Breaking News
দৈনিক জনপথ

নির্বাচনের আগে বাংলাদেশে আসছেন না বিশিষ্ট ইসলামী স্কলার ডা. জাকির নায়েক।

জনপথ ডেস্ক3,094
নির্বাচনের আগে বাংলাদেশে আসছেন না বিশিষ্ট ইসলামী স্কলার ডা. জাকির নায়েক।
নির্বাচনের আগে বাংলাদেশে আসছেন না বিশিষ্ট ইসলামী স্কলার ডা. জাকির নায়েক।

সরকার থেকে অনুমতি না মেলায় নির্বাচনের আগে বাংলাদেশে আসছেন না বিশিষ্ট ইসলামী স্কলার ডা. জাকির নায়েক। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট এ তথ্য জানায়।

স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট জানায়, তারা আশাবাদী যে, নির্বাচনের পরে জাকির নায়েককে বাংলাদেশে আসতে দেওয়ার অনুমতি মিলবে। জাকির নায়েককে ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনের জন্য ঢাকায় আনতে চেয়েছিল।

কিন্তু গত ৪ নভেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভায় তাকে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয়। সভায় আলোচনা হয়, জাকির নায়েক বাংলাদেশে এলে প্রচুর জনসমাগম হবে। জনসমাগম নিয়ন্ত্রণে প্রচুর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যের প্রয়োজন হবে। জাকির নায়েকের ঢাকায় আসাকে কেন্দ্র করে এই মুহূর্তে এত সদস্য সেখানে মোতায়েনের সুযোগ নেই।

সবাই এখন নির্বাচনমুখী।

সভায় সিদ্ধান্ত হয়, জাতীয় নির্বাচনের পর তিনি ঢাকায় আসতে পারেন। তবে নির্বাচনের আগে নয়।

স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের সংবাদ সম্মেলনে বলা হয়, আমরা গত ৪-৫ বছর ধরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ডা. জাকির নায়েককে বাংলাদেশে আমন্ত্রণ জানানোর জন্য নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চালিয়ে আসছি।

বহু চেষ্টার পর ২০২৫ সালের ৩১ জুলাই ডা. নায়েক নিজের পক্ষ থেকে বাংলাদেশ সফর ও লেকচার প্রোগ্রামে অংশগ্রহণের বিষয়ে লিখিত সম্মতি দেন।

এতে আরো বলা হয়, এরপর আমরা বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহে প্রয়োজনীয় অনুমতির জন্য আনুষ্ঠানিক আবেদন করি। অনুমোদন পাওয়ার পর আমরা দেশীয় ও আন্তর্জাতিক মানদণ্ডে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু করি। এর মধ্যে পাঁচতারা হোটেল, ভেন্যু, লজিস্টিকস, মার্কেটিং, প্রোডাকশনসহ অন্যান্য অপরিহার্য খাতে কোটি কোটি টাকা ব্যয় হয়ে গিয়েছে।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, হঠাৎ করেই গত ৪ নভেম্বর কিছু সংবাদে দেখা যায়, বিশ্ববিখ্যাত ইসলামী বক্তা ডা. জাকির নায়েকের বাংলাদেশ সফরের অনুমতি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আমরা এই সংবাদে গভীরভাবে বিস্মিত ও উদ্বিগ্ন। সরকারি অনুমোদন ও নির্দেশনার ভিত্তিতে আমরা ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছি এবং বিপুল আর্থিক বিনিয়োগ করেছি। আমরা আশা করি, সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহ বিষয়টি নির্বাচন পরবর্তীতে অনুমোদন প্রদান করবেন এবং স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট ডা. জাকির নায়েকের সম্মতিক্রমে পরবর্তী তারিখ ঘোষণা করবে।

সম্পর্কিত সংবাদ

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

2 মাস আগে
অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

দেশজুড়ে ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে রাখা এবং অবৈধ মজুত ও চোরাচালান রোধে নজরদারি জোরদার করেছে বর্ডার ...

2 মাস আগে
বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর সৌদি আরবের বন্দর ছেড়ে আসা বাংলাদেশ শিপিং করপোরেশনের জা...

2 মাস আগে
আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) দেশের বাণিজ্যঘাটতি বেড়ে প্রায় ১৬ দশমিক ৯১ বি...

2 মাস আগে
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ...

2 মাস আগে
আজকের দিন : ইতিহাসের আয়নায় ৪ মার্চ

আজকের দিন : ইতিহাসের আয়নায় ৪ মার্চ

প্রতিটি দিনই সময়ের স্রোতে মিলিয়ে যায়, কিন্তু কিছু দিন ইতিহাসের পাতায় স্থায়ী হয়ে থাকে। আজ বুধবার, ৪ ম...

3 মাস আগে
মেঘনা নদীতে মার্চ-এপ্রিল সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার

মেঘনা নদীতে মার্চ-এপ্রিল সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার

জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষণা করেছে, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘন...

3 মাস আগে
২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

প্রধানমন্ত্রী তারেক রহমানের অমর একুশে বইমেলার উদ্বোধন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চ...

3 মাস আগে
অবৈধ চাঁদাবাজি বন্ধে এমপির নির্দেশে মাইকিং

অবৈধ চাঁদাবাজি বন্ধে এমপির নির্দেশে মাইকিং

সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন নদীর ইজারাকৃত পয়েন্টে বিআইডব্লিউটিএর নির্ধারিত টোলের বাইরে চাঁদা উত্তোলন ব...

3 মাস আগে
যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিলেট নগরের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ...

3 মাস আগে