Breaking News
দৈনিক জনপথ

এক প্লেট ইফতারে খরচ পড়ছে ১৬৮ টাকা

জনপথ ডেস্ক1,934
এক প্লেট ইফতারে খরচ পড়ছে ১৬৮ টাকা
রমজান উপলক্ষে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে ইফতারসামগ্রীর দাম, এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।

পবিত্র রমজানের শুরুতেই রাজধানীর কাঁচাবাজার থেকে শুরু করে ইফতারসামগ্রীর দোকানগুলোতে পণ্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা গেছে। গত বছরের তুলনায় এ বছর ইফতারের প্রয়োজনীয় উপকরণের দাম ২৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। সরবরাহ স্বাভাবিক রাখার সরকারি আশ্বাস থাকলেও বাজারে মূল্যবৃদ্ধির এই প্রবণতায় চাপে পড়েছেন মধ্য ও নিম্নবিত্তের মানুষ।

রাজধানীর কারওয়ান বাজার ও মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে দেখা গেছে, ইফতারের অন্যতম অনুষঙ্গ লেবুর দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। বর্তমানে এক হালি লেবু বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়, যা গত বছর ছিল ৪০ থেকে ৫০ টাকা। একটি লেবুর দাম এখন ২০ থেকে ২৫ টাকা, যা দিয়ে এক গ্লাস শরবত তৈরি করতে হয়। এতে চিনি যোগ করলে প্রতি গ্লাস শরবতের খরচ দাঁড়ায় প্রায় ২৫ টাকা।

এ ছাড়া বেগুনি, আলুর চপ, পিঁয়াজু, ডিমচপ, খেজুর, মুড়ি, শসা, ছোলা, জিলাপি, বুন্দিয়া, আপেল, কলা, মাল্টা ও আঙুরসহ সাধারণ ইফতার আইটেম নিয়ে একটি প্লেট সাজাতে খরচ পড়ছে প্রায় ১৬৮ টাকা। একই পণ্য গত বছর কিনতে প্রায় ৩৪ টাকা কম খরচ হতো, অর্থাৎ এবারে প্রায় ২৬ শতাংশ বেশি ব্যয় হচ্ছে।

খেজুরের দামও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এক কেজি বরই খেজুর বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়, যা গত বছরের তুলনায় ১০০ থেকে ১৫০ টাকা বেশি। মুড়ির কেজি ৯০ টাকা, ছোলা কেজি ৭৫ থেকে ৯০ টাকা হলেও ভাজা ছোলা প্রতি কেজি বিক্রি হচ্ছে প্রায় ২০০ টাকায়। আলুর চপ, পিঁয়াজু ও বেগুনি প্রতিটি ১০ টাকা এবং ডিমচপ ২০ টাকায় বিক্রি হচ্ছে।

ফলের বাজারেও স্বস্তি নেই। আপেল, মাল্টা ও আঙুরের দাম কেজিতে ৩০ থেকে ৫০ টাকা বেড়ে ৪০০ টাকার ওপরে উঠেছে। আপেলের কেজি ৪২০ টাকা, মাল্টা ৪০০ টাকা এবং আঙুর ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। কলার হালি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।

মোহাম্মদপুর কৃষি মার্কেটে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী অপু ইসলাম বলেন, “প্রতিবছরই রমজানে দাম বাড়ে, এবারও ইফতারের প্রতিটি জিনিসের দাম বেড়েছে। কিন্তু আমাদের আয় বাড়েনি। ফলে ইফতারসামগ্রী কিনতে হিমশিম খেতে হচ্ছে।”

অন্যদিকে বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে পণ্যের দাম ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়ছে। কারওয়ান বাজারের খুচরা বিক্রেতা মাহিম মিয়া বলেন, “আমরা বেশি দামে কিনে সামান্য লাভে বিক্রি করছি। আড়ত থেকে পণ্য আনতেই আগের চেয়ে বেশি খরচ হচ্ছে।”

এদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার মনিটরিং করছে বলে জানিয়েছে। তবে সম্প্রতি মৌলভীবাজার ও রংপুরে অভিযান চালাতে গিয়ে ব্যবসায়ীদের বাধার মুখে পড়তে হয়েছে কর্মকর্তাদের। এতে বাজার নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে।

সম্পর্কিত সংবাদ

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) দেশের বাণিজ্যঘাটতি বেড়ে প্রায় ১৬ দশমিক ৯১ বি...

1 সপ্তাহ আগে
বাজেট ভাবনায় যুদ্ধের প্রভাব: উচ্চতর প্রবৃদ্ধির লক্ষ্যে নতুন নীতি

বাজেট ভাবনায় যুদ্ধের প্রভাব: উচ্চতর প্রবৃদ্ধির লক্ষ্যে নতুন নীতি

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে বাংলাদেশেও প্রভাব পড়তে শুরু করেছে। বাজারে বিভিন্ন...

1 মাস আগে
ভারতকে রাশিয়া থেকে তেল কেনায় সাময়িক ছাড় দিল যুক্তরাষ্ট্র

ভারতকে রাশিয়া থেকে তেল কেনায় সাময়িক ছাড় দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ ভারতের রাশিয়া থেকে তেল কেনার ওপর সাময়িক ছাড় দিয়েছে। এই বিশেষ ছাড় ৩০ দিনের ...

1 মাস আগে
বাংলাদেশে পেট্রোল সরবরাহ কমানোর পরিকল্পনা

বাংলাদেশে পেট্রোল সরবরাহ কমানোর পরিকল্পনা

বাংলাদেশে পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল সরবরাহ কমানোর বিষয়ে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পেট্রোল নিয়ন্ত...

1 মাস আগে
মধ্যপ্রাচ্য সংকটে আজও ২৫ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্য সংকটে আজও ২৫ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা অস্থিরতার প্রভাব দেশের আকাশপথেও স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। ইরান, ইরাক, কু...

1 মাস আগে
সোনার দামে বড় পতন, ৪ মার্চের ভরির মূল্য প্রকাশ

সোনার দামে বড় পতন, ৪ মার্চের ভরির মূল্য প্রকাশ

টানা ছয় দফা বৃদ্ধি ঘটানোর পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কমেছে। বুধবার (৪ মার্চ) সকালে Bangladesh...

1 মাস আগে
সংঘাত অব্যাহত, তেলের দাম আরো বেড়েছে

সংঘাত অব্যাহত, তেলের দাম আরো বেড়েছে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেলের দাম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তেল উৎপাদনকারী এই অঞ্চলে...

1 মাস আগে
বাম্পার ফলনেও লোকসানে জয়পুরহাটের আলুচাষিরা

বাম্পার ফলনেও লোকসানে জয়পুরহাটের আলুচাষিরা

উত্তরাঞ্চলের কৃষিনির্ভর জেলা জয়পুরহাটে চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হলেও বাজারে দামের ভয়াবহ ধসে চরম ...

1 মাস আগে
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারিত হওয়ায় বৈদেশিক মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হার জ...

1 মাস আগে
জ্বালানি খাতে অশনিসংকেত: ভয়ানক প্রভাব পড়তে পারে অর্থনীতিতে

জ্বালানি খাতে অশনিসংকেত: ভয়ানক প্রভাব পড়তে পারে অর্থনীতিতে

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর সামরিক সংঘাত বিশ্বজুড়ে উত্তেজনা বাড়িয়েছে। দীর্ঘস্থায়ী হলে এবং...

1 মাস আগে