দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। এবার ভরিতে সোনার দাম কমেছে ৩ হাজার ২৬৬ টাকা। ফলে নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দাম রবিবার (৮ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হয়েছে এবং আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) একই দামে সোনা বিক্রি হচ্ছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।
নতুন দামে সোনার মূল্য—
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
এদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরি ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকা।











