Breaking News
দৈনিক জনপথ

রমজানের প্রস্তুতি: রোজা শুরুর আগে ১০টি জরুরি কাজ ও আমল

জনপথ ডেস্ক2,355
রমজানের প্রস্তুতি: রোজা শুরুর আগে ১০টি জরুরি কাজ ও আমল
রমজানের প্রস্তুতি: রোজা শুরুর আগে ১০টি জরুরি কাজ ও আমল

রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আবারও দরজায় কড়া নাড়ছে পবিত্র রমজান। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে এবারের রোজা। এই মাসে সংযম, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ পান মুমিনরা। তবে শুধু রোজা রাখলেই রমজানের পূর্ণ কল্যাণ লাভ হয় না; প্রয়োজন আগাম মানসিক, আত্মিক ও আমলগত প্রস্তুতি।

হাদিসে কুদসিতে আল্লাহ তায়ালা বলেন, “রোজা আমার জন্য, আমিই এর প্রতিদান দেব।” (মুসলিম)। এ কারণেই রমজানকে যথাযথভাবে কাজে লাগাতে আগে থেকেই প্রস্তুত হওয়া জরুরি। সাহাবায়ে কেরাম (রা.) রমজানের জন্য ছয় মাস আগেই দোয়া করতেন—এই মাস যেন তারা পান এবং ইবাদত কবুল হয়।

রমজানকে অর্থবহ করতে রোজা শুরুর আগে যে ১০টি গুরুত্বপূর্ণ প্রস্তুতি নেওয়া জরুরি—

১. দৃঢ় নিয়ত ও প্রতিজ্ঞা করা

রমজানের আগে মনে দৃঢ় সংকল্প নিতে হবে—এই মাসে গোনাহ থেকে দূরে থাকব, ইবাদতে মনোযোগী হব এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করব।

২. তাওবাহ ও ইসতেগফার বাড়ানো

বছরজুড়ে হওয়া ভুল ও গোনাহ থেকে ফিরে এসে খাঁটি তাওবাহ করা জরুরি। শুধু রমজান এলেই ক্ষমা হয়ে যাবে—এমন ধারণা ঠিক নয়। নিয়মিত ইসতেগফার মানুষকে ইবাদতের জন্য প্রস্তুত করে।

৩. কাজা রোজা আদায় করে নেওয়া

আগের রমজানের কোনো রোজা বাকি থাকলে শাবান মাসেই তা আদায় করে নেওয়া উত্তম। বিশেষ করে নারীদের জন্য এটি গুরুত্বপূর্ণ।

৪. রমজানের ফজিলত সম্পর্কে জানা

রমজানের মর্যাদা, ফজিলত ও বরকত সম্পর্কে কোরআন-হাদিস থেকে জেনে নেওয়া। এতে ইবাদতের আগ্রহ ও গুরুত্ব দুটোই বাড়ে।

৫. শিরক ও হিংসা থেকে নিজেকে মুক্ত রাখা

রমজানের সাধারণ ক্ষমা পেতে হলে শিরক ও অন্তরের হিংসা পরিহার করা জরুরি। এগুলো নেক আমল ধ্বংস করে দেয়।

৬. রোজার মাসআলা-মাসায়েল শেখা

রোজা ভঙ্গের কারণ, মাকরুহ বিষয় ও ফরজ বিধানগুলো জেনে নেওয়া দরকার, যাতে অজান্তে রোজা নষ্ট না হয়।

৭. শাবান মাসে আমলের অনুশীলন

রমজানের আগে শাবান মাসে নফল রোজা, কোরআন তিলাওয়াত ও নফল নামাজ বাড়িয়ে রমজানের জন্য নিজেকে প্রস্তুত করা।

৮. আগের রমজানের ঘাটতি চিহ্নিত করা

কেন তারাবিহ নিয়মিত হয়নি, কেন কোরআন খতম করা যায়নি—এসব কারণ খুঁজে নিয়ে এবার তা পূরণের পরিকল্পনা করা।

৯. রমজানের দৈনিক রুটিন বানানো

২৪ ঘণ্টার একটি সম্ভাব্য রুটিন ঠিক করলে ব্যস্ততার মাঝেও ইবাদত নিয়মিত রাখা সহজ হয়।

১০. রমজানের চাঁদ দেখার সুন্নাত পালন করা

শাবান মাসের ২৯ তারিখ সন্ধ্যায় নিজে চাঁদ দেখার চেষ্টা করা এবং চাঁদ দেখার দোয়া পড়ার প্রস্তুতি রাখা।

নতুন চাঁদ দেখে রাসুলুল্লাহ (সা.) যে দোয়া পড়তেন—

اَللهُ اَكْبَرُ اَللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْاِيْمَانِ وَالسَّلَامَةِ وَالْاِسْلَامِ

রমজান শুধু একটি মাস নয়, বরং পুরো জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সুযোগ। সচেতন প্রস্তুতি থাকলে এই মাস সত্যিকার অর্থেই আত্মশুদ্ধির মাস হয়ে উঠতে পারে।

সম্পর্কিত সংবাদ

যাদের দিয়ে কিয়ামতের ময়দানে বিচার শুরু হবে

যাদের দিয়ে কিয়ামতের ময়দানে বিচার শুরু হবে

মানুষ সাধারণত দুনিয়ার জীবনে সাফল্যের যে সংজ্ঞা কল্পনা করে, মহান আল্লাহর দরবারে তার মূল্যায়ন অনেক সময়...

3 মাস আগে
আজকের নামাজের সময়সূচি, ৬ মার্চ ২০২৬

আজকের নামাজের সময়সূচি, ৬ মার্চ ২০২৬

আজ শুক্রবার, ৬ মার্চ ২০২৬। বাংলা তারিখ ২১ ফাল্গুন ১৪৩২ এবং হিজরি ১৬ রমজান ১৪৪৭। পবিত্র রমজান মাসে মু...

3 মাস আগে
কিয়ামতের ময়দানে আমলনামা ও ন্যায়বিচার

কিয়ামতের ময়দানে আমলনামা ও ন্যায়বিচার

সুরা : বনি ইসরাঈল, আয়াত : ৭১ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ یَوۡمَ نَدۡعُوۡا كُلَّ اُنَاسٍۭ ب...

3 মাস আগে
শয়তানের কৌশল ও মুমিনের নিরাপত্তা: কোরআনের আলোকে ব্যাখ্যা

শয়তানের কৌশল ও মুমিনের নিরাপত্তা: কোরআনের আলোকে ব্যাখ্যা

কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা

3 মাস আগে
রোজা দেহকে সংযত করে, কোরআন আত্মাকে পরিশুদ্ধ করে

রোজা দেহকে সংযত করে, কোরআন আত্মাকে পরিশুদ্ধ করে

পবিত্র কোরআন শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়; এটি মুমিনের জীবনবিধান, হৃদয়ের প্রশান্তি এবং আখিরাতের মুক্...

3 মাস আগে
কোরআনের আলোকে ওসিলার প্রকৃত অর্থ ও সীমা

কোরআনের আলোকে ওসিলার প্রকৃত অর্থ ও সীমা

সুরা বনি ইসরাঈল আয়াত ৫৭ এ ওসিলা শব্দের অর্থ হলো নৈকট্য অর্জন। আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহর নৈকট্যলা...

3 মাস আগে
রমজানে নারীই পরিবারে ইবাদতের নেপথ্য অগ্রসেনানী

রমজানে নারীই পরিবারে ইবাদতের নেপথ্য অগ্রসেনানী

রমজান এলে ঘরের আবহ বদলে যায়। সাহরির শেষ প্রহরে আলো জ্বলে ওঠে, ইফতারের আগে ব্যস্ততা বাড়ে, কোরআনের সুর...

3 মাস আগে
ফিতনার যুগে দ্বীন রক্ষার পথ

ফিতনার যুগে দ্বীন রক্ষার পথ

মানুষের জীবনে এমন সময় আসে, যখন চারপাশের কোলাহল, প্রতিযোগিতা ও বিভ্রান্তি ঈমানের জন্য বড় হুমকিতে পরিণ...

3 মাস আগে
একটি ভালো কাজ অন্য ভালো কাজের সহায়ক

একটি ভালো কাজ অন্য ভালো কাজের সহায়ক

একটি ভালো কাজ আরেকটি ভালো কাজের সহায়ক—এই মৌলিক সত্যটি আমাদের জীবনচর্চার গভীরে প্রোথিত। নেক আমল যেমন ...

3 মাস আগে
পরিশুদ্ধ অন্তর লাভের চারটি কার্যকর উপায়

পরিশুদ্ধ অন্তর লাভের চারটি কার্যকর উপায়

মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো অন্তর। ইসলামে আত্মশুদ্ধির আলোচনাও মূলত অন্তরকে ঘিরে। কোরআ...

3 মাস আগে