার প্রায় আড়াই লাখ কোটি টাকা ধরা হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেট ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, পরে তা সংশোধন করে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকার নির্ধারণ করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ডকে রাজস্ব আদায়ের জন্য কার্যক্রম জোরদার করতে বলা হয়েছে। চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি পর্যন্ত ঘাটতি ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। আইএমএফ রিপোর্ট অনুযায়ী চলতি অর্থবছরে দেশবেদেশি ঋণ ও সুদ বাবদ চাপ ৩০ বিলিয়ন ডলার ছাড়াতে পারে।

সিপিডি মতে, নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিনিয়োগকারীদের ও জনগণের আস্থা ফিরিয়ে আনা। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘বিপর্যস্ত অবস্থার থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার করতে পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ দরকার। ব্যাংক ঋণের সুদহার কমানো ও গ্যাস-বিদ্যুতের সরবরাহ বৃদ্ধি জরুরি। নতুন সরকার দ্রুত অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক করতে উদ্যোগী হবে।’

সম্পর্কিত সংবাদ

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) দেশের বাণিজ্যঘাটতি বেড়ে প্রায় ১৬ দশমিক ৯১ বি...

1 সপ্তাহ আগে
ভারতকে রাশিয়া থেকে তেল কেনায় সাময়িক ছাড় দিল যুক্তরাষ্ট্র

ভারতকে রাশিয়া থেকে তেল কেনায় সাময়িক ছাড় দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ ভারতের রাশিয়া থেকে তেল কেনার ওপর সাময়িক ছাড় দিয়েছে। এই বিশেষ ছাড় ৩০ দিনের ...

1 মাস আগে
বাংলাদেশে পেট্রোল সরবরাহ কমানোর পরিকল্পনা

বাংলাদেশে পেট্রোল সরবরাহ কমানোর পরিকল্পনা

বাংলাদেশে পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল সরবরাহ কমানোর বিষয়ে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পেট্রোল নিয়ন্ত...

1 মাস আগে
মধ্যপ্রাচ্য সংকটে আজও ২৫ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্য সংকটে আজও ২৫ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা অস্থিরতার প্রভাব দেশের আকাশপথেও স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। ইরান, ইরাক, কু...

1 মাস আগে
সোনার দামে বড় পতন, ৪ মার্চের ভরির মূল্য প্রকাশ

সোনার দামে বড় পতন, ৪ মার্চের ভরির মূল্য প্রকাশ

টানা ছয় দফা বৃদ্ধি ঘটানোর পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কমেছে। বুধবার (৪ মার্চ) সকালে Bangladesh...

1 মাস আগে
সংঘাত অব্যাহত, তেলের দাম আরো বেড়েছে

সংঘাত অব্যাহত, তেলের দাম আরো বেড়েছে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেলের দাম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তেল উৎপাদনকারী এই অঞ্চলে...

1 মাস আগে
বাম্পার ফলনেও লোকসানে জয়পুরহাটের আলুচাষিরা

বাম্পার ফলনেও লোকসানে জয়পুরহাটের আলুচাষিরা

উত্তরাঞ্চলের কৃষিনির্ভর জেলা জয়পুরহাটে চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হলেও বাজারে দামের ভয়াবহ ধসে চরম ...

1 মাস আগে
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারিত হওয়ায় বৈদেশিক মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হার জ...

1 মাস আগে
জ্বালানি খাতে অশনিসংকেত: ভয়ানক প্রভাব পড়তে পারে অর্থনীতিতে

জ্বালানি খাতে অশনিসংকেত: ভয়ানক প্রভাব পড়তে পারে অর্থনীতিতে

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর সামরিক সংঘাত বিশ্বজুড়ে উত্তেজনা বাড়িয়েছে। দীর্ঘস্থায়ী হলে এবং...

1 মাস আগে
পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানা গেল

পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানা গেল

সরকারি কর্মচারীদের প্রতীক্ষিত নবম পে স্কেলের বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। সম্প্রতি অর্থ প্রতিমন্...

1 মাস আগে