Breaking News
দৈনিক জনপথ

কালাই বড়িতেই ঘুরছে অর্থের চাকা, বদলাচ্ছে শত কারিগরের জীবন

জনপথ ডেস্ক2,515
কালাই বড়িতেই ঘুরছে অর্থের চাকা, বদলাচ্ছে শত কারিগরের জীবন
কালাই বড়িতেই ঘুরছে অর্থের চাকা, বদলাচ্ছে শত কারিগরের জীবন

ভোরের আলো ঠিকমতো ছড়িয়ে পড়ার আগেই রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কাশিয়াপুকুর গ্রাম জেগে ওঠে। গ্রামের পাকা রাস্তার দুই ধারে সারি সারি চাটাই পাতা থাকে আগের রাত থেকেই। তার ওপর গোল গোল করে সাজানো কালাই ডালের বড়ি।

রোদের প্রথম ছোঁয়ায় ধীরে ধীরে শুকাতে থাকা এসব বড়ির মধ্যেই লুকিয়ে আছে শত বছরের ঐতিহ্য আর কয়েকশ মানুষের জীবিকার গল্প।

বাপ–দাদার আমল থেকে চলে আসা বড়ি তৈরির কাজই এই গ্রামের প্রায় ২০০টি পরিবারের প্রধান অবলম্বন। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা ধরে রেখেছেন এ ব্যতিক্রমী পেশা। এখন এই বড়ি বিক্রি করেই প্রতিটি পরিবার মাসে গড়ে ৩০ হাজার থেকে ৭০ হাজার টাকা আয় করছে, যা গ্রামীণ জীবনে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে এনেছে।

শীত ও শুষ্ক মৌসুম এলেই গ্রামের প্রতিটি বাড়িতে শুরু হয় নিরবচ্ছিন্ন কর্মযজ্ঞ। রাত ১২টার দিকে মাষকলাইয়ের ডাল, কুমড়া ও আতপ চাল ভিজিয়ে বড়ি তৈরির প্রস্তুতি শুরু হয়। রাত ৩টায় ঠান্ডা পানি দিয়ে ডাল ধুয়ে পরিষ্কার করা হয়। এরপর মেশিনে পিষে ভোর হওয়ার আগেই বড়ি বানানোর মিশ্রণ প্রস্তুত করা হয়। সকাল ৬টা থেকেই নারী–পুরুষ সবাই মিলে চাটাইয়ে সারি সারি বড়ি সাজান। টানা তিন থেকে চার দিন রোদে শুকানোর পর বড়ি বাজারজাতের উপযোগী হয়।

পুঠিয়ার কালাই বড়ির কদর এখন আর শুধু স্থানীয় বাজারেই সীমাবদ্ধ নয়। দেশের বিভিন্ন জেলার পাশাপাশি দিনাজপুরের হিলি বন্দর হয়ে প্রতিবেশী দেশ ভারতেও রপ্তানি হচ্ছে এই বড়ি। ফলে কৃষক ও কারিগররা আর্থিকভাবে হচ্ছেন আরও লাভবান। কেউ সন্তানদের লেখাপড়ার খরচ চালাচ্ছেন, কেউ ঘর সংস্কার করছেন, কেউ বা নতুন স্বপ্ন বুনছেন।

কাশিয়াপুকুর গ্রামের মো. নুরুল ইসলাম বলেন, বাপ–দাদার আমল থেকেই কুমড়াবড়ি তৈরি আমাদের একমাত্র পেশা। শুনেছি, পুঠিয়ার রানী ভুবন মোহনী দেবীরও এই বড়ি খুব প্রিয় ছিল।

একই গ্রামের কৃষক সেকেন্দার আলী জানান, প্রতিদিন প্রায় দুই মণ কালাই দিয়ে বড়ি তৈরি করেন তিনি। মানভেদে প্রতি কেজি বড়ি ১৬০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হয়। সব খরচ বাদ দিয়ে তার মাসিক আয় প্রায় ৫০–৬০ হাজার টাকা।

কৃষানি নাজমা খাতুন বলেন, ভোর হওয়ার আগেই চার–পাঁচজন নারী শ্রমিক কাজ শুরু করেন। তাদের দৈনিক ৭০০ টাকা করে মজুরি দেওয়া হয়। এই কাজই তার পরিবারের একমাত্র আয়ের উৎস।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মিতা সরকার জানান, বাঙালির খাদ্য সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা এই বড়ি কৃষকদের জন্য বাড়তি আয়ের বড় সুযোগ তৈরি করেছে। মাষকলাই চাষে প্রণোদনা দেওয়া হচ্ছে, যাতে কৃষকরা আরও উৎসাহ পান। পরিকল্পিত সহায়তা ও প্রশিক্ষণ পেলে এটি গ্রামীণ অর্থনীতির একটি শক্তিশালী শিল্পে পরিণত হতে পারে।

সম্পর্কিত সংবাদ

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) দেশের বাণিজ্যঘাটতি বেড়ে প্রায় ১৬ দশমিক ৯১ বি...

1 সপ্তাহ আগে
বাজেট ভাবনায় যুদ্ধের প্রভাব: উচ্চতর প্রবৃদ্ধির লক্ষ্যে নতুন নীতি

বাজেট ভাবনায় যুদ্ধের প্রভাব: উচ্চতর প্রবৃদ্ধির লক্ষ্যে নতুন নীতি

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে বাংলাদেশেও প্রভাব পড়তে শুরু করেছে। বাজারে বিভিন্ন...

1 মাস আগে
ভারতকে রাশিয়া থেকে তেল কেনায় সাময়িক ছাড় দিল যুক্তরাষ্ট্র

ভারতকে রাশিয়া থেকে তেল কেনায় সাময়িক ছাড় দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ ভারতের রাশিয়া থেকে তেল কেনার ওপর সাময়িক ছাড় দিয়েছে। এই বিশেষ ছাড় ৩০ দিনের ...

1 মাস আগে
বাংলাদেশে পেট্রোল সরবরাহ কমানোর পরিকল্পনা

বাংলাদেশে পেট্রোল সরবরাহ কমানোর পরিকল্পনা

বাংলাদেশে পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল সরবরাহ কমানোর বিষয়ে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পেট্রোল নিয়ন্ত...

1 মাস আগে
মধ্যপ্রাচ্য সংকটে আজও ২৫ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্য সংকটে আজও ২৫ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা অস্থিরতার প্রভাব দেশের আকাশপথেও স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। ইরান, ইরাক, কু...

1 মাস আগে
সোনার দামে বড় পতন, ৪ মার্চের ভরির মূল্য প্রকাশ

সোনার দামে বড় পতন, ৪ মার্চের ভরির মূল্য প্রকাশ

টানা ছয় দফা বৃদ্ধি ঘটানোর পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কমেছে। বুধবার (৪ মার্চ) সকালে Bangladesh...

1 মাস আগে
সংঘাত অব্যাহত, তেলের দাম আরো বেড়েছে

সংঘাত অব্যাহত, তেলের দাম আরো বেড়েছে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেলের দাম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তেল উৎপাদনকারী এই অঞ্চলে...

1 মাস আগে
বাম্পার ফলনেও লোকসানে জয়পুরহাটের আলুচাষিরা

বাম্পার ফলনেও লোকসানে জয়পুরহাটের আলুচাষিরা

উত্তরাঞ্চলের কৃষিনির্ভর জেলা জয়পুরহাটে চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হলেও বাজারে দামের ভয়াবহ ধসে চরম ...

1 মাস আগে
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারিত হওয়ায় বৈদেশিক মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হার জ...

1 মাস আগে
জ্বালানি খাতে অশনিসংকেত: ভয়ানক প্রভাব পড়তে পারে অর্থনীতিতে

জ্বালানি খাতে অশনিসংকেত: ভয়ানক প্রভাব পড়তে পারে অর্থনীতিতে

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর সামরিক সংঘাত বিশ্বজুড়ে উত্তেজনা বাড়িয়েছে। দীর্ঘস্থায়ী হলে এবং...

1 মাস আগে