Breaking News
দৈনিক জনপথ

রোজার বাজারে চেনা সিন্ডিকেট সক্রিয়, সব পণ্যের দাম চড়া

জনপথ ডেস্ক1,917
রোজার বাজারে চেনা সিন্ডিকেট সক্রিয়, সব পণ্যের দাম চড়া
রমজানকে ঘিরে রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, চাপে পড়েছেন সাধারণ ভোক্তারা।

রোজা সামনে রেখে রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা গেছে। ইফতার ও সাহরির সঙ্গে সংশ্লিষ্ট প্রায় সব পণ্যের দামই বেড়েছে। বাড়তি দামকে ‘জায়েজ’ করতে খুচরা বিক্রেতারা পাইকারদের এবং পাইকাররা আমদানিকারকদের দায়ী করছেন। কেউ সরবরাহ সংকট, কেউ পরিবহন খরচ বৃদ্ধিকে কারণ হিসেবে উল্লেখ করছেন। তবে ভোক্তাদের অভিযোগ, রমজান এলেই একটি অসাধু সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেয়।

রাজধানীর মোহাম্মদপুর টাউন হল, কৃষি মার্কেট, মহাখালী কাঁচাবাজার ও জোয়ারসাহারা বাজার ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে কিছু পণ্যের দাম দ্বিগুণ পর্যন্ত বেড়েছে। বিশেষ করে লেবু, বেগুন, শসা, পেঁয়াজ, খেজুর, মুরগি, মাংস ও ফলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। লেবু আকারভেদে প্রতি হালি ৮০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে, কোথাও কোথাও ১৬০ টাকাও চাওয়া হচ্ছে। বেগুনের কেজি ১০০ থেকে ১৪০ টাকা এবং দেশি শসা ১২০ থেকে ১৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের কেজিও বেড়ে হয়েছে ২০০ থেকে ২৪০ টাকা।

পেঁয়াজের দামও বেড়েছে। পাইকারিতে কেজি ৫৩ থেকে ৫৬ টাকা এবং খুচরায় ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। ছোলার দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়ে এখন ৯৫ থেকে ১০৫ টাকায় বিক্রি হচ্ছে। মসুর ডালের দামও বেশি, ছোট দানার মসুর ডাল কেজিতে ১৬০ টাকা, মাঝারি দানার ১১৫ থেকে ১২০ টাকা এবং মোটা দানার মসুর ডাল ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

রমজানকে কেন্দ্র করে মুরগি ও মাংসের দামও বেড়েছে। সোনালি মুরগি কেজি ৩২০ থেকে ৩৪০ টাকা এবং ব্রয়লার মুরগি ২০০ থেকে ২১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। খাসির মাংস কেজি এক হাজার ৩০০ টাকা এবং গরুর মাংস কেজি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, চাহিদা বেড়ে যাওয়ায় খামারি পর্যায়ে দাম বৃদ্ধি পেয়েছে।

খেজুরের বাজারেও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখা গেছে। গত দুই সপ্তাহে জাতভেদে খেজুরের দাম কেজিতে ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে। খুচরা বাজারে সুক্কারি খেজুর ৮০০ থেকে ৯০০ টাকা, মেডজুল ১,৪০০ থেকে ১,৬০০ টাকা, আজওয়া খেজুর ১,১০০ থেকে ১,৪০০ টাকা এবং মরিয়ম খেজুর ১,১০০ থেকে ১,৫০০ টাকায় বিক্রি হচ্ছে। শুল্ক কমানোর পরও খেজুরের দাম কমেনি বলে অভিযোগ রয়েছে।

ফলের বাজারেও একই চিত্র। কলার দাম ডজনপ্রতি ৪০ থেকে ৬০ টাকা বেড়েছে। পেয়ারা কেজি ১০০ থেকে ১৫০ টাকা এবং আনারস প্রতিটি ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বিদেশি ফলের দাম আগে থেকেই বেশি ছিল, রমজান উপলক্ষে তা আরও বেড়েছে।

ভোক্তারা বলছেন, সীমিত আয়ের মানুষের জন্য এই মূল্যবৃদ্ধি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাজার তদারকি জোরদার না হলে এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) দেশের বাণিজ্যঘাটতি বেড়ে প্রায় ১৬ দশমিক ৯১ বি...

1 সপ্তাহ আগে
বাজেট ভাবনায় যুদ্ধের প্রভাব: উচ্চতর প্রবৃদ্ধির লক্ষ্যে নতুন নীতি

বাজেট ভাবনায় যুদ্ধের প্রভাব: উচ্চতর প্রবৃদ্ধির লক্ষ্যে নতুন নীতি

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে বাংলাদেশেও প্রভাব পড়তে শুরু করেছে। বাজারে বিভিন্ন...

1 মাস আগে
ভারতকে রাশিয়া থেকে তেল কেনায় সাময়িক ছাড় দিল যুক্তরাষ্ট্র

ভারতকে রাশিয়া থেকে তেল কেনায় সাময়িক ছাড় দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ ভারতের রাশিয়া থেকে তেল কেনার ওপর সাময়িক ছাড় দিয়েছে। এই বিশেষ ছাড় ৩০ দিনের ...

1 মাস আগে
বাংলাদেশে পেট্রোল সরবরাহ কমানোর পরিকল্পনা

বাংলাদেশে পেট্রোল সরবরাহ কমানোর পরিকল্পনা

বাংলাদেশে পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল সরবরাহ কমানোর বিষয়ে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পেট্রোল নিয়ন্ত...

1 মাস আগে
মধ্যপ্রাচ্য সংকটে আজও ২৫ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্য সংকটে আজও ২৫ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা অস্থিরতার প্রভাব দেশের আকাশপথেও স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। ইরান, ইরাক, কু...

1 মাস আগে
সোনার দামে বড় পতন, ৪ মার্চের ভরির মূল্য প্রকাশ

সোনার দামে বড় পতন, ৪ মার্চের ভরির মূল্য প্রকাশ

টানা ছয় দফা বৃদ্ধি ঘটানোর পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কমেছে। বুধবার (৪ মার্চ) সকালে Bangladesh...

1 মাস আগে
সংঘাত অব্যাহত, তেলের দাম আরো বেড়েছে

সংঘাত অব্যাহত, তেলের দাম আরো বেড়েছে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেলের দাম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তেল উৎপাদনকারী এই অঞ্চলে...

1 মাস আগে
বাম্পার ফলনেও লোকসানে জয়পুরহাটের আলুচাষিরা

বাম্পার ফলনেও লোকসানে জয়পুরহাটের আলুচাষিরা

উত্তরাঞ্চলের কৃষিনির্ভর জেলা জয়পুরহাটে চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হলেও বাজারে দামের ভয়াবহ ধসে চরম ...

1 মাস আগে
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারিত হওয়ায় বৈদেশিক মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হার জ...

1 মাস আগে
জ্বালানি খাতে অশনিসংকেত: ভয়ানক প্রভাব পড়তে পারে অর্থনীতিতে

জ্বালানি খাতে অশনিসংকেত: ভয়ানক প্রভাব পড়তে পারে অর্থনীতিতে

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর সামরিক সংঘাত বিশ্বজুড়ে উত্তেজনা বাড়িয়েছে। দীর্ঘস্থায়ী হলে এবং...

1 মাস আগে