Breaking News
দৈনিক জনপথ

ভাঙ্গায় গরুবাহী পিকআপ ডাকাতি: তিন ডাকাত গ্রেপ্তার, উদ্ধার গরু-মাংস ও দেড় লাখ টাকা

জনপথ ডেস্ক2,407
ভাঙ্গায় গরুবাহী পিকআপ ডাকাতি: তিন ডাকাত গ্রেপ্তার, উদ্ধার গরু-মাংস ও দেড় লাখ টাকা
ভাঙ্গায় গরুবাহী পিকআপ ডাকাতি: তিন ডাকাত গ্রেপ্তার, উদ্ধার গরু-মাংস ও দেড় লাখ টাকা

ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ গরুবাহী পিকআপ ডাকাতির ঘটনায় তিনজন ডাকাতকে গ্রেপ্তার করেছে। প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযানে ডাকাতি করা একটি গরু, জবাই করা গরুর মাংস, নগদ দেড় লাখ টাকা এবং ডাকাতিতে ব্যবহৃত যানবাহন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, রবিবার (২৫ জানুয়ারি) রাতে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কদমতলী এলাকা থেকে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—চাঁদপুর সদর উপজেলার ষোলঘর গ্রামের মো. ফারুক হোসেন (৩৮) ও বরিশালের বাবুগঞ্জ থানার ভাঙ্গার মোড় জাহাপুর গ্রামের মো. শাহিন মাতুব্বর (২৭)। জিজ্ঞাসাবাদে তারা গরুবাহী পিকআপ ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (২৬ জানুয়ারি) রাতে ঢাকা মহানগরীর জুরাইন এলাকা থেকে ডাকাতি করা গরুর ক্রেতা মো. মোবারক হোসেন (৩২)কে গ্রেপ্তার করা হয়। পরবর্তী অভিযানে দুটি মাহিন্দ্র ও একটি পিকআপ গাড়ি উদ্ধার করে পুলিশ।

অভিযানকালে একটি কালো ষাঁড় গরু, ডিপ ফ্রিজে সংরক্ষিত প্রায় ২৫ কেজি জবাই করা গরুর মাংস এবং নগদ দেড় লাখ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছে, ডাকাতি করা গরুগুলোর মধ্যে দুটি আগেই জবাই করে বিক্রি করা হয়েছে।

ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান দীপু জানান, ২০ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে পাবনা থেকে মাদারীপুরের টেকেরহাটগামী একটি পিকআপে গরু পরিবহনের সময় ভাঙ্গা পৌরসভার প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে ডাকাতির ঘটনা ঘটে। পরে ২৫ জানুয়ারি ভাঙ্গা থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা একটি পেশাদার ডাকাত চক্রের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত সংবাদ

সরাইলে মানববন্ধনে হামলা, নারীসহ আহত ১০

সরাইলে মানববন্ধনে হামলা, নারীসহ আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মন্দিরের জায়গা উদ্ধারের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে নার...

1 মাস আগে
আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান যুবলীগ সভাপতির

আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান যুবলীগ সভাপতির

নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়াকে আদালতে নেওয়ার সময় ‘জয় বাংলা’ ...

1 মাস আগে
কেরানীগঞ্জে ২০ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কেরানীগঞ্জে ২০ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ২০ হাজার পিচ ইয়াবাসহ মোহাম্মদ আলী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ...

1 মাস আগে
এখনো সক্রিয় ১২৭ কিশোর গ্যাং, চাঁদাবাজি-হত্যার অভিযোগ বাড়ছে

এখনো সক্রিয় ১২৭ কিশোর গ্যাং, চাঁদাবাজি-হত্যার অভিযোগ বাড়ছে

ফের নতুন করে রাজধানীতে শুরু হয়েছে কিশোর গ্যাং সদস্যদের অপরাধমূলক কর্মকাণ্ড। কয়েক দিনে এই অপরাধীচক্রে...

1 মাস আগে
রমজানে দোকানে ক্যারম-টিভি বন্ধের নির্দেশ, পুলিশ বলছে “কোনো অফিসিয়াল নির্দেশনা নয়”

রমজানে দোকানে ক্যারম-টিভি বন্ধের নির্দেশ, পুলিশ বলছে “কোনো অফিসিয়াল নির্দেশনা নয়”

রমজানের সময় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার আওতাধীন পাটিকাবাড়ি ক্যাম্পের ইনচার্জ মসিউল আজ...

1 মাস আগে
বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭

বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭

পাকিস্তানের আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে (কেপি) একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হ...

2 মাস আগে
গাজীপুরে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া

গাজীপুরে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ৮ দফা দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ...

2 মাস আগে
সাভারে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

সাভারে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

সাভারে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. রোকন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ...

2 মাস আগে
প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার হন গণঅধিকার পরিষদের নেতা মা...

1 সপ্তাহ আগে