Breaking News
দৈনিক জনপথ

প্রবাসী করদাতাদের জন্য বিশেষ সুবিধা চালু

জনপথ ডেস্ক2,299
প্রবাসী করদাতাদের জন্য বিশেষ সুবিধা চালু
বিদেশে থাকা প্রবাসী করদাতারা এবার ই-মেইলের মাধ্যমে ই-রিটার্ন সহজে দাখিল করতে পারবেন।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য ই-রিটার্ন দাখিল সহজ করতে বিশেষ রেজিস্ট্রেশন সুবিধা চালু করেছে। এ সুবিধার মাধ্যমে মোবাইল ফোনের পরিবর্তে করদাতার নিজস্ব ই-মেইলে ওটিপি (OTP) পাঠিয়ে পাসওয়ার্ড রিসেট এবং নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

যেসব করদাতা বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল নম্বর ব্যবহার করে ই-রিটার্নে নিবন্ধিত হয়েছেন, কিন্তু বর্তমানে বিদেশে অবস্থান করায় মোবাইল ওটিপি ব্যবহার করতে পারছেন না, তাদের জন্য সম্প্রতি ই-মেইল ভেরিফিকেশন পদ্ধতি চালু করা হয়েছে।

প্রবাসী করদাতাদের তাদের নিজ ই-মেইল থেকে [email protected]

ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি, ভিসা পেজের কপি, বিদেশের বর্তমান ঠিকানা, ব্যবহৃত মোবাইল নম্বর এবং সর্বশেষ বাংলাদেশ ত্যাগের তারিখ।

এনবিআর আবেদন যাচাই-বাছাই করে ভেরিফাই করলে করদাতা ভেরিফায়েড ই-মেইলের মাধ্যমে ওটিপি ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট, রেজিস্ট্রেশন এবং ই-রিটার্ন দাখিলসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

এনবিআর জানিয়েছে, অনলাইনে ই-রিটার্ন দাখিল পদ্ধতি সহজ হওয়ায় ২০২৫-২৬ করবর্ষে এখন পর্যন্ত প্রায় ৩৯ লাখ আয়কর রিটার্ন অনলাইনে জমা পড়েছে। সকল ব্যক্তি করদাতাকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের আহ্বান জানিয়েছে।

সম্পর্কিত সংবাদ

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) দেশের বাণিজ্যঘাটতি বেড়ে প্রায় ১৬ দশমিক ৯১ বি...

1 সপ্তাহ আগে
বাজেট ভাবনায় যুদ্ধের প্রভাব: উচ্চতর প্রবৃদ্ধির লক্ষ্যে নতুন নীতি

বাজেট ভাবনায় যুদ্ধের প্রভাব: উচ্চতর প্রবৃদ্ধির লক্ষ্যে নতুন নীতি

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে বাংলাদেশেও প্রভাব পড়তে শুরু করেছে। বাজারে বিভিন্ন...

1 মাস আগে
ভারতকে রাশিয়া থেকে তেল কেনায় সাময়িক ছাড় দিল যুক্তরাষ্ট্র

ভারতকে রাশিয়া থেকে তেল কেনায় সাময়িক ছাড় দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ ভারতের রাশিয়া থেকে তেল কেনার ওপর সাময়িক ছাড় দিয়েছে। এই বিশেষ ছাড় ৩০ দিনের ...

1 মাস আগে
বাংলাদেশে পেট্রোল সরবরাহ কমানোর পরিকল্পনা

বাংলাদেশে পেট্রোল সরবরাহ কমানোর পরিকল্পনা

বাংলাদেশে পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল সরবরাহ কমানোর বিষয়ে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পেট্রোল নিয়ন্ত...

1 মাস আগে
মধ্যপ্রাচ্য সংকটে আজও ২৫ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্য সংকটে আজও ২৫ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা অস্থিরতার প্রভাব দেশের আকাশপথেও স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। ইরান, ইরাক, কু...

1 মাস আগে
সোনার দামে বড় পতন, ৪ মার্চের ভরির মূল্য প্রকাশ

সোনার দামে বড় পতন, ৪ মার্চের ভরির মূল্য প্রকাশ

টানা ছয় দফা বৃদ্ধি ঘটানোর পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কমেছে। বুধবার (৪ মার্চ) সকালে Bangladesh...

1 মাস আগে
সংঘাত অব্যাহত, তেলের দাম আরো বেড়েছে

সংঘাত অব্যাহত, তেলের দাম আরো বেড়েছে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেলের দাম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তেল উৎপাদনকারী এই অঞ্চলে...

1 মাস আগে
বাম্পার ফলনেও লোকসানে জয়পুরহাটের আলুচাষিরা

বাম্পার ফলনেও লোকসানে জয়পুরহাটের আলুচাষিরা

উত্তরাঞ্চলের কৃষিনির্ভর জেলা জয়পুরহাটে চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হলেও বাজারে দামের ভয়াবহ ধসে চরম ...

1 মাস আগে
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারিত হওয়ায় বৈদেশিক মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হার জ...

1 মাস আগে
জ্বালানি খাতে অশনিসংকেত: ভয়ানক প্রভাব পড়তে পারে অর্থনীতিতে

জ্বালানি খাতে অশনিসংকেত: ভয়ানক প্রভাব পড়তে পারে অর্থনীতিতে

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর সামরিক সংঘাত বিশ্বজুড়ে উত্তেজনা বাড়িয়েছে। দীর্ঘস্থায়ী হলে এবং...

1 মাস আগে