Breaking News
দৈনিক জনপথ

সীমান্তের দুই দেশের একটি পাঠায় ফেনসিডিল, আরেকটি ইয়াবা: আসিফ

জনপথ ডেস্ক2,634
সীমান্তের দুই দেশের একটি পাঠায় ফেনসিডিল, আরেকটি ইয়াবা: আসিফ
সীমান্তের দুই দেশের একটি পাঠায় ফেনসিডিল, আরেকটি ইয়াবা: আসিফ

বাংলাদেশের সঙ্গে স্থল সীমানা থাকা দুই দেশ ভারত ও মিয়ানমারকে ইঙ্গিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও এজ গ্রুপ কমিটির চেয়ারম্যান আসিফ আকবর বলেছেন, ‘একটি পাঠায় ফেনসিডিল, আরেকটি পাঠায় ইয়াবা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে বয়সভিত্তিক ক্রিকেটারদের দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ তারকা তৈরির লক্ষ্যে এজ গ্রুপ ক্রিকেট ডেভেলপমেন্ট ক্যাম্পেইন ও ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ এবং আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।সম্মেলনে আসিফ আকবর দেশের তরুণ প্রজন্মকে সঠিক পথে ফিরিয়ে আনতে অভিভাবক, সমাজ ও সংশ্লিষ্ট সবার প্রতি গুরুত্বপূর্ণ আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা চাই আমাদের সন্তানরা মাদকাসক্ত না হয়ে খেলাধুলায় ফিরে আসুক। তরুণ প্রজন্ম, আপকামিং প্রজন্ম কিংবা বর্তমান প্রজন্ম সবাইকে বড়দের আদেশ, উপদেশ ও পরামর্শ গ্রহণ করতে হবে। নিজেদের জীবনে পরিবর্তন আনাটা নিজেদের দায়িত্ব।

তিনি আরও বলেন, ‘নতুন সময় এসেছে, নতুন বাংলাদেশ এসেছে। এই বাংলাদেশকে প্রমোট করতে হলে সবাইকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। আমি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনাদের সঙ্গে আছি।

এজ গ্রুপ কমিটির চেয়ারম্যান বলেন, ‘আমাদের দেশের দুই প্রান্তে দুই দেশের বর্ডার। একটি পাঠায় ফেনসিডিল আরেকটি পাঠায় ইয়াবা। আরও যদি কয়েকটি দেশের বর্ডার থাকতো তাহলে বাংলাদেশ হাওয়াই উড়ে যেতো।’

বক্তব্যে আসিফ খেলাধুলাকে শুধু বিনোদন নয়, বরং তরুণদের চরিত্র গঠন, মানসিক উন্নয়ন এবং সুস্থ জীবনের অন্যতম মাধ্যম হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে সমাজে মাদকমুক্ত পরিবেশ গড়তে খেলাধুলাকে শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহারের আহ্বান জানান তিনি।

এছাড়া তিনি নারী খেলোয়াড়দের জন্য ড্রেসিংরুমসহ সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং খেলার প্রয়োজনীয় সকল সামগ্রী সরবরাহের আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন- বিসিবির পরিচালক হাসানুজ্জামান, জিডির মেম্বার সেক্রেটারি আরমানুল ইসলাম, এবং বিসিবি আম্পায়ার শাকির,বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঠাকুরগাঁও জেলা ক্রিকেট কোচ রোকুনজ্জামান রাহাতসহ অনেকে।

তারা খেলোয়াড়দের শৃঙ্খলা, দক্ষতা ও মানসিক দৃঢ়তার ওপর পরামর্শ দেন এবং ব্যবহারিক প্রশিক্ষণ পরিচালনা করেন।

এর আগে, তিনি স্টেডিয়াম মাঠের অবকাঠমোর পরিদর্শন করেন।

সম্পর্কিত সংবাদ

আজকের দিন : ইতিহাসের আয়নায় ৪ মার্চ

আজকের দিন : ইতিহাসের আয়নায় ৪ মার্চ

প্রতিটি দিনই সময়ের স্রোতে মিলিয়ে যায়, কিন্তু কিছু দিন ইতিহাসের পাতায় স্থায়ী হয়ে থাকে। আজ বুধবার, ৪ ম...

1 দিন আগে
মেঘনা নদীতে মার্চ-এপ্রিল সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার

মেঘনা নদীতে মার্চ-এপ্রিল সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার

জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষণা করেছে, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘন...

6 দিন আগে
২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

প্রধানমন্ত্রী তারেক রহমানের অমর একুশে বইমেলার উদ্বোধন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চ...

1 সপ্তাহ আগে
অবৈধ চাঁদাবাজি বন্ধে এমপির নির্দেশে মাইকিং

অবৈধ চাঁদাবাজি বন্ধে এমপির নির্দেশে মাইকিং

সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন নদীর ইজারাকৃত পয়েন্টে বিআইডব্লিউটিএর নির্ধারিত টোলের বাইরে চাঁদা উত্তোলন ব...

1 সপ্তাহ আগে
যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিলেট নগরের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ...

1 সপ্তাহ আগে
পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল শুরু হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল শুরু হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ...

1 সপ্তাহ আগে
আজ থেকে নতুন সূচিতে মেট্রোরেল, যা রাখা যাবে ইফতারে

আজ থেকে নতুন সূচিতে মেট্রোরেল, যা রাখা যাবে ইফতারে

মাহে রমজানের প্রথম দিন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে ঢাকা মেট্রোরেল নতুন সময়সূচিতে চলবে। পরিচালনা...

2 সপ্তাহ আগে
জাতির সূর্যসন্তানদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা

জাতির সূর্যসন্তানদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর সাভার জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা...

2 সপ্তাহ আগে
তারেক রহমান–জামায়াত আমির বৈঠক: সংলাপে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত

তারেক রহমান–জামায়াত আমির বৈঠক: সংলাপে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত

তারেক রহমান জামায়াত আমির ডা. শফিকুর রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ভবি...

2 সপ্তাহ আগে
নির্বাচন ঘিরে নীলফামারীতে সেনাবাহিনীর হেলিকপ্টার মহড়া

নির্বাচন ঘিরে নীলফামারীতে সেনাবাহিনীর হেলিকপ্টার মহড়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর হেলিড্রপ বা র...

3 সপ্তাহ আগে