Breaking News
দৈনিক জনপথ

বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭

জনপথ ডেস্ক2,058
বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭
বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭

পাকিস্তানের আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে (কেপি) একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে উত্তর-পশ্চিম পাকিস্তানের ডেরা ইসমাইল খান জেলায় এই হামলার ঘটনা ঘটে। শান্তি কমিটির এক সদস্যের বাসভবনে আয়োজিত বিয়ের অনুষ্ঠানের সময় আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায়।

ডেরা ইসমাইল খান জেলার পুলিশ কর্মকর্তা (ডিপিও) সাজ্জাদ আহমেদ সাহেবজাদা জানান, শান্তি কমিটির প্রধান নূর আলম মেহসুদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালে বিস্ফোরণটি ঘটে। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত হন এবং অনেকে গুরুতর আহত হন।

আফগান সীমান্তবর্তী এসব অঞ্চলে ইসলামপন্থি জঙ্গিদের মোকাবিলায় পাকিস্তান সরকার স্থানীয় বাসিন্দা ও প্রবীণদের সমন্বয়ে ‘শান্তি কমিটি’ গঠন করে। তবে এ ধরনের কমিটির সদস্যদের লক্ষ্য করে আগেও হামলার ঘটনা ঘটেছে।

এ হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে আফগান সীমান্তের উভয় পাশে সক্রিয় তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) শান্তি কমিটির সদস্যদের সরকারপন্থি হিসেবে দেখে থাকে বলে ধারণা করা হচ্ছে।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং কেপি পুলিশের মহাপরিদর্শকের কাছে ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন। একই সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত সংবাদ

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

1 সপ্তাহ আগে
বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর সৌদি আরবের বন্দর ছেড়ে আসা বাংলাদেশ শিপিং করপোরেশনের জা...

1 সপ্তাহ আগে
পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। জেন–জি প্রজন্মের নেতৃত্বে ...

1 মাস আগে
ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা সম্পর্কে রাশিয়া গোপনে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে—এমন...

1 মাস আগে
ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর কিউবার সরকার পরিবর্তনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহ...

1 মাস আগে
ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের আসামের কার্বি আংলং জেলায় সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, যার ফলে দেশটির বিমানবা...

1 মাস আগে
পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

চীন ও ইরান হরমুজ প্রণালি দিয়ে তেল ও কাতারের গ্যাসবাহী জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ দিতে আলোচনা...

1 মাস আগে
আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্র...

1 মাস আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রেক্ষাপটে দুই দেশের অস্ত্রভাণ্ডার কতটা শক্তিশালী এবং তা দ্রুত ...

1 মাস আগে
কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) নর্থ কিভু প্রদেশের রুবায়া অঞ্চলে একটি কলটান খনিতে ভূমিধসে...

1 মাস আগে