Breaking News
দৈনিক জনপথ

ট্রাকভর্তি ভারতীয় মদ আসছিল ঢাকায়

জনপথ ডেস্ক••4,018
ট্রাকভর্তি ভারতীয় মদ আসছিল ঢাকায়
ট্রাকভর্তি ভারতীয় মদ আসছিল ঢাকায়

শেরপুর থেকে ট্রাকে করে রাজধানী ঢাকায় পাচারের সময় ১ হাজার ৩০১ বোতল ভারতীয় বিদেশি মদসহ তিন যুবককে আটক করেছে র‍্যাব-১৪ জামালপুরের একটি দল। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় র‍্যাব-১৪ জামালপুর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা। এর আগে চলতি মাসের শুরুতেও শেরপুরে অভিযান চালিয়ে ৩৬৯ বোতল বিদেশি মদ জব্দ করেছিল র‍্যাব।

আটককৃতরা হলেন—শেরপুর জেলার ঝিনাইগাতী থানা রোড এলাকার মো. মিনাল মিয়া (৩২), মো. রিয়াদ হোসেন (২৮) ও মো. নুরুল আমিন (৩৪)।

র‍্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শেরপুর সদর উপজেলার মোকছেদপুর নয়াপাড়া এলাকা থেকে একটি ট্রাকে করে ভারতীয় বিদেশি মদ বকশীগঞ্জ হয়ে ঢাকার দিকে পাচার করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল মোকছেদপুর নয়াপাড়া নন্দীর বাজার থেকে বকশীগঞ্জগামী পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করে।

চেকপোস্টে ট্রাকটি পৌঁছালে থামার সংকেত দেওয়া হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে চালক পালানোর চেষ্টা করলে ধাওয়া চালিয়ে ট্রাকসহ তিনজনকে আটক করা হয়। পরে ট্রাক তল্লাশি করে ১ হাজার ৩০১ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, শেরপুরের সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে রাজধানী ঢাকায় ভারতীয় বিদেশি মদ পাচারের একটি শক্তিশালী চক্র সক্রিয় রয়েছে। সীমান্ত এলাকা থেকে মদ সংগ্রহ করে শেরপুর–জামালপুর ও শেরপুর–ময়মনসিংহ সড়ক ব্যবহার করে ঢাকায় পাচার করা হচ্ছিল।

জামালপুর র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল-রাজেক জানান, আটককৃতদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এই পাচার চক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ

সৌদি প্রবাসী বাংলাদেশিদের মানতে হবে যেসব নির্দেশনা

সৌদি প্রবাসী বাংলাদেশিদের মানতে হবে যেসব নির্দেশনা

সৌদি আরব-এ অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ দূতাবাস রিয়াদ। সোমবার (২ ...

7 মাস আগে→
ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু কাল, অনলাইনে কাটবেন যেভাবে

ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু কাল, অনলাইনে কাটবেন যেভাবে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আগামীকাল মঙ্গলবার (৩ মার্চ) থেকে শুরু হবে। এদিন...

7 মাস আগে→
যশোরে রোমান জুট মিলে অগ্নিকাণ্ড

যশোরে রোমান জুট মিলে অগ্নিকাণ্ড

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া শিল্প শহরের উড়োতলা এলাকায় অবস্থিত রোমান জুট মিলে শনিবার (২৮ ফেব্রুয়ার...

7 মাস আগে→
বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে টঙ্গীতে শ্রমিকদের মানববন্ধন

বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে টঙ্গীতে শ্রমিকদের মানববন্ধন

টঙ্গীর কাঠালদিয়া এলাকায় অবস্থিত আলট্রা ওয়াশিং এণ্ড ডায়িং লিমিটেড কারখানা হঠাৎ বন্ধ করে দেওয়ায় শ্রমিক...

7 মাস আগে→
মশক নিধনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মশক নিধনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মশক নিধনে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস...

7 মাস আগে→
সুশীলরা কেন দেশ পরিচালনায় ব্যর্থ হয়?

সুশীলরা কেন দেশ পরিচালনায় ব্যর্থ হয়?

ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বর্তী সরকারের বিদায়ের এক সপ্তাহ পার হওয়ায় দেশের সাধারণ মানুষ স্বস্তি অনু...

7 মাস আগে→
বিসিসিবি ওমেন বাংলাদেশ উদ্বোধন: নারী শক্তি ও মর্যাদার নতুন অধ্যায়

বিসিসিবি ওমেন বাংলাদেশ উদ্বোধন: নারী শক্তি ও মর্যাদার নতুন অধ্যায়

বিসিসিবি ওমেন কানাডায় ২০১৭ সালে যাত্রা শুরু করে কমিউনিটি, সহযোগিতা ও সুযোগের মাধ্যমে বাংলাদেশি নারী...

7 মাস আগে→
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউজবোটে আগুন

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউজবোটে আগুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে চলাচলকারী পর্যটকবাহী হাউজবোট মাছরাঙায় অগ্নিকাণ্ড ঘটেছে।...

7 মাস আগে→
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে শিশুসহ ৮ দগ্ধ

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে শিশুসহ ৮ দগ্ধ

চট্টগ্রাম হালিশহরের একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন। আহতদের চট্টগ্রাম ম...

7 মাস আগে→
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসে...

7 মাস আগে→