Breaking News
দৈনিক জনপথ

হেদায়াত ও শাস্তি: সব ফায়সালা আল্লাহর হাতে

জনপথ ডেস্ক••3,690
হেদায়াত ও শাস্তি: সব ফায়সালা আল্লাহর হাতে
সুরা বনি ইসরাঈল, আয়াত ৫৪-এর অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা তুলে ধরা হলো।

سورة بَنِي إِسْرَائِيل، آية ٥٤

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে

رَبُّكُمۡ اَعۡلَمُ بِكُمۡ ؕ اِنۡ یَّشَاۡ یَرۡحَمۡكُمۡ اَوۡ اِنۡ یَّشَاۡ یُعَذِّبۡكُمۡ ؕ وَ مَاۤ اَرۡسَلۡنٰكَ عَلَیۡهِمۡ وَكِیۡلًا ﴿۵۴﴾

সরল অনুবাদ:
৫৪. তোমাদের রব তোমাদের সম্পর্কে অধিক অবগত। ইচ্ছে করলে তিনি তোমাদের প্রতি দয়া করবেন অথবা ইচ্ছে করলে তোমাদেরকে শাস্তি দেবেন; আর আমি আপনাকে তাদের কর্মবিধায়ক করে পাঠাইনি।

সংক্ষিপ্ত ব্যাখ্যা:
সুরা বনি ইসরাঈলের এই আয়াতটিতে যদি সম্বোধন মুশরিকদেরকে করা হয়, তাহলে ‘দয়া করা’ অর্থ ইসলাম গ্রহণের তওফীক দান, এবং শাস্তি বলতে মৃত্যু শিরকের উপর হওয়া।

যদি সম্বোধন মুমিনদের জন্য হয়, তাহলে দয়া অর্থ কাফেরদের থেকে মুসলিমদের হিফাযত করা এবং শাস্তি অর্থ কাফেরদেরকে মুসলিমদের উপর বিজয় ও আধিপত্য দান। এ আয়াত থেকে বোঝা যায় হেদায়াতের বিষয় আল্লাহর ইখতিয়ারে।

আয়াতের শেষাংশ “আমি আপনাকে তাদের কর্মবিধায়ক করে পাঠাইনি” অর্থ: প্রেরিত নবীকে জবরদস্তিকারী হিসেবে পাঠানো হয়নি; তিনি শুধু ‘বাশীর’ (সুসংবাদপ্রদাতা) এবং ‘নাযীর’ (সতর্ককারী)। যে কেউ আনুগত্য করবে, জান্নাতে যাবে; অবাধ্য হলে, জাহান্নামে যাবে।

এ ব্যাখ্যার সপক্ষে কোরআনের অন্যান্য আয়াতের উল্লেখ রয়েছে:

  • সূরা আনআম, ১০৭

  • সূরা আয-যুমার, ৪১

  • সূরা আস-শূরা, ৬

  • সূরা কাফ, ৪৫

সম্পর্কিত সংবাদ

যাদের দিয়ে কিয়ামতের ময়দানে বিচার শুরু হবে

যাদের দিয়ে কিয়ামতের ময়দানে বিচার শুরু হবে

মানুষ সাধারণত দুনিয়ার জীবনে সাফল্যের যে সংজ্ঞা কল্পনা করে, মহান আল্লাহর দরবারে তার মূল্যায়ন অনেক সময়...

7 মাস আগে→
আজকের নামাজের সময়সূচি, ৬ মার্চ ২০২৬

আজকের নামাজের সময়সূচি, ৬ মার্চ ২০২৬

আজ শুক্রবার, ৬ মার্চ ২০২৬। বাংলা তারিখ ২১ ফাল্গুন ১৪৩২ এবং হিজরি ১৬ রমজান ১৪৪৭। পবিত্র রমজান মাসে মু...

7 মাস আগে→
কিয়ামতের ময়দানে আমলনামা ও ন্যায়বিচার

কিয়ামতের ময়দানে আমলনামা ও ন্যায়বিচার

সুরা : বনি ইসরাঈল, আয়াত : ৭১ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ یَوۡمَ نَدۡعُوۡا كُلَّ اُنَاسٍۭ ب...

7 মাস আগে→
শয়তানের কৌশল ও মুমিনের নিরাপত্তা: কোরআনের আলোকে ব্যাখ্যা

শয়তানের কৌশল ও মুমিনের নিরাপত্তা: কোরআনের আলোকে ব্যাখ্যা

কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা

7 মাস আগে→
রোজা দেহকে সংযত করে, কোরআন আত্মাকে পরিশুদ্ধ করে

রোজা দেহকে সংযত করে, কোরআন আত্মাকে পরিশুদ্ধ করে

পবিত্র কোরআন শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়; এটি মুমিনের জীবনবিধান, হৃদয়ের প্রশান্তি এবং আখিরাতের মুক্...

7 মাস আগে→
কোরআনের আলোকে ওসিলার প্রকৃত অর্থ ও সীমা

কোরআনের আলোকে ওসিলার প্রকৃত অর্থ ও সীমা

সুরা বনি ইসরাঈল আয়াত ৫৭ এ ওসিলা শব্দের অর্থ হলো নৈকট্য অর্জন। আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহর নৈকট্যলা...

7 মাস আগে→
রমজানে নারীই পরিবারে ইবাদতের নেপথ্য অগ্রসেনানী

রমজানে নারীই পরিবারে ইবাদতের নেপথ্য অগ্রসেনানী

রমজান এলে ঘরের আবহ বদলে যায়। সাহরির শেষ প্রহরে আলো জ্বলে ওঠে, ইফতারের আগে ব্যস্ততা বাড়ে, কোরআনের সুর...

7 মাস আগে→
ফিতনার যুগে দ্বীন রক্ষার পথ

ফিতনার যুগে দ্বীন রক্ষার পথ

মানুষের জীবনে এমন সময় আসে, যখন চারপাশের কোলাহল, প্রতিযোগিতা ও বিভ্রান্তি ঈমানের জন্য বড় হুমকিতে পরিণ...

7 মাস আগে→
একটি ভালো কাজ অন্য ভালো কাজের সহায়ক

একটি ভালো কাজ অন্য ভালো কাজের সহায়ক

একটি ভালো কাজ আরেকটি ভালো কাজের সহায়ক—এই মৌলিক সত্যটি আমাদের জীবনচর্চার গভীরে প্রোথিত। নেক আমল যেমন ...

7 মাস আগে→
পরিশুদ্ধ অন্তর লাভের চারটি কার্যকর উপায়

পরিশুদ্ধ অন্তর লাভের চারটি কার্যকর উপায়

মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো অন্তর। ইসলামে আত্মশুদ্ধির আলোচনাও মূলত অন্তরকে ঘিরে। কোরআ...

7 মাস আগে→