দরজায় কড়া নাড়ছে পবিত্র রমজান মাস—মুসলিম উম্মাহর জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ মাস। তবে রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায় তার আগের দুই মাস থেকেই। আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজানের পূর্ববর্তী এই দুই মাস হলো রজব ও শাবান।
ইতোমধ্যে রজব মাস শেষ হয়েছে এবং বর্তমানে চলছে শাবান মাস। হাদিসের বর্ণনায় জানা যায়, এই মাসটি মুমিনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শাবান মাসে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ইবাদতে অধিক মনোযোগী হতেন এবং একটি দোয়া নিয়মিত বেশি পাঠ করতেন।
হাদিসে বর্ণিত আছে, রজব ও শাবান—উভয় মাসেই রাসুলুল্লাহ (সা.) এই দোয়া বেশি বেশি পড়তেন, যাতে রমজান পর্যন্ত পৌঁছানোর তাওফিক পাওয়া যায় এবং এই সময়গুলো বরকতময় হয়।
উক্ত দোয়াটি হলো—
“আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান, ওয়া বাল্লিগনা রমাদান।”
এর অর্থ—
“হে আল্লাহ! রজব ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদের রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন।”
(মুসনাদে আহমাদ, হাদিস : ২৫৯)
এই দোয়ার মাধ্যমে একজন মুমিন আল্লাহর কাছে রমজানের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতির তাওফিক কামনা করেন।











