Breaking News
দৈনিক জনপথ

কেমন ছিল পবিত্র রমজানে মহানবী (সা.)-এর দিবানিশি

জনপথ ডেস্ক2,085
কেমন ছিল পবিত্র রমজানে মহানবী (সা.)-এর দিবানিশি
মহানবী মুহাম্মদ (সা.) রমজান মাসে ইবাদত, সংসার, সমাজসেবা ও দানশীলতার মাধ্যমে দিনের প্রতিটি মুহূর্তে ভারসাম্যপূর্ণ জীবন যাপন করতেন।

রমজান শুধু একটি মাস নয়; এটি আত্মশুদ্ধি, সংযম ও আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ। মহানবী মুহাম্মদ (সা.) এই মাস কিভাবে কাটাতে হয়, তার জীবন্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর দিনলিপি ছিল সুশৃঙ্খল, ভারসাম্যপূর্ণ এবং গভীর আধ্যাত্মিকতায় ভরপুর। ইবাদত, পারিবারিক দায়িত্ব, সমাজসেবা ও আত্মসংযমের অপূর্ব সমন্বয় ছিল তাঁর জীবনচর্যায়।

সাহরি:
রমজানের দিন শুরু হতো সাহরির মাধ্যমে। ফজরের অল্প আগে তিনি সাহরি গ্রহণ করতেন। কখনো স্ত্রীদের সঙ্গে, কখনো সাহাবিদের সঙ্গে সামান্য আহার করতেন—কয়েকটি খেজুর বা পানি। তিনি বলেছেন, ‘তোমরা সাহরি খাও; কারণ সাহরিতে বরকত আছে।’ (বুখারি, হাদিস: ১৯২৩)

দিনের বেলার কার্যক্রম:
ফরজ নামাজ আদায় ও সাহাবিদের ইমামতি করার পাশাপাশি ঘরেও তিনি দায়িত্বশীল ছিলেন। স্ত্রীদের ঘরকন্নার কাজে সাহায্য করতেন, কাপড় সেলাই করতেন, ছাগলের দুধ দোহন করতেন। রমজানের ইবাদত মানে সংসার থেকে বিচ্ছিন্ন হওয়া নয়, বরং দায়িত্ব ও ইবাদতের ভারসাম্য বজায় রাখা।

ইফতার:
মাগরিবের আগে তিনি জিকিরে মশগুল থাকতেন। খেজুর দিয়ে ইফতার শুরু করতেন; খেজুর না থাকলে পানি দিয়ে রোজা ভাঙতেন। ইফতার শেষে মাগরিবের নামাজ আদায় ও বাড়িতে সুন্নত নামাজ পড়তেন।

এশা ও তারাবি:
এশার নামাজের সময় বাড়িতে সুন্নত আদায় করতেন, এরপর মসজিদে জামাতে ইমামতি করতেন। তিন দিন নববীতে তারাবি নামাজ পড়েছিলেন, পরে তা বন্ধ করে দেন যাতে উম্মতের জন্য ফরজ না হয়ে যায়।

রাতের ইবাদত:
রমজানের রাত দীর্ঘ কিয়ামুল লাইল, তিলাওয়াত ও দোয়ায় কাটাতেন। বিতর নামাজের আগে অল্প ঘুমিয়ে তারপর জেগে বিতর আদায় করতেন। তিনি বলেছেন, ‘যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে রাত জাগে, তার আগের গুনাহ ক্ষমা করা হয়।’ (বুখারি, হাদিস: ২০০৯)

কোরআন তিলাওয়াত ও দানশীলতা:
রমজান কোরআনের মাস। তিনি কোরআনের পেছনে অধিক সময় ব্যয় করতেন ও জিবরাইল (আ.) এর সঙ্গে দাওর করতেন। দান-সদকা রমজানে বিশেষভাবে বৃদ্ধি পেত। ইবনে আব্বাস (রা.) বলেন, এটি প্রবাহিত বাতাসের মতো দ্রুত সবার কাছে পৌঁছাত। (বুখারি, হাদিস: ৬)

শেষ দশক:
রমজানের শেষ ১০ দিনে ইবাদত তীব্রতর হতো। ইতিকাফ করতেন, পরিবারকেও জাগিয়ে তুলতেন। লাইলাতুল কদরের সন্ধানে অধিক জিকির ও দোয়ায় মগ্ন থাকতেন। তিনি লাইলাতুল কদরের জন্য এই দোয়া পড়ার শিক্ষা দিয়েছেন: ‘আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি।’

সম্পর্কিত সংবাদ

যাদের দিয়ে কিয়ামতের ময়দানে বিচার শুরু হবে

যাদের দিয়ে কিয়ামতের ময়দানে বিচার শুরু হবে

মানুষ সাধারণত দুনিয়ার জীবনে সাফল্যের যে সংজ্ঞা কল্পনা করে, মহান আল্লাহর দরবারে তার মূল্যায়ন অনেক সময়...

1 মাস আগে
আজকের নামাজের সময়সূচি, ৬ মার্চ ২০২৬

আজকের নামাজের সময়সূচি, ৬ মার্চ ২০২৬

আজ শুক্রবার, ৬ মার্চ ২০২৬। বাংলা তারিখ ২১ ফাল্গুন ১৪৩২ এবং হিজরি ১৬ রমজান ১৪৪৭। পবিত্র রমজান মাসে মু...

1 মাস আগে
কিয়ামতের ময়দানে আমলনামা ও ন্যায়বিচার

কিয়ামতের ময়দানে আমলনামা ও ন্যায়বিচার

সুরা : বনি ইসরাঈল, আয়াত : ৭১ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ یَوۡمَ نَدۡعُوۡا كُلَّ اُنَاسٍۭ ب...

1 মাস আগে
শয়তানের কৌশল ও মুমিনের নিরাপত্তা: কোরআনের আলোকে ব্যাখ্যা

শয়তানের কৌশল ও মুমিনের নিরাপত্তা: কোরআনের আলোকে ব্যাখ্যা

কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা

1 মাস আগে
রোজা দেহকে সংযত করে, কোরআন আত্মাকে পরিশুদ্ধ করে

রোজা দেহকে সংযত করে, কোরআন আত্মাকে পরিশুদ্ধ করে

পবিত্র কোরআন শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়; এটি মুমিনের জীবনবিধান, হৃদয়ের প্রশান্তি এবং আখিরাতের মুক্...

1 মাস আগে
কোরআনের আলোকে ওসিলার প্রকৃত অর্থ ও সীমা

কোরআনের আলোকে ওসিলার প্রকৃত অর্থ ও সীমা

সুরা বনি ইসরাঈল আয়াত ৫৭ এ ওসিলা শব্দের অর্থ হলো নৈকট্য অর্জন। আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহর নৈকট্যলা...

1 মাস আগে
রমজানে নারীই পরিবারে ইবাদতের নেপথ্য অগ্রসেনানী

রমজানে নারীই পরিবারে ইবাদতের নেপথ্য অগ্রসেনানী

রমজান এলে ঘরের আবহ বদলে যায়। সাহরির শেষ প্রহরে আলো জ্বলে ওঠে, ইফতারের আগে ব্যস্ততা বাড়ে, কোরআনের সুর...

1 মাস আগে
ফিতনার যুগে দ্বীন রক্ষার পথ

ফিতনার যুগে দ্বীন রক্ষার পথ

মানুষের জীবনে এমন সময় আসে, যখন চারপাশের কোলাহল, প্রতিযোগিতা ও বিভ্রান্তি ঈমানের জন্য বড় হুমকিতে পরিণ...

1 মাস আগে
একটি ভালো কাজ অন্য ভালো কাজের সহায়ক

একটি ভালো কাজ অন্য ভালো কাজের সহায়ক

একটি ভালো কাজ আরেকটি ভালো কাজের সহায়ক—এই মৌলিক সত্যটি আমাদের জীবনচর্চার গভীরে প্রোথিত। নেক আমল যেমন ...

1 মাস আগে
পরিশুদ্ধ অন্তর লাভের চারটি কার্যকর উপায়

পরিশুদ্ধ অন্তর লাভের চারটি কার্যকর উপায়

মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো অন্তর। ইসলামে আত্মশুদ্ধির আলোচনাও মূলত অন্তরকে ঘিরে। কোরআ...

1 মাস আগে