Breaking News
দৈনিক জনপথ

রমজানে দোকানে ক্যারম-টিভি বন্ধের নির্দেশ, পুলিশ বলছে “কোনো অফিসিয়াল নির্দেশনা নয়”

জনপথ ডেস্ক3,040
রমজানে দোকানে ক্যারম-টিভি বন্ধের নির্দেশ, পুলিশ বলছে “কোনো অফিসিয়াল নির্দেশনা নয়”
কুষ্টিয়ার পাটিকাবাড়ি ক্যাম্পের ইনচার্জ মসিউল আজম রমজানে দোকানে ক্যারম ও টিভি বন্ধের নির্দেশ দেন, তবে পুলিশ সুপার বলেন, এটি কোনো অফিসিয়াল নির্দেশনা নয়।

রমজানের সময় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার আওতাধীন পাটিকাবাড়ি ক্যাম্পের ইনচার্জ মসিউল আজম দোকানিদের ক্যারম ও টিভি বন্ধ করার নির্দেশ দেন। নির্দেশনার সময় সেখানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা।

ঘটনাটি গত শুক্রবারের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। ভিডিওতে দেখা যায়, মসিউল আঙুল উঁচু করে চা দোকানিদের নির্দেশ দিচ্ছেন, “ওই যে ক্যারম খেলতেছে। আমি বন্ধ করে দিছি কিনা? কেন চলল? দেব বসান? আমি সেদিন বাজার কমিটিকে ডেকে বলে গেছি না, তারাবির এক মাস কোনো ক্যারম, কোনো টিভি চলবে না।”

পাশে দাঁড়িয়ে থাকা সংসদ সদস্য আমির হামজা বলেন, “রমজান মাস, ইবাদতের মাস। যাই করবেন, নামাজের সময় যেন এইসব না করেন।”

পরদিন রাতে দেখা যায়, ওই বাজারের বেশিরভাগ দোকান বন্ধ ছিল। কেউ কেউ শাটার অর্ধেক নামিয়ে রেখেছেন। চায়ের দোকানগুলোতে টিভি চললেও ক্যারাম বন্ধ ছিল।

দোকানিরা বলছেন, “আমার এখানে এই কয়জন লোকই বসে। তারা একটু টিভি দেখেন।” স্থানীয় কাশেম মেম্বার বলেন, “হঠাৎ এসব বন্ধ করা ঠিক না। তরুণদের বিনোদন-খেলাধুলার দরকার আছে। তবে টাকা দিয়ে ক্যারাম খেলা ভালো না।”

মসিউল বলেন, “এটা ইসলামের প্রতি সম্মান প্রদর্শন। আমি তো কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেইনি। ওপরের নির্দেশেই আমরা কথা বলি, নিজে থেকে কিছু বলি নাকি!”

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা এবং কুষ্টিয়া পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, এটি কোনো পুলিশি নির্দেশনা নয়। রোজার দিনে দোকান খোলা থাকবে কিনা মানুষের অনুভূতির বিষয়, আইন-কানুনের বিষয় নয়।

সম্পর্কিত সংবাদ

সরাইলে মানববন্ধনে হামলা, নারীসহ আহত ১০

সরাইলে মানববন্ধনে হামলা, নারীসহ আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মন্দিরের জায়গা উদ্ধারের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে নার...

5 মাস আগে
আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান যুবলীগ সভাপতির

আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান যুবলীগ সভাপতির

নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়াকে আদালতে নেওয়ার সময় ‘জয় বাংলা’ ...

5 মাস আগে
কেরানীগঞ্জে ২০ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কেরানীগঞ্জে ২০ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ২০ হাজার পিচ ইয়াবাসহ মোহাম্মদ আলী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ...

5 মাস আগে
এখনো সক্রিয় ১২৭ কিশোর গ্যাং, চাঁদাবাজি-হত্যার অভিযোগ বাড়ছে

এখনো সক্রিয় ১২৭ কিশোর গ্যাং, চাঁদাবাজি-হত্যার অভিযোগ বাড়ছে

ফের নতুন করে রাজধানীতে শুরু হয়েছে কিশোর গ্যাং সদস্যদের অপরাধমূলক কর্মকাণ্ড। কয়েক দিনে এই অপরাধীচক্রে...

5 মাস আগে
ভাঙ্গায় গরুবাহী পিকআপ ডাকাতি: তিন ডাকাত গ্রেপ্তার, উদ্ধার গরু-মাংস ও দেড় লাখ টাকা

ভাঙ্গায় গরুবাহী পিকআপ ডাকাতি: তিন ডাকাত গ্রেপ্তার, উদ্ধার গরু-মাংস ও দেড় লাখ টাকা

ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ গরুবাহী পিকআপ ডাকাতির ঘটনায় তিনজন ডাকাতকে গ্রেপ্তার করেছে। প্রযুক্তির সহ...

6 মাস আগে
বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭

বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭

পাকিস্তানের আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে (কেপি) একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হ...

6 মাস আগে
গাজীপুরে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া

গাজীপুরে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ৮ দফা দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ...

6 মাস আগে
সাভারে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

সাভারে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

সাভারে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. রোকন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ...

6 মাস আগে
প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার হন গণঅধিকার পরিষদের নেতা মা...

3 মাস আগে