Breaking News
দৈনিক জনপথ

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

জনপথ ডেস্ক3,058
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) কক্সবাজারের হোটেল সি প্যালেসে আয়োজিত এই সম্মেলনে প্রতিষ্ঠানটির বিক্রয় কৌশল, বাজার সম্প্রসারণ পরিকল্পনা এবং চলতি বছরের লক্ষ্য নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার মো. পারভেজ সাইফুল ইসলাম, চিফ ফিনান্সিয়াল অফিসার আব্দুল্লাহ আল জাবেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আলোচনায় পরিবর্তনশীল বাজার পরিস্থিতিতে বিক্রয় ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়। গ্রাহকসেবা উন্নয়ন, বাজারের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেওয়া এবং ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়গুলো এবারের সম্মেলনের মূল আলোচ্য ছিল।

সম্মেলনে জানানো হয়, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড সফলভাবে তাদের যাত্রার ২৫ বছর পূর্ণ করেছে এবং টানা সপ্তমবারের মতো বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করেছে। এটি প্রতিষ্ঠানের পরিকল্পিত বাস্তবায়ন ও ধারাবাহিক সাফল্যের প্রতিফলন বলে উল্লেখ করা হয়।

ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী এই অর্জনের জন্য বিক্রয় টিমের নিষ্ঠা, শৃঙ্খলা ও দলগত প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি ভবিষ্যতেও একই ধারাবাহিকতা বজায় রেখে আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

সম্মেলনে বিক্রয়কর্মীদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং প্রযুক্তিনির্ভর সমাধানের মাধ্যমে বিক্রয় কার্যক্রম আরও গতিশীল করার পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি খুব শিগগিরই বিভিন্ন ক্যাটাগরিতে নতুন পণ্য বাজারে আনার ঘোষণাও দেওয়া হয়।

উল্লেখ্য, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বর্তমানে বিশ্বের ৩০টির বেশি দেশে খাদ্যপণ্য রপ্তানি করছে। আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ ও নতুন বাজার অনুসন্ধান নিয়েও সম্মেলনে বিস্তারিত আলোচনা হয়।

সম্পর্কিত সংবাদ

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) দেশের বাণিজ্যঘাটতি বেড়ে প্রায় ১৬ দশমিক ৯১ বি...

2 মাস আগে
বাজেট ভাবনায় যুদ্ধের প্রভাব: উচ্চতর প্রবৃদ্ধির লক্ষ্যে নতুন নীতি

বাজেট ভাবনায় যুদ্ধের প্রভাব: উচ্চতর প্রবৃদ্ধির লক্ষ্যে নতুন নীতি

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে বাংলাদেশেও প্রভাব পড়তে শুরু করেছে। বাজারে বিভিন্ন...

3 মাস আগে
ভারতকে রাশিয়া থেকে তেল কেনায় সাময়িক ছাড় দিল যুক্তরাষ্ট্র

ভারতকে রাশিয়া থেকে তেল কেনায় সাময়িক ছাড় দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ ভারতের রাশিয়া থেকে তেল কেনার ওপর সাময়িক ছাড় দিয়েছে। এই বিশেষ ছাড় ৩০ দিনের ...

3 মাস আগে
বাংলাদেশে পেট্রোল সরবরাহ কমানোর পরিকল্পনা

বাংলাদেশে পেট্রোল সরবরাহ কমানোর পরিকল্পনা

বাংলাদেশে পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল সরবরাহ কমানোর বিষয়ে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পেট্রোল নিয়ন্ত...

3 মাস আগে
মধ্যপ্রাচ্য সংকটে আজও ২৫ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্য সংকটে আজও ২৫ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা অস্থিরতার প্রভাব দেশের আকাশপথেও স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। ইরান, ইরাক, কু...

3 মাস আগে
সোনার দামে বড় পতন, ৪ মার্চের ভরির মূল্য প্রকাশ

সোনার দামে বড় পতন, ৪ মার্চের ভরির মূল্য প্রকাশ

টানা ছয় দফা বৃদ্ধি ঘটানোর পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কমেছে। বুধবার (৪ মার্চ) সকালে Bangladesh...

3 মাস আগে
সংঘাত অব্যাহত, তেলের দাম আরো বেড়েছে

সংঘাত অব্যাহত, তেলের দাম আরো বেড়েছে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেলের দাম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তেল উৎপাদনকারী এই অঞ্চলে...

3 মাস আগে
বাম্পার ফলনেও লোকসানে জয়পুরহাটের আলুচাষিরা

বাম্পার ফলনেও লোকসানে জয়পুরহাটের আলুচাষিরা

উত্তরাঞ্চলের কৃষিনির্ভর জেলা জয়পুরহাটে চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হলেও বাজারে দামের ভয়াবহ ধসে চরম ...

3 মাস আগে
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারিত হওয়ায় বৈদেশিক মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হার জ...

3 মাস আগে
জ্বালানি খাতে অশনিসংকেত: ভয়ানক প্রভাব পড়তে পারে অর্থনীতিতে

জ্বালানি খাতে অশনিসংকেত: ভয়ানক প্রভাব পড়তে পারে অর্থনীতিতে

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর সামরিক সংঘাত বিশ্বজুড়ে উত্তেজনা বাড়িয়েছে। দীর্ঘস্থায়ী হলে এবং...

3 মাস আগে