দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম। এবার ভরিতে দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। ফলে নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা। এর আগে গতকাল এক দিনেই দুই দফায় দাম কমানো হয়েছিল মোট ১২ হাজার ১৪ টাকা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা ৩০ মিনিট থেকেই কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।
সোনার নতুন দাম—
-
২২ ক্যারেট : প্রতি ভরি ২,৫১,১৮৪ টাকা
-
২১ ক্যারেট : প্রতি ভরি ২,৩৯,৭৫৪ টাকা
-
১৮ ক্যারেট : প্রতি ভরি ২,০৫,৫২০ টাকা
-
সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১,৬৮,১৯৫ টাকা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি ৬,৩৫৭ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি ৬,০৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ৫,২০২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩,৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।











