Breaking News
দৈনিক জনপথ

অনলাইনে গুজব রোধে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির ২৪ ঘণ্টার নজরদারি শুরু

জনপথ ডেস্ক2,641
অনলাইনে গুজব রোধে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির ২৪ ঘণ্টার নজরদারি শুরু
অনলাইনে গুজব রোধে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির ২৪ ঘণ্টার নজরদারি শুরু

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভুল তথ্য, ভুয়া খবর ও গুজব প্রতিরোধে বিশেষ সেল গঠন করেছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ)।

এই সেল সার্বক্ষণিক পর্যবেক্ষণ, তথ্য যাচাই-বাছাই এবং সত্যতা নিশ্চিত করার কাজ করবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি জানান, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি এই উদ্যোগ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার প্রেস উইং, প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করবে।

বিশেষ সহকারী বলেন, এজেন্সি থেকে সবাইকে অনুরোধ করা হচ্ছে যাতে কোনো তথ্য শেয়ার করার আগে উৎস যাচাই করে এবং সন্দেহজনক বা উসকানিমূলক কনটেন্ট পাওয়া সাপেক্ষে এজেন্সিকে তা অবহিত করে। দেশবিরোধী চক্রের ফাঁদে পড়ে ভুয়া তথ্য, ফটো কার্ড, ভিডিও ছাড়ানো থেকে আপনি নিজে বিরত থাকুন এবং আপনার বন্ধুদের সচেতন করুন। দেশের সাইবার স্পেইসকে নিরাপদ রাখার দায়িত্ব আমাদের সবার।

এই পোস্টে তিনি আরও জানান, সাইবার অপরাধ প্রতিরোধে জনগণের দ্রুত সহায়তার জন্য এনসিএসএ সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু হেল্পলাইন সেবা রেখেছে। পাশাপাশি নাগরিকদের অভিযোগ গ্রহণের জন্য চারটি ই-মেইল ঠিকানা প্রকাশ করেছে সংস্থাটি—

১. [email protected] : অনলাইন জুয়া সম্পর্কিত অভিযোগের জন্য

২. [email protected] : গুজব, misinformation বা disinformation সংক্রান্ত অভিযোগের জন্য

৩. [email protected] : ফেক প্রোফাইল, অডিও-ভিডিও, অশ্লীল বা ক্ষতিকর কনটেন্টের মাধ্যমে হয়রানির অভিযোগের জন্য

৪. [email protected] : গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (CII) প্রতিষ্ঠানগুলোর সাইবার হামলাসংক্রান্ত অভিযোগের জন্য।

এসব মেইলে যেকোনো সময় তথ্য ও অভিযোগ জানানো যাবে বলেও উল্লেখ করেন তিনি।

সম্পর্কিত সংবাদ

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

1 সপ্তাহ আগে
অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

দেশজুড়ে ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে রাখা এবং অবৈধ মজুত ও চোরাচালান রোধে নজরদারি জোরদার করেছে বর্ডার ...

1 সপ্তাহ আগে
বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর সৌদি আরবের বন্দর ছেড়ে আসা বাংলাদেশ শিপিং করপোরেশনের জা...

1 সপ্তাহ আগে
আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) দেশের বাণিজ্যঘাটতি বেড়ে প্রায় ১৬ দশমিক ৯১ বি...

1 সপ্তাহ আগে
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ...

1 সপ্তাহ আগে
আজকের দিন : ইতিহাসের আয়নায় ৪ মার্চ

আজকের দিন : ইতিহাসের আয়নায় ৪ মার্চ

প্রতিটি দিনই সময়ের স্রোতে মিলিয়ে যায়, কিন্তু কিছু দিন ইতিহাসের পাতায় স্থায়ী হয়ে থাকে। আজ বুধবার, ৪ ম...

1 মাস আগে
মেঘনা নদীতে মার্চ-এপ্রিল সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার

মেঘনা নদীতে মার্চ-এপ্রিল সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার

জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষণা করেছে, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘন...

1 মাস আগে
২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

প্রধানমন্ত্রী তারেক রহমানের অমর একুশে বইমেলার উদ্বোধন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চ...

1 মাস আগে
অবৈধ চাঁদাবাজি বন্ধে এমপির নির্দেশে মাইকিং

অবৈধ চাঁদাবাজি বন্ধে এমপির নির্দেশে মাইকিং

সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন নদীর ইজারাকৃত পয়েন্টে বিআইডব্লিউটিএর নির্ধারিত টোলের বাইরে চাঁদা উত্তোলন ব...

1 মাস আগে
যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিলেট নগরের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ...

1 মাস আগে