Breaking News
দৈনিক জনপথ

কেরানীগঞ্জে ২০ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জনপথ ডেস্ক2,616
কেরানীগঞ্জে ২০ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ২০ হাজার পিচ ইয়াবাসহ মোহাম্মদ আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ২০ হাজার পিচ ইয়াবাসহ মোহাম্মদ আলী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ)। এ সময় তার ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ সফিকুর ইসলাম সুমন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পেশাদার মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলীকে ২০ হাজার পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় একটি টয়োটা প্রবক্স প্রাইভেটকার জব্দ করা হয়, যা মাদক পরিবহনে ব্যবহৃত হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিবি পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলের লক্ষ্যে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

সরাইলে মানববন্ধনে হামলা, নারীসহ আহত ১০

সরাইলে মানববন্ধনে হামলা, নারীসহ আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মন্দিরের জায়গা উদ্ধারের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে নার...

1 মাস আগে
আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান যুবলীগ সভাপতির

আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান যুবলীগ সভাপতির

নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়াকে আদালতে নেওয়ার সময় ‘জয় বাংলা’ ...

1 মাস আগে
এখনো সক্রিয় ১২৭ কিশোর গ্যাং, চাঁদাবাজি-হত্যার অভিযোগ বাড়ছে

এখনো সক্রিয় ১২৭ কিশোর গ্যাং, চাঁদাবাজি-হত্যার অভিযোগ বাড়ছে

ফের নতুন করে রাজধানীতে শুরু হয়েছে কিশোর গ্যাং সদস্যদের অপরাধমূলক কর্মকাণ্ড। কয়েক দিনে এই অপরাধীচক্রে...

1 মাস আগে
রমজানে দোকানে ক্যারম-টিভি বন্ধের নির্দেশ, পুলিশ বলছে “কোনো অফিসিয়াল নির্দেশনা নয়”

রমজানে দোকানে ক্যারম-টিভি বন্ধের নির্দেশ, পুলিশ বলছে “কোনো অফিসিয়াল নির্দেশনা নয়”

রমজানের সময় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার আওতাধীন পাটিকাবাড়ি ক্যাম্পের ইনচার্জ মসিউল আজ...

1 মাস আগে
ভাঙ্গায় গরুবাহী পিকআপ ডাকাতি: তিন ডাকাত গ্রেপ্তার, উদ্ধার গরু-মাংস ও দেড় লাখ টাকা

ভাঙ্গায় গরুবাহী পিকআপ ডাকাতি: তিন ডাকাত গ্রেপ্তার, উদ্ধার গরু-মাংস ও দেড় লাখ টাকা

ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ গরুবাহী পিকআপ ডাকাতির ঘটনায় তিনজন ডাকাতকে গ্রেপ্তার করেছে। প্রযুক্তির সহ...

2 মাস আগে
বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭

বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭

পাকিস্তানের আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে (কেপি) একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হ...

2 মাস আগে
গাজীপুরে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া

গাজীপুরে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ৮ দফা দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ...

2 মাস আগে
সাভারে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

সাভারে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

সাভারে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. রোকন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ...

2 মাস আগে
প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার হন গণঅধিকার পরিষদের নেতা মা...

1 সপ্তাহ আগে