মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা অস্থিরতার প্রভাব দেশের আকাশপথেও স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা বন্ধ ঘোষণার পর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ৪ মার্চ রাত ১২টার পর থেকে আজ পর্যন্ত মোট ২৫টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে:
-
কাতার এয়ারওয়েজ: ৪টি
-
কুয়েত এয়ারওয়েজ: ২টি
-
জাজিরা এয়ারওয়েজ: ২টি
-
এয়ার অ্যারাবিয়া: ৮টি
-
এমিরেটস: ৫টি
-
ইউএস-বাংলা এয়ারলাইন্স: ৪টি
এর আগে ২৮ ফেব্রুয়ারি বাতিল হয়েছিল ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি ফ্লাইট। সব মিলিয়ে এ পর্যন্ত মোট ১৭৩টি ফ্লাইট বাতিল হয়েছে।
এই হঠাৎ পরিস্থিতিতে যাত্রীদের মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে বিঘ্ন অব্যাহত থাকতে পারে।











