Breaking News
দৈনিক জনপথ

মানবতাবিরোধী অপরাধ: আত্মসমর্পণ করলেন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আবুল কালাম

জনপথ ডেস্ক3,432
মানবতাবিরোধী অপরাধ: আত্মসমর্পণ করলেন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আবুল কালাম
মানবতাবিরোধী অপরাধ: আত্মসমর্পণ করলেন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আবুল কালাম

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন।

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু মিয়া আত্মসমর্পণ করেছেন।

আজ বুধবার (২১ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি আত্মসমর্পণ করেন।

এর আগে, ২০২৫ সালের ২২ অক্টোবর সরকার মাওলানা আবুল কালাম আজাদের মৃত্যুদণ্ডাদেশ এক বছরের জন্য স্থগিত করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (কারা-২) শাখা থেকে জারি করা এক আদেশে জানানো হয়, আদালতে আত্মসমর্পণপূর্বক আপিল দায়েরের শর্তে তার দণ্ডাদেশ এক বছরের জন্য স্থগিত থাকবে।

সরকারি আদেশ অনুযায়ী, সুপ্রিম কোর্টে আপিল দায়েরের আগে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে বলা হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে মাওলানা আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দেন। রায়ের পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

পরবর্তীতে ২০২৫ সালের ৮ জুলাই সাজা স্থগিত চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হলে, সেই আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত দণ্ডাদেশ এক বছরের জন্য স্থগিত করা হয়।

সম্পর্কিত সংবাদ

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

3 মাস আগে
অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

দেশজুড়ে ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে রাখা এবং অবৈধ মজুত ও চোরাচালান রোধে নজরদারি জোরদার করেছে বর্ডার ...

3 মাস আগে
বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর সৌদি আরবের বন্দর ছেড়ে আসা বাংলাদেশ শিপিং করপোরেশনের জা...

3 মাস আগে
আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) দেশের বাণিজ্যঘাটতি বেড়ে প্রায় ১৬ দশমিক ৯১ বি...

3 মাস আগে
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ...

3 মাস আগে
আজকের দিন : ইতিহাসের আয়নায় ৪ মার্চ

আজকের দিন : ইতিহাসের আয়নায় ৪ মার্চ

প্রতিটি দিনই সময়ের স্রোতে মিলিয়ে যায়, কিন্তু কিছু দিন ইতিহাসের পাতায় স্থায়ী হয়ে থাকে। আজ বুধবার, ৪ ম...

4 মাস আগে
মেঘনা নদীতে মার্চ-এপ্রিল সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার

মেঘনা নদীতে মার্চ-এপ্রিল সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার

জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষণা করেছে, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘন...

5 মাস আগে
২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

প্রধানমন্ত্রী তারেক রহমানের অমর একুশে বইমেলার উদ্বোধন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চ...

5 মাস আগে
অবৈধ চাঁদাবাজি বন্ধে এমপির নির্দেশে মাইকিং

অবৈধ চাঁদাবাজি বন্ধে এমপির নির্দেশে মাইকিং

সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন নদীর ইজারাকৃত পয়েন্টে বিআইডব্লিউটিএর নির্ধারিত টোলের বাইরে চাঁদা উত্তোলন ব...

5 মাস আগে
যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিলেট নগরের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ...

5 মাস আগে