Breaking News
দৈনিক জনপথ

নতুন নকশায় বাজারে আসছে ৫০০ টাকার নোট

জনপথ ডেস্ক2,625
নতুন নকশায় বাজারে আসছে ৫০০ টাকার নোট
নতুন নকশায় বাজারে আসছে ৫০০ টাকার নোট

বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে তুলে ধরে নতুন নকশার ৫০০ টাকার নোট বাজারে আনছে বাংলাদেশ ব্যাংক। ২০২৪ সালের ছাত্র–জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে সব মূল্যমানের নোট নতুনভাবে ছাপানোর যে সিদ্ধান্ত নিয়েছিল, তার ধারাবাহিকতাতেই বৃহস্পতিবার থেকে বাজারে আসছে নতুন এই নোট। মঙ্গলবার (২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোটটি প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে, পরে ধাপে ধাপে অন্যান্য শাখায় পাওয়া যাবে। গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নোটটির দৈর্ঘ্য ১৫২ মিলিমিটার ও প্রস্থ ৬৫ মিলিমিটার।

নোটের সামনের বাম পাশে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার, আর মাঝখানে জলছাপে ফুটে উঠেছে পাতা ও কলিসহ জাতীয় ফুল শাপলা। পেছনের অংশে যুক্ত করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি। নিরাপত্তা বৈশিষ্ট্যেও এসেছে পরিবর্তন। জলছাপ হিসেবে ব্যবহার করা হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ, যার নিচে ইলেকট্রো টাইপে দেখা যাবে ‘৫০০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম। নোটের সামগ্রিক নকশায় সবুজ রঙের আধিক্য রাখা হয়েছে।

নোটটিতে নিরাপত্তার জন্য সংযোজন করা হয়েছে ১০টি বিশেষ বৈশিষ্ট্য—এর মধ্যে রঙ পরিবর্তনশীল কালি রয়েছে, যা নোট নড়ালে ডান পাশের ‘৫০০’ লেখাটিকে সবুজ থেকে নীল রঙে পরিবর্তন করে। লাল–সোনালি রঙের পেঁচানো নিরাপত্তা সুতায় আলো ফেললে ‘৫০০ টাকা’ লেখা স্পষ্ট দেখা যায়। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নোটের নিচে ডান দিকে পাঁচটি উঁচু বৃত্ত রাখা হয়েছে। শহীদ মিনারসহ কিছু অংশ ইন্টাগ্লিও প্রিন্টে হওয়ায় স্পর্শে উঁচু অনুভূত হবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শিরোনামের নতুন সিরিজের অংশ হিসেবে এ নোট বাজারে আসছে। এর আগে একই সিরিজে ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকার নোট ইস্যু করা হয়েছে।

নতুন নোট চালুর পরও প্রচলিত সব পুরনো নোট ও কয়েন আগের মতোই বৈধ থাকবে। পাশাপাশি মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ অবিনিময়যোগ্য নমুনা নোট মুদ্রণ করা হয়েছে, যা নির্ধারিত মূল্যে মিরপুরের টাকা জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে

সম্পর্কিত সংবাদ

আজকের দিন : ইতিহাসের আয়নায় ৪ মার্চ

আজকের দিন : ইতিহাসের আয়নায় ৪ মার্চ

প্রতিটি দিনই সময়ের স্রোতে মিলিয়ে যায়, কিন্তু কিছু দিন ইতিহাসের পাতায় স্থায়ী হয়ে থাকে। আজ বুধবার, ৪ ম...

1 দিন আগে
মেঘনা নদীতে মার্চ-এপ্রিল সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার

মেঘনা নদীতে মার্চ-এপ্রিল সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার

জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষণা করেছে, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘন...

6 দিন আগে
২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

প্রধানমন্ত্রী তারেক রহমানের অমর একুশে বইমেলার উদ্বোধন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চ...

1 সপ্তাহ আগে
অবৈধ চাঁদাবাজি বন্ধে এমপির নির্দেশে মাইকিং

অবৈধ চাঁদাবাজি বন্ধে এমপির নির্দেশে মাইকিং

সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন নদীর ইজারাকৃত পয়েন্টে বিআইডব্লিউটিএর নির্ধারিত টোলের বাইরে চাঁদা উত্তোলন ব...

1 সপ্তাহ আগে
যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিলেট নগরের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ...

1 সপ্তাহ আগে
পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল শুরু হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল শুরু হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ...

1 সপ্তাহ আগে
আজ থেকে নতুন সূচিতে মেট্রোরেল, যা রাখা যাবে ইফতারে

আজ থেকে নতুন সূচিতে মেট্রোরেল, যা রাখা যাবে ইফতারে

মাহে রমজানের প্রথম দিন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে ঢাকা মেট্রোরেল নতুন সময়সূচিতে চলবে। পরিচালনা...

2 সপ্তাহ আগে
জাতির সূর্যসন্তানদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা

জাতির সূর্যসন্তানদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর সাভার জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা...

2 সপ্তাহ আগে
তারেক রহমান–জামায়াত আমির বৈঠক: সংলাপে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত

তারেক রহমান–জামায়াত আমির বৈঠক: সংলাপে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত

তারেক রহমান জামায়াত আমির ডা. শফিকুর রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ভবি...

2 সপ্তাহ আগে
নির্বাচন ঘিরে নীলফামারীতে সেনাবাহিনীর হেলিকপ্টার মহড়া

নির্বাচন ঘিরে নীলফামারীতে সেনাবাহিনীর হেলিকপ্টার মহড়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর হেলিড্রপ বা র...

3 সপ্তাহ আগে