জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে সোমবার (২৬ জানুয়ারি) দেশের কয়েকটি এলাকায় টানা সাত ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রবিবার (২৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানায়, ২৬ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আওতাধীন বিজেস্বর, ভাদুঘর, কাউতলী, পাইকপাড়া, মেড্ডা, নাটাই, গোকর্ণঘাট, বিরাসার, ঘাটুরা ও আশপাশের এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
এ সময়ে সংশ্লিষ্ট এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে বলেও জানানো হয়। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ।











