Breaking News
দৈনিক জনপথ

মশক নিধনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

জনপথ ডেস্ক••3,451
মশক নিধনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
মশার প্রাদুর্ভাব রোধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মশক নিধনে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন।

মশক নিধনে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। শনিবার (২৮ ফেব্রুয়ারি) নগর ভবনের অডিটোরিয়ামে স্বাস্থ্য বিভাগের মশক নিধন শাখার কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি সভায় তিনি এ ঘোষণা দেন।

সম্প্রতি ডিএসসিসি এলাকায় মশার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় প্রশাসকের নির্দেশে এই বিশেষ সভা আহ্বান করা হয়। সভায় মশক নিধনে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা নিশ্চিত করা, সঠিক পদ্ধতিতে প্রয়োগ এবং মাঠপর্যায়ে কঠোর তদারকির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

মশা নিয়ন্ত্রণ কার্যক্রমে স্বাস্থ্য বিভাগকে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। এডিস মশার লার্ভা পাওয়া গেলে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সভায় প্রশাসক বলেন, মশা নিয়ন্ত্রণে কোনো ধরনের অবহেলা, ব্যর্থতা বা দুর্নীতি কোনোভাবেই বরদাশত করা হবে না। এ বিষয়ে ডিএসসিসির অবস্থান সম্পূর্ণভাবে ‘জিরো টলারেন্স’। তিনি আরও জানান, মশা নিধন কার্যক্রম তিনি নিজেই সরেজমিনে পরিদর্শন করবেন।

প্রশাসকের ঘোষণা অনুযায়ী, আগামীকাল থেকে ডিএসসিসির ১০টি অঞ্চলে পর্যায়ক্রমে ১০ দিনের বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু হবে। এই কর্মসূচিতে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

সভায় মশক কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের বিষয়টি আলোচনায় আসে। পাশাপাশি বর্তমানে ব্যবহৃত ওষুধের বিকল্প হিসেবে নতুন ও আরও কার্যকর ওষুধ পরীক্ষামূলকভাবে ব্যবহারের বিষয়েও মতবিনিময় হয়। এছাড়া সরকারি কিংবা বেসরকারি যেকোনো স্থাপনায় মশার উৎপত্তিস্থল পাওয়া গেলে এবং বারবার সতর্ক করার পরও ব্যবস্থা না নিলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

সভায় ডিএসসিসির শীর্ষ কর্মকর্তা, বিভাগীয় প্রধান, আঞ্চলিক কর্মকর্তা এবং স্বাস্থ্য বিভাগের মশক নিধন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

সৌদি প্রবাসী বাংলাদেশিদের মানতে হবে যেসব নির্দেশনা

সৌদি প্রবাসী বাংলাদেশিদের মানতে হবে যেসব নির্দেশনা

সৌদি আরব-এ অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ দূতাবাস রিয়াদ। সোমবার (২ ...

7 মাস আগে→
ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু কাল, অনলাইনে কাটবেন যেভাবে

ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু কাল, অনলাইনে কাটবেন যেভাবে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আগামীকাল মঙ্গলবার (৩ মার্চ) থেকে শুরু হবে। এদিন...

7 মাস আগে→
যশোরে রোমান জুট মিলে অগ্নিকাণ্ড

যশোরে রোমান জুট মিলে অগ্নিকাণ্ড

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া শিল্প শহরের উড়োতলা এলাকায় অবস্থিত রোমান জুট মিলে শনিবার (২৮ ফেব্রুয়ার...

7 মাস আগে→
বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে টঙ্গীতে শ্রমিকদের মানববন্ধন

বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে টঙ্গীতে শ্রমিকদের মানববন্ধন

টঙ্গীর কাঠালদিয়া এলাকায় অবস্থিত আলট্রা ওয়াশিং এণ্ড ডায়িং লিমিটেড কারখানা হঠাৎ বন্ধ করে দেওয়ায় শ্রমিক...

7 মাস আগে→
সুশীলরা কেন দেশ পরিচালনায় ব্যর্থ হয়?

সুশীলরা কেন দেশ পরিচালনায় ব্যর্থ হয়?

ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বর্তী সরকারের বিদায়ের এক সপ্তাহ পার হওয়ায় দেশের সাধারণ মানুষ স্বস্তি অনু...

7 মাস আগে→
বিসিসিবি ওমেন বাংলাদেশ উদ্বোধন: নারী শক্তি ও মর্যাদার নতুন অধ্যায়

বিসিসিবি ওমেন বাংলাদেশ উদ্বোধন: নারী শক্তি ও মর্যাদার নতুন অধ্যায়

বিসিসিবি ওমেন কানাডায় ২০১৭ সালে যাত্রা শুরু করে কমিউনিটি, সহযোগিতা ও সুযোগের মাধ্যমে বাংলাদেশি নারী...

7 মাস আগে→
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউজবোটে আগুন

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউজবোটে আগুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে চলাচলকারী পর্যটকবাহী হাউজবোট মাছরাঙায় অগ্নিকাণ্ড ঘটেছে।...

7 মাস আগে→
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে শিশুসহ ৮ দগ্ধ

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে শিশুসহ ৮ দগ্ধ

চট্টগ্রাম হালিশহরের একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন। আহতদের চট্টগ্রাম ম...

7 মাস আগে→
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসে...

7 মাস আগে→
পার্বতীপুরে কেভি লাইনে ট্রাকের ধাক্কা, বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকা

পার্বতীপুরে কেভি লাইনে ট্রাকের ধাক্কা, বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকা

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া থেকে পার্বতীপুরগামী ৩৩ কেভি বিদ্যুৎ লাইনে কয়লাবোঝাই একটি ট্রাকের ধ...

7 মাস আগে→