Breaking News
দৈনিক জনপথ

সালাত ও যাকাত: দ্বীনের অবিচ্ছেদ্য দুই স্তম্ভ

জনপথ ডেস্ক••3,081
সালাত ও যাকাত: দ্বীনের অবিচ্ছেদ্য দুই স্তম্ভ
আবূ বকর (রা.) সালাত ও যাকাতকে ইসলামের অবিচ্ছেদ্য স্তম্ভ হিসেবে রক্ষার দৃঢ়তা প্রদর্শন করেছিলেন।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর মুসলিম সমাজ কঠিন পরীক্ষার মুখোমুখি হয়। নবুওয়াতের ছায়া সরে গেলে অনেকেই সালাত স্বীকার করলেও যাকাত আদায় থেকে বিরত থাকার ঘোষণা দেয়।

এই সংকটময় সময়ে খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন আবূ বকর সিদ্দীক (রা.)। তিনি বললেন:

وَاللهِ لأقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلاَةِ وَالزَّكَاةِ فَإِنَّ الزَّكَاةَ حَقُّ الْمَالِ وَاللهِ لَوْ مَنَعُونِي عَنَاقًا كَانُوا يُؤَدُّونَهَا إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهَا قَالَ عُمَرُ فَوَاللهِ مَا هُوَ إِلاَّ أَنْ قَدْ شَرَحَ اللهُ صَدْرَ أَبِي بَكْرٍ فَعَرَفْتُ أَنَّهُ الْحَقُّ

“আল্লাহর শপথ! তাদের বিরুদ্ধে নিশ্চয়ই আমি যুদ্ধ করবো যারা সালাত ও যাকাতের মধ্যে পার্থক্য করবে, কেননা যাকাত হল সম্পদের উপর আরোপিত হক্ব।”

উমার (রা.) বলেন, “আল্লাহ আবূ বকর (রা.)-এর হৃদয় বিশেষ জ্ঞানালোকে উদ্ভাসিত করেছেন, বিধায় তাঁর সিদ্ধান্তই যথার্থ।” (বুখারি, হাদিস: ১৪০০)

এই হাদিস ইসলামের মৌলিক কাঠামো সংরক্ষণে আবূ বকরের দৃঢ় ঈমান, গভীর প্রজ্ঞা ও শরয়ি অবস্থানের প্রমাণ। সালাত ও যাকাত উভয়ই ইসলামের স্তম্ভ; একটিকে বাদ দিলে অন্যটি পূর্ণতা পায় না। যাকাত কেবল আর্থিক অনুদান নয়; এটি আল্লাহর নির্ধারিত হক্ব, যা সমাজের ভারসাম্য রক্ষা করে।

এই ঐতিহাসিক উদাহরণ আজও প্রমাণ করে, ইবাদত ও সামাজিক ন্যায়ের বিধান অবিচ্ছেদ্য এবং খিলাফতের দায়িত্বই দ্বীনের মৌলিক বিধান রক্ষার অপরিহার্য কর্তব্য।

সম্পর্কিত সংবাদ

যাদের দিয়ে কিয়ামতের ময়দানে বিচার শুরু হবে

যাদের দিয়ে কিয়ামতের ময়দানে বিচার শুরু হবে

মানুষ সাধারণত দুনিয়ার জীবনে সাফল্যের যে সংজ্ঞা কল্পনা করে, মহান আল্লাহর দরবারে তার মূল্যায়ন অনেক সময়...

7 মাস আগে→
আজকের নামাজের সময়সূচি, ৬ মার্চ ২০২৬

আজকের নামাজের সময়সূচি, ৬ মার্চ ২০২৬

আজ শুক্রবার, ৬ মার্চ ২০২৬। বাংলা তারিখ ২১ ফাল্গুন ১৪৩২ এবং হিজরি ১৬ রমজান ১৪৪৭। পবিত্র রমজান মাসে মু...

7 মাস আগে→
কিয়ামতের ময়দানে আমলনামা ও ন্যায়বিচার

কিয়ামতের ময়দানে আমলনামা ও ন্যায়বিচার

সুরা : বনি ইসরাঈল, আয়াত : ৭১ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ یَوۡمَ نَدۡعُوۡا كُلَّ اُنَاسٍۭ ب...

7 মাস আগে→
শয়তানের কৌশল ও মুমিনের নিরাপত্তা: কোরআনের আলোকে ব্যাখ্যা

শয়তানের কৌশল ও মুমিনের নিরাপত্তা: কোরআনের আলোকে ব্যাখ্যা

কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা

7 মাস আগে→
রোজা দেহকে সংযত করে, কোরআন আত্মাকে পরিশুদ্ধ করে

রোজা দেহকে সংযত করে, কোরআন আত্মাকে পরিশুদ্ধ করে

পবিত্র কোরআন শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়; এটি মুমিনের জীবনবিধান, হৃদয়ের প্রশান্তি এবং আখিরাতের মুক্...

7 মাস আগে→
কোরআনের আলোকে ওসিলার প্রকৃত অর্থ ও সীমা

কোরআনের আলোকে ওসিলার প্রকৃত অর্থ ও সীমা

সুরা বনি ইসরাঈল আয়াত ৫৭ এ ওসিলা শব্দের অর্থ হলো নৈকট্য অর্জন। আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহর নৈকট্যলা...

7 মাস আগে→
রমজানে নারীই পরিবারে ইবাদতের নেপথ্য অগ্রসেনানী

রমজানে নারীই পরিবারে ইবাদতের নেপথ্য অগ্রসেনানী

রমজান এলে ঘরের আবহ বদলে যায়। সাহরির শেষ প্রহরে আলো জ্বলে ওঠে, ইফতারের আগে ব্যস্ততা বাড়ে, কোরআনের সুর...

7 মাস আগে→
ফিতনার যুগে দ্বীন রক্ষার পথ

ফিতনার যুগে দ্বীন রক্ষার পথ

মানুষের জীবনে এমন সময় আসে, যখন চারপাশের কোলাহল, প্রতিযোগিতা ও বিভ্রান্তি ঈমানের জন্য বড় হুমকিতে পরিণ...

7 মাস আগে→
একটি ভালো কাজ অন্য ভালো কাজের সহায়ক

একটি ভালো কাজ অন্য ভালো কাজের সহায়ক

একটি ভালো কাজ আরেকটি ভালো কাজের সহায়ক—এই মৌলিক সত্যটি আমাদের জীবনচর্চার গভীরে প্রোথিত। নেক আমল যেমন ...

7 মাস আগে→
পরিশুদ্ধ অন্তর লাভের চারটি কার্যকর উপায়

পরিশুদ্ধ অন্তর লাভের চারটি কার্যকর উপায়

মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো অন্তর। ইসলামে আত্মশুদ্ধির আলোচনাও মূলত অন্তরকে ঘিরে। কোরআ...

7 মাস আগে→